Babar Travels & Tourism

Babar Travels & Tourism ভিসা প্রসেসিং, টিকেটের তারিখ পরিবর্ত?

✈️ **একই বিমানে বসেও একজন ৩৩ হাজার, আরেকজন ৭৬ হাজার টাকা কেন দিলেন? আসল সত্য জানেন?** 🤔অনেক যাত্রীই ভাবেন:❌ আগে টিকিট কা...
27/04/2026

✈️ **একই বিমানে বসেও একজন ৩৩ হাজার, আরেকজন ৭৬ হাজার টাকা কেন দিলেন? আসল সত্য জানেন?** 🤔
অনেক যাত্রীই ভাবেন:
❌ আগে টিকিট কাটলে আগে seat পাবো
❌ বেশি ভাড়া দিলে ভালো seat পাবো
❌ পাশাপাশি বসা মানে সবার ভাড়া same হওয়া উচিত
কিন্তু Airline system এভাবে কাজ করে না।
━━━━━━━━━━━━━━━
# # ✈️ বিমানে ২ ধরনের Class থাকে
# # # 🔹 ১. Physical Class (চোখে দেখা আসল Class)
এগুলো হলো:
✅ First Class
✅ Business Class
✅ Premium Economy
✅ Economy Class
মানে বিমানের ভেতরে seat zone আলাদা থাকে।
---
# # # 🔹 ২. Virtual Class / Fare Class (গোপন Pricing System)
এখানেই আসল খেলা 🔥
একই Economy cabin-এর ভিতরে airline অনেকগুলো price category রাখে:
Y / B / M / K / Q / V / L / T / N / X
Passenger দেখে শুধু Economy ✈️
কিন্তু airline system দেখে:
💸 Q = কম ভাড়া
💸 M = মাঝারি ভাড়া
💸 Y = বেশি ভাড়া
---
# # 🤯 তাই এমন হয়:
একই ফ্লাইটে পাশাপাশি বসা দুই যাত্রী:
👤 একজন দিলেন ৩৩,০০০ টাকা
👤 আরেকজন দিলেন ৭৬,০০০ টাকা
কিন্তু দুজনই Economy seat-এ যাচ্ছেন 😮
কারণ seat same হলেও **Fare Class আলাদা**।
---
# # ⏰ আগে টিকিট কাটলে কি আগে seat পাওয়া যায়?
সবসময় না ❌
Seat allocation হয় সাধারণত:
✅ Web Check-in (24 hours আগে)
✅ Airport Counter
✅ Paid Seat Selection
মানে আগে ticket কাটলে অনেক সময় **কম ভাড়া** পাওয়া যায়, কিন্তু seat না।
---
# # 🧠 Airline কেন এমন করে?
কারণ Airline bus system না।
🚌 Bus = serial seat sale
✈️ Airline = Revenue Management
তারা ভাবে:
✔️ আগে বুক করা passenger = কম দামে
✔️ জরুরি last minute passenger = বেশি দামে
✔️ corporate / flexible passenger = premium fare
---
# # 🎯 মনে রাখুন:
**Seat একই হতে পারে, কিন্তু Ticket Rule + Fare Class আলাদা হতে পারে।**
তাই পাশের seat-এর লোক কম দামে গেলে অবাক হওয়ার কিছু নেই 😊
━━━━━━━━━━━━━━━
📍 International Ticket, Visa, Travel Support এর জন্য যোগাযোগ করুন:
🏢 Babar Travels & Tourism

