অনলাইন কাছে আসার ডেইলি

অনলাইন কাছে আসার ডেইলি ভালো কিছুর জন্য সাথেই থাকুন

Address

Bogura
5800

Telephone

+8801913680667

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন কাছে আসার ডেইলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

দয়াকরে নিজে সচেতন হউন, অন্যকে সচেতন হতে সাহায্য করুন

যে কোনো ব্যক্তি চাইলেই ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে প্রবেশ করতে পারেন। কিন্তু এই জগতে নিরাপদ থাকতে প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর জন্য কিছু সাধারণ জ্ঞান ও প্রশিক্ষণ জরুরি।

কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে হবে,কীভাবে ব্যবহার করলে নিরাপদ থাকা যাবে,অন্যকে নিরাপদ থাকতে কীভাবে উৎসাহিত করা যাবে-সবারই এসব বিষয়ে কৌশল জানা থাকা দরকার। বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের বড় একটা অংশই এখনও প্রযুক্তি সম্পর্কে ততোটা জ্ঞান রাখেন না। ফলে বিভিন্ন সময় প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে ব্যক্তি বিশেষকে সমস্যায় পড়তে হয়। অনেক সময় বড় ধরনের সমস্যা সৃষ্টির কারণে শাস্তির মুখেও পড়তে হচ্ছে।

ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারকারীদের প্রযুক্তিজ্ঞান কম থাকায় সাধারণ ব্যবহারকারীদেরকে বিপদে ফেলছে সুযোগসন্ধানীরা। মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার মতো ঘটনা অহরহই ঘটছে। এর একটি বড় কারণ হচ্ছে ইন্টারনেট বা ভার্চুয়াল জগত ব্যবহারের ক্ষেত্রে সচেতনতার অভাব। অনলাইনে কী করা উচিত,আর কী করা উচিত নয়, সে সম্পর্কে একদমই সচেতন নন অনেকেই।

দয়াকরে নিজে সচেতন হউন, অন্যকে সচেতন হতে সাহায্য করুন।