08/06/2023
সুধী, সালাম ও শুভেচ্ছা নিবেন!
আগামী ১০ জুন ২০২৩ শনিবার উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পরিবহন সংগঠন বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেফওয়ে মোটেলে! উক্ত বার্ষিক সাধারন সভায় সংগঠনের মৃত সদস্যদের পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হবে!
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এই বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যকে সদয় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
এই বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু! প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি দিয়েছেন জেলার সম্মাননীয় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম,পিপিএম।