22/04/2026

বিমানে কিভাবে Window & Good View সিট নিবেন!
আমরা সবাই জানালার পাশে ভালো সিট নিতে চাই, কিন্তু অনেকেই প্রসেস না জানা ও বাস্তব ধারণা না থাকার কারণে খারাপ সিটে জার্নি করতে বাধ্য হয়!
আজকে বলছি আমি কি করে সব সময় জানালার পাশে ও ভালো ভিউ সিট নিয়ে থাকি, সেটা কিভাবে কর্নফার্ম করি:
১. সবার আগে আপনাকে জানতে হবে আপনি কোথা থেকে কোথায় যাবেন এবং কোন পাশে আপনার ভালো ভিউ থাকবে।
2. বিমানের সিট নাম্বার ধারণা থাকা: বিমানের সিট সবসময় ককপিটের দিকে বা সামনের দিকে মুখ করে দাড়ালে বাম পাশে A থেকে শুরু হয়।
3. বিমানের পাখার উপর সিট নেওয়া যাবে না। সিট সিলেকশনের সময় আপনার সিট এবং পাখার অবস্থান দেখে কনফার্ম করুন।
4. ইমারজেন্সি এক্সিট এর বরাবর কোন সিটই নিবেন না। এই সকল জায়গায় কোনো জানালা থাকে না।
5. বিজনেস অথবা প্রিমিয়াম না হলে পিছনের দিকে সিট নেয়াই উত্তম, কনফার্ম ভালো ভিউ😄
6. ইকোনমির জন্য সবচেয়ে ভালো পছন্দ শেষের দিক থেকে ৫ বা ৬ লাইন আগে জানালার পাশের সিট, সবচেয়ে বেষ্ট ভিউ পাওয়া যাবে।
7. শেষের দিকের ৩ লাইনে সিট নিবেন না, সবসময় ওয়াসরুমের গ্যাঞ্জামে থাকবেন।
8. বিমান মডেল ও এয়ালাইন্স লিখে গুগলে সিট ম্যাপ ইমেজ সার্চ করুন। আপনার সিট আগেই টারগেট করে নিন।
9. আপনাকে বুঝতে হবে কখন ফ্লাই করছেন এবং তখন সূর্য কোন দিকে থাকবে। রোদ লাগবে ঐ পাশ এরিয়ে চলাই ভালো।
10. ধরুন আপনি ঢাকা টু সিংগাপুর যাচ্ছেন সকাল ৮ টায় ফ্লাইট। বিমান যাবে দক্ষিণ দিকে, সুতরাং রোদ থাকবে বিমানের বাম পাশে। এইক্ষেত্রে A এর দিকের সিট মানে বামের সিট অ্যাভয়েড করতে হবে, ডান দিকে সিট নিতে হবে।

সিট কিভাবে বুক করবেন?
১. টিকেট কাটার সাথে সাথেই এয়ার লাইন্সের ওয়েবসাইটে ঢুকে ম্যানেজ বুকিং এ গিয়ে লাস্ট নাম ও PNR দিয়ে লগ ইন করে আপনার পছন্দ মত সিট নির্ধারণ করে রাখতে পারবেন। সকল ভালো মানের এয়ারলাইন্সেই এই সুবিধা আছে।
2. কিছু এয়ারলাইন্সে অনলাইন চেক ইন ওপেন হয়ে থাকে ২৪/৪৮/৭২ ঘন্টা আগে, অনলাইন চেক ইন ওপেন হওয়ার সাথেই চেক ইন করুন এবং তখনই সিট নিয়ে নিবেন।
3. বাজেট এয়ারলাইনসের ভালো জায়গায় সিট কিনতে পারবেন। অনলাইন চেক ইন করে নিন, অটোমেটিকভাবে সিট পাবেন। সিট পছন্দ না হলে সাথে সাথে ভালো সিট কিনে নিন। অল্প টাকার জন্য জার্নি নষ্ট করার কোনো মানেই হয় না।
4. বাজেট এয়ারে রাতের জার্নি হলে এক্সট্রা টাকা দিয়ে সিট না কিনাই ভালো। অন্ধকার দেখার জন্য টাকা খরচ করার মানে নাই।
5. অনলাইনে চেক ইন না করা গেলে অথবা ম্যানেজ বুকিং এ সিট না পেলে কি করবেন? অবশ্যই মিনিমাম ৩ ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছান। ম্যানুয়াল চেক ইন এর সময় জানালার পাশের সিটের জন্য রিকোয়েস্ট করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি বিমানের সিট ম্যাপ দেখে সিট নাম্বার বলতে পারেন।

তারপরও কিছু জানার থাকলে কমেন্ট বা ইনবক্স করবেন।
ধন্যবাদ

08/01/2026

Dc Park Chittagong | ডিসি পার্ক চট্টগ্রাম | ডিসি পার্কে ফুল উৎসব ২০২৬

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যে...
13/10/2025

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
🇮🇳 ইন্ডিয়া
🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ
গল্পটা আপনার ভ্রমণের একটা অংশ হতে পারে। ধরুন, আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং নিয়ে ইমিগ্রেশন এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আপনার সামনে ৩০ জনযাত্রী আছে এবং আপনার পরে ২০ জনযাত্রী আছে। ৩০ জনযাত্রী ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি ইমিগ্রেশন অফিসার পর্যন্ত গেলেন। পাসপোর্ট, ভিসাসহ আপনার ডকুমেন্ট দিলেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করল Digital Arrival Card দেখান। আপনি হঠাৎ আকাশ থেকে পড়লেন কারন আপনি এটি ফিলাপ করেন নাই।Digital Arrival Card ফিল আপ করার জন্য আপনাকে ডিজিটাল বোর্ড অথবা ফেস্টুন স্টেন দেখিয়ে দিবে। তারপর আপনাকে নিজে নিজে অথবা কারো সহযোগিতায় এটি ফিল আপ করতে হবে। ডিজিটাল এরাইভাল কার্ড ফিলাপ করতে আপনাকে অনেক গুলো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাআছে। তার মধ্যে প্রথমটি হল ইন্টারনেট কানেকশন। আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন সমস্যা হতে পারে যদি সিম রোমিং করা না থাকে অথবা ওয়াইফাই কাজ না করে। তারপর যেটি হয় আপনার মোবাইলে চার্জ নাই। সব যদি ঠিকঠাক থাকে তাহলেও Digital Arrival Card নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে ফিলাপ করতে অনেকটা সময় চলে যায়।
যাহোক, এখন সবকিছু ঠিকঠাক ডিজিটাল এরাইভাল কার্ড নিয়ে আবারও আপনাকে ২০ জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। এই বিরম্বনা এড়াতে আগে থেকেই ব্যাবস্থা নিয়ে রাখুন। ভ্রমণ শুরুর ৭২ ঘন্টার মধ্যে আপনার ডিজিটাল এরাইভ্যাল কার্ড ফিলাপ করুন।
নিচের লিঙ্ক গুলো অথেন্টিক Digital Arrival Card & Custom Declaration ফর্ম ফিলাপ করার জন্য আপনার সহায়ক হবে। দেশের নাম সহ Digital Arrival Card & Custom Declaration Link গুলো আপনার সংগ্রহে রাখুন।
প্রয়োজনের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ।
🇮🇳 India - https://indianvisaonline.gov.in/earrival/?fbclid
🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/
🇵🇭Philippine - https://etravel.gov.ph/
🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller
[পোস্টটি একটি কপি পোস্ট, মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং অনেকের কাজে আসবে তাই শেয়ার করেছি]

Maldives Immigration - Navigating Towards Future

26/09/2025

২৯ সেপ্টেম্বর থেকে এয়ার আরাবিয়া অফারে টিকিট সেল শুরু হবে, আর ভ্রমণ করা যাবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। 🛫

রমজানে ওমরা করার প্লান যাদের আছে তারা ভুলেও মিস কইরেন না🤝

♦ঢাকা থেকে সৌদি – ভাড়া হতে পারে মাত্র $100 🕋
♦দুবাই – সম্ভবত হবে $100 🌆
♦আফ্রিকার কেনিয়া – ভাড়া হতে পারে প্রায় ১৮-২০ হাজার টাকা 🐘

আমার প্ল্যান আফ্রিকা(Uganda - Kenya - Tanzania) মাদাগাস্কার - সেশিলেস।
যোগাযোগ :- বাবর ট্রাভেলস এন্ড টুরিজম
01838-673803
01648017053

ট্রাভেল এজেন্সি অফিসে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন। জবের ধরন-অফিসিয়ালপোস্ট-টিকেট ও ভিসা প্রসেসিং অফিসার/একাউন্টটি ...
01/09/2025

ট্রাভেল এজেন্সি অফিসে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন।
জবের ধরন-অফিসিয়াল
পোস্ট-টিকেট ও ভিসা প্রসেসিং অফিসার/
একাউন্টটি অফিসার
সেলারী-আলোচনা সাপেক্ষে
যোগ্যতা-এইচ এস সি/ডিগ্রি
হাটহাজারী/ফটিকছড়ি
অগ্রাধিকার দেওয়া হবে।
এজেন্সি-বাবর ট্রাভেল এন্ড টুরিজম
ঝংকার নতুন ব্রীজ, মেরীল্যান্ড কনভেনশন সেন্টার(২য় তলা),হাটহাজারী,চট্টগ্রাম
সিভি ইমেইল করুন -
[email protected]
মোবাইল:-
01648017053
01838-673803

থাইল্যান্ড থেকে রি-এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা নেওয়ার সহজ গাইড!অনেকেই থাইল্যান্ড ঘুরে এসে পাসপোর্টের পাতাগুলো খালি ...
16/07/2025

থাইল্যান্ড থেকে রি-এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা নেওয়ার সহজ গাইড!

অনেকেই থাইল্যান্ড ঘুরে এসে পাসপোর্টের পাতাগুলো খালি দেখে কিছুটা খালি খালি অনুভব করেন। তাদের জন্য দারুণ একটি টিপস:

📌 থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে একটি রি-এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে নিন।

✅ কেন নেবেন রি-এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা?
🔹 পাসপোর্টে এন্ট্রি বাড়বে – দেখতেও ভালো লাগবে
🔹 বারবার ভিসা করার ঝামেলা কমবে – আবার ভিসা করতে ৪৫ দিন অপেক্ষার দরকার হবে না
🔹 মাত্র ১০ মিনিটেই ভিসা পাবেন – দ্রুত ও সহজ প্রক্রিয়া

📍 কোথা থেকে নেবেন?
👉 থাইল্যান্ড ছাড়ার সময় এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় অফিসারকে বলবেন আপনি মাল্টিপল এন্ট্রি বা রি-এন্ট্রি ভিসা নিতে চান।
👉 ইমিগ্রেশন অফিসার আপনাকে নির্ধারিত বুথে পাঠিয়ে দিবেন।

সেখানে –

পাসপোর্ট জমা দেবেন

একটি ফর্ম পূরণ করবেন

ছবি তোলা হবে

ফি প্রদান করে পাসপোর্ট হাতে পাবেন

⏱ পুরো প্রক্রিয়া মাত্র ১০ মিনিট, তবে ভিড় থাকলে সময় একটু বেশি লাগতে পারে। তাই হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকুন।

💰 ভিসা ফি কত?
সিঙ্গেল এন্ট্রি ১০০০ ফি + ২০০ সার্ভিস চার্জ = ১২০০ থাই বাথ
মাল্টিপল এন্ট্রি ৩৮০০ ফি + ২০০ সার্ভিস চার্জ = ৪০০০ থাই বাথ

👉 মেয়াদ ?
ভিসা নিয়ে প্রথম প্রবেশের সময় আপনাকে যেই ষাট (৬০) দিন এর স্টে-পারমিট দেয়া হবে, সেই সময়ের মধ্যে-ই আপনাকে এন্ট্রি এবং এক্সিট হতে হবে।

❌ ওভারস্টে করবেন না!
থাইল্যান্ডে টুরিস্ট ভিসায় ওভারস্টে করলে
🔸 জরিমানা
🔸 গ্রেফতার
🔸 ৩-১০ বছর পর্যন্ত পাসপোর্ট ব্যান হতে পারে!

এই তথ্যটি নতুন ভ্রমণকারীদের জন্য খুবই সহায়ক। যারা থাইল্যান্ডে নিয়মিত যাতায়াত করেন, তাদের জন্য এটি সময় ও টাকা দুটোই বাঁচাবে।

শ্রীমঙ্গলের জনপ্রিয় ২০টি হোটেল/রিসোর্ট তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো:👇🟩সুলতান টি রিসোর্ট এন্ড গলফস...
30/06/2025

শ্রীমঙ্গলের জনপ্রিয় ২০টি হোটেল/রিসোর্ট তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো:👇

🟩সুলতান টি রিসোর্ট এন্ড গলফ

সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে (Grand Sultan Tea Resort & Golf) আট ধরণের বিভিন্ন শ্রেণীর মোট ১৩৫ টি কক্ষ রয়েছে। গ্র্যান্ড সুলতানের সর্বনিন্ম রুম ভাড়া কিং ডিলাক্স ৩১,১০০ টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট ১,১০,০০০ টাকা। তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে রুম ভাড়ার উপর ডিসকাউন্টের ব্যবস্থা।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
রিজার্ভেশন এর জন্যেঃ +88 09678785959, +88 01730 793501-4,
কর্পোরেট অথবা গ্রুপ ইভেন্টের জন্যেঃ +88 01730 793555
আমেরিকাঃ +17182456765
যুক্তরাজ্যঃ +447024060680
জাপানঃ +819098182749
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩দুসাই রিসোর্ট এন্ড স্পা

দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) তে হোটেল ও ভিলা নামের ২ ক্যাটাগরির রুম চালু আছে। হোটেল ক্যাটাগরির রুম এক রাতের জন্য বুকিং দিতে শ্রেনীভেদে নূন্যতম ১৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,০০০ টাকা খরচ করতে হয়। আর ভিলায় এক রাত কাটাতে শ্রেনীভেদে নুন্যতম ১৬,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত লাগে।

যোগাযোগ
নিতেশ্বর, গিয়াশনগর, মৌলভীবাজার
ফোন: +880 861 64100
হটলাইন: +8801617 005511
ই-মেইল : [email protected]
Website | Facebook
Google Map Location

🟩নভেম ইকো রিসোর্ট

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে তৈরি নভেম ইকো রিসোর্টের (Novem Eco Resort) যেকোন একটি কক্ষ ভাড়া নিতে খরচ হবে ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01709882001, 01709882000
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩বালিশিরা রিসোর্ট

বালিশিরা রিসোর্ট (Balishira Resort) শ্রীমঙ্গল এর রাধানগর এ অবস্থিত একটি পরিবেশ বান্ধব ও বিলাসবহুল রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের পাহাড়, সংরক্ষিত বন এবং চা বাগান এলাকায় নিয়ে অবস্থিত। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ৫,৯০০ টাকা থেকে ৯,৭০০ টাকা। বিভিন্ন সিজন ও দিবস উপলক্ষে প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। মোটামুটি বাজেটের কোন রিসোর্টে থাকতে চাইলে বেছে নিতে পারেন বালিশিরা রিসোর্ট।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01766557760
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩টি ভিলা লাক্সারি রিসোর্ট

টি ভিলা লাক্সারি রিসোর্ট (Tea Villa Luxury Resort) শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ বাজার এ অবস্থিত একটি লাক্সারি রিসোর্ট। টি ভিলা লাক্সারি রিসোর্টে ৪ ক্যাটাগরির রুমে ২ জনের জন্য প্রতি রাত থাকতে খরচ হবে ৬,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত। এছারাও এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, জাকুজি, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বার্বিকিউ করার সুবিধা সহ অন্যান্য সকল আধুনিক সুবিধা।

যোগাযোগ
মাজদেহী ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01712993633, 01716833636
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩রয়েল গ্রীন রিসোর্ট

রয়েল গ্রীন রিসোর্ট (Royal Green Resort) সিলেট-মৌলভীবাজার হাইওয়ের কাছে রাজাপুর গ্রামে অবস্থিত একটি প্রকৃতি বান্ধব রিসোর্ট। শহুরে জীবন থেকে মুক্তি পেতে এই রিসোর্ট হতে পারে আদর্শ গন্তব্য। রয়েল গ্রীন রিসোর্টে প্রতি রাত থাকার জন্য খরচ হবে ৫,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা।

যোগাযোগ
রাজাপুর, সিলেট-মৌলভীবাজার হাইওয়ে, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01306 319931
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩রাঙ্গাউটি রিসোর্ট

রাঙ্গাউটি রিসোর্ট (Rangauti Resort) সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মনু নদীর শাখার পাশে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি নয়নাভিরাম রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে রাঙ্গাউটি রিসোর্ট সব সময়ই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। রাঙ্গাউটি রিসোর্টে ৪,৮০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা মূল্যের রুম পাওয়া যায়। এছারা বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে রিসোর্টটিতে পাবেন বিশেষ মূল্য ছার।

যোগাযোগ
তালতলা বাজার, কুলাউড়া রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01780203350, 01612111388
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩শ্রীমঙ্গল টি রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত শ্রীমঙ্গল টি রিসোর্ট (Sreemangal Tea Resort)-এ ইকনমি রুমের নূন্যতম ভাড়ার পরিমাণ ৮,০০০ টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া ১৭,০০০ টাকা। বাংলাদেশ চা বোর্ডের এই রিসোর্টটি চা বাগানের মাঝে অবস্থিত, যেখানে অতিথিরা চা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ইতিহাস জানতে পারেন।

যোগাযোগ
ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইলঃ 0862671207, 01712071502
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩প্যারাগন হোটেল & রিসোর্ট

প্যারাগন হোটেল & রিসোর্ট (Paragon Hotel & Resort) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক রিসোর্ট। রিসোর্টটি শ্রীমঙ্গলের প্রধান পর্যটন স্পটগুলোর কাছে অবস্থিত, যা পর্যটকদের জন্য সহজে ভ্রমণের করার সুযোগ করে দেয়। এই রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স ও এক্সিকিউটিভ মানের রুম রয়েছে। বিলাসবহুল এই রিসোর্টে থাকতে খরচ লাগবে হবে ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01325099966-67
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩টি হেভেন রিসোর্ট

শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্টে (Tea Heaven Resort) হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও ফ্যামেলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম রয়েছে। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।

যোগাযোগ
উত্তরসূর, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-033544, 01708033545,
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩পত্রস্নান ইকো রিসোর্ট

পত্রস্নান ইকো রিসোর্ট (Patrasnan Eco Resort) বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। পত্রস্নান ইকো রিসোর্টে প্রতি রাতের জন্য ২,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা খরচে করতে হবে।

যোগাযোগ

মোহাজিরাবাদ শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01784675166, 01777-140189, 01715393480
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩নিসর্গ ইকো-রিসোর্ট

নিসর্গ ইকো-রিসোর্ট (Nishorgo Eco Resort) “লিচিবাড়ী” ও “নীরব” নামে ২টি অংশে বিভক্ত। লিচিবাড়ী ও নীরব অংশে বিভিন্ন ক্যাটাগরির রুম নিতে খরচ হবে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা। এছারাও এখানে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম রয়েছে, যা অতিথিদের আরামদায়ক থাকার ব্যবস্থা নিশ্চিত করে।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01766557760
ইমেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩লেমন গার্ডেন রিসোর্ট & স্পা

লেমন গার্ডেন রিসোর্ট & স্পা (Lemon Garden Resort & Spa) শ্রীমঙ্গলের লাউয়াছড়া রোডে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট, যা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি হানিমুন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে আদর্শ স্থান হিসেবে বিবেচিত। এই রিসোর্টে বিভিন্ন মানের লাক্সারি রুম পাওয়া যায়, ভাড়া লাগবে ৫,৮০০ থেকে ১৪,০০০ টাকা।

যোগাযোগ
লাউয়াছড়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01779626330
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩গ্রীন লিফ রিসোর্ট

শ্রীমঙ্গল গ্রীন লিফ (Green Leaf Resort) প্রকৃতির কোলে অবস্থিত একটি মনোরম জায়গা যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন এবং নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই গেস্ট হাউসে ২ জনের এক রাতের জন্য থাকতে খরচ হবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।

যোগাযোগ
কলেজ রোড (নিউ লাইফ হাসপাতালের পাশে), শ্রীমঙ্গল
মোবাইলঃ 01316551254
ই-মেইলঃ
Website | Facebook
Google Map Location

🟩শান্তিবাড়ি ইকো রিসোর্ট

শান্তি বাড়ি ইকো রিসোর্ট (Shanti Bari Eco Resort) শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে অবস্থিত একটি পরিবেশবান্ধব রিসোর্ট। এই রিসোর্টে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে খুবই চমৎকার অবসর কাটানোর সুযোগ পাবেন। এই রিসোর্টে ৪,২০০ টাকা থেকে ৫,৮০০ টাকা মূল্যের বিভিন্ন রুম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জঙ্গল ভিলা, বেম্বু কটেজ সহ এসি রুম।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01716-189288
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩লিচিবাড়ী ইকো রিসোর্ট

লিচিবাড়ী ইকো রিসোর্ট (Litchibari Eco Resort) শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। এটি শহরের কোলাহল থেকে দূরে, সবুজে ঘেরা পরিবেশে নির্মিত, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এই রিসোর্টে থাকতে খরচ হবে ৩,৫০০ থেকে ৭,০০০ টাকা।

যোগাযোগ

জেরিন রোড, রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01322030429-30
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩অরণ্যের দিনরাত্রি রিসোর্ট

অরণ্যের দিনরাত্রি রিসোর্ট (Oronner Din Ratri Resort) শ্রীমঙ্গলের রাধানগর ভানুগাছ রোডে অবস্থিত। এখানে অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক পরিবেশে রাত্রিযাপন করতে পারে। এই রিসোর্টে ৪ ধরনের রুম/কটেজ এ থাকতে খরচ হবে ২,৭০০ টাকা থেকে ৫,০০০ টাকা।

যোগাযোগ
রাধানগর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-132522
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩গ্র্যান্ড সেলিম রিসোর্ট

শ্রীমঙ্গল উপজেলার রামনগরে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর (Grand Selim Resort & Tour) রিসোর্ট-টি অবস্থিত। থাকার জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টের রুম নিতে খরচ করতে হবে ২,৯০০ থেকে ৫,৬০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
রামনগর, মনিপুরী পাড়া, শ্রীমঙ্গল
মোবাইল: 01709-883333, 01616-164066
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩সুইস ভ্যালি রিসোর্ট

বৃক্ষের শীতল ছায়ায় মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত সুইস ভ্যালি রিসোর্টের (Swiss Valley Resort) কটেজগুলোতে ২৫০০-১৫০০০ টাকা ভাড়ায় নানারকম কক্ষ আছে।

যোগাযোগ
শমশের নগর, মৌলভীবাজার
মোবাইলঃ 01786493700, 01753167216
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩মাধবীলতা ইকো কটেজ

মাধবীলতা ইকো কটেজ (Madhabilota Eco Cottage) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। রিসোর্টটি প্রকৃতিপ্রেমী ও শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান, ভ্রমণকারীরা এখানে সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্ট এ থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01725-704507
Facebook
Google Map Location

🟩কম খরচের শ্রীমঙ্গলের বেস্ট আবাসিক হোটেল

হোটেল মেরিনা শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনায় এক রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে ৫০০ থেকে ৪০০০ টাকা। যোগাযোগ: মোবাইল: 01787-33 35 44

টি টাউন রেস্ট হাউস টি টাউন রেস্ট হাউসে এক রাতের জন্য গুনতে হবে ১০০০ থেকে ২৫০০ টাকা। মোবাইল: 01718-316202

হোটেল মহসিন প্লাজা শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত হোটেল মহসিন প্লাজায় রাত্রি যাপন করতে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। মোবাইল: 01711-390039

হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়ালে এক রাত কাটাতে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ টাকা। মোবাইল: 01785509564

হোটেল আল রহমান হোটেল আল রহমানে ৮০০ থেকে ২০০০ টাকায় অনায়াসেই রাত্রিযাপন করতে পারবেন। মোবাইল: 01712-317515, 01611602108

আপনি যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে যে রিসোর্টেই থাকেন না কেন যাবার আগে অবশ্যই

টাংগুয়ার হাওর হাউজ বোড এর তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :👇👇🟩 ব্ল্যাক পার্ল হাউস বোট (Black Pearl H...
27/06/2025

টাংগুয়ার হাওর হাউজ বোড এর তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :👇👇

🟩 ব্ল্যাক পার্ল হাউস বোট (Black Pearl Houseboat)

ব্ল্যাক পার্ল হাউস বোট খরচ ও প্যাকেজ প্রাইস
রিজার্ভ ১২-১৪ জন জনপ্রতি ৮,০০০ টাকা
২ জনের রুম জনপ্রতি ৭,৫০০ থেকে ৮,০০০ টাকা

🟩দ্যা ক্যাপ্টেন (The Captain)

দ্যা ক্যাপ্টেন হাউসবোটে ২-৪ জন প্রতি কেবিনে) জন প্রতি খরচ হবে ১০,৫০০ থেকে ১২,৫০০ টাকা।
এছাড়া কাপল কেবিন এটাচ ওয়াশরুম (হাই কমোড) জনপ্রতি খরচ হবে ৭,৫০০ থেকে ৯,৫০০ টাকা।

যোগাযোগ
মোবাইলঃ 01601-351113
page

🟩বজরা (Bojra The Houseboat)

২ দিন ১ রাতের সুনামগঞ্জ টু সুনামগঞ্জ জনপ্রতি প্যাকেজ এ খরচ হবে ৭,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা। এছাড়া
এটাচ বাথসহ কেবিন নিতে খরচ হবে ৮,৫০০ টাকা জনপ্রতি।

যোগাযোগ
সাহেববাড়ি ঘাট, সুনামগঞ্জ
মোবাইলঃ 01610-563902
ই-মেইলঃ [email protected]
page

🟩হৈমন্তী (Hoimonti The Luxury Water Villa)

ভাড়া: ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।
এছাড়া ইকোনমি স্টুডেন্ট কেবিনে ৫-৬ জন এর গ্রুপ হলে ৪,০০০ টাকা জনপ্রতি খরচ হবে।

যোগাযোগ
মোবাইলঃ 01792-545656
page

🟩ফ্যালকন (Falcon – The Iconic Houseboat)

ফ্যালকন হাউসবোট এ কেবিন নিতে খরচ হবে জনপ্রতি ৮,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকা

যোগাযোগ
৭৬৩, মার্স প্যালেস, স্বর্গলেন
শেওড়াপাড়া, মিরপুর
মোবাইলঃ 01897-984008, 016 80548768
page

🟩নবাব (Nabab The Haor Villa)

“নবাব সিরাজ-উদ-দৌলা” ১ কেবিনে ২ জন এ জনপ্রতি খরচ হবে ৬,৫০০ টাকা থেকে ৮,৫০০ টাকা।

যোগাযোগ
রিভারভিউ ঘাট, সুনামগঞ্জ
মোবাইলঃ 01674948668 ,01701050001
ই-মেইলঃ [email protected]
page

🟩 হাওরের সুলতান (Haworer Sultan)

৪ জনের কেবিন জনপ্রতি ৫০০০ টাকা
৩ জনের কেবিন জনপ্রতি ৫৫০০ টাকা
২ জনের / কাপলদের জন্য কেবিন জনপ্রতি ৬০০০ টাকা থেকে ৭০০০ টাকা

যোগাযোগ
মোবাইলঃ 01616-534477, 01601-632795
page

শুভ সংবাদ বাংলাদেশের জন্য!এই সপ্তাহে বা সর্বোচ্চ এই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য UAE-এর সব ধরণের ভিসা পুনরায় চালু হওয়ার ...
06/05/2025

শুভ সংবাদ বাংলাদেশের জন্য!
এই সপ্তাহে বা সর্বোচ্চ এই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য UAE-এর সব ধরণের ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই বিষয়ে আমার পরিচিত MOHRE (Ministry of Human Resources & Emiratisation)-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা—Head of Capital Administration—এর সঙ্গে কথা বলেছি এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনি আরব আমিরাতে আসতে হলে আপনার কি করা উচিত?
কোম্পানি ভালো কি না বোঝার উপায়:

কোম্পানির Trade License নাম্বার দিয়ে MOHRE-তে চেক করুন তারা blacklist-এ আছে কি না।

স্যালারি, কাজের সময়, আবাসন ও চিকিৎসা সুবিধা সব অফার লেটারে থাকতে হবেকিন্তু সাবধান! প্রতারণা থেকে বাঁচা জরুরি।

আপনি যদি UAE-তে কাজ করতে চান, তাহলে অবশ্যই নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

✅ ভিসা আসল কি না যাচাই করবেন যেভাবে:

1. MOHRE বা ICA ওয়েবসাইটে গিয়ে Application Number দিয়ে ভিসা কনফার্ম করুন

https://icp.gov.ae

2. MOHRE-approved অফার লেটার ছাড়া কোনও কাজের ভিসা গ্রহণ করবেন না

অফার লেটার যাচাই লিংক: https://offerletter.mohre.gov.ae

3. ভিসায় দেওয়া কোম্পানির নাম দিয়ে Trade License ও Labour Approval চেক করুন

⚠️ ভুয়া ভিসার লক্ষণ:

WhatsApp-এ অফার পাঠানো, কোনও অফিসিয়াল কাগজ নেই

আগেই টাকা চাওয়া (বিকাশ, নগদ, হুন্ডি)

অফার লেটার বা কোম্পানির নাম সরকারি সাইটে খুঁজে পাওয়া যায় নাশেষ কথা:

আপনি যদি UAE-তে আসতে আগ্রহী হন, তাহলে নিজে ভিসা ও কোম্পানি যাচাই করে, সরকারি লিংকের মাধ্যমে কনফার্ম হয়ে আসুন।
অভিজ্ঞদের সহায়তা নিন, এবং প্রতারণা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করুন।বাংলাদেশের ভিসা সংক্রান্ত বর্তমান অবস্থা:

বর্তমানে যেসব ভিসা প্রচার হচ্ছে (বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়), বেশিরভাগই Visit Visa, তাও মাত্র কয়েকজনের জন্য, এবং তা শুধুমাত্র Embassy-এর মাধ্যমে সঠিকভাবে যাচাইযোগ্য।
তবে সুসংবাদ হলো — সরকারি পর্যায়ে transfer visa সহ সব ধরণের ভিসা চালুর দিকে অগ্রসর হচ্ছে UAE প্রশাসন।বিশেষ পরামর্শ বা যাচাই দরকার?
বিশেষ দ্রষ্টব্য -আমি কোন ধরনের ভিসার লেনদেনে আগ্রহী না।
তবে আরব আমিরাতে চাকরির সংক্রান্ত বিষয়ে ফ্রিতে পরামর্শ দিতে যতটুক সম্ভব সহযোগিতা করব ।
আরব আমিরাতের চাকরির খবর পেতে হলে Nishu4shaku সাইটের জব সেকশনে খোঁজ রাখুন।
www.nishu4shaku.com/jobs

Address

Marry Land Convention Centre[2nd Floor], Hathazari
Chattogram
4353

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801838673803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babar Travels & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babar Travels & Tourism:

Share