ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন- Bheramara Railway Station

  • Home
  • Bangladesh
  • Bheramara
  • ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন- Bheramara Railway Station

ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন- Bheramara Railway Station ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন- Bheramara Railway Station. ভেড়ামারা, কুষ্টিয়া।

কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা!!আজকে রাত ৮ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় ও পশ্চিমাঞ্চল...
25/04/2026

কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা!!

আজকে রাত ৮ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় ও পশ্চিমাঞ্চলের কিছুকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে কালবৈশাখী ও শিলাবৃষ্টি সহ।

যেসব জেলায় সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত :

রংপুর বিভাগ : পঞ্চগড়, নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা জেলার অধিকাংশ এলাকা।

ময়মনসিংহ বিভাগ : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার অধিকাংশ এলাকা।

সিলেট বিভাগ : সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার অধিকাংশ এলাকা।

ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদী জেলার কিছু এলাকা।

রাজশাহী বিভাগ : জয়পুরহাট, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার কিছু এলাকা।

খুলনা বিভাগ : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা জেলার কিছু এলাকা।
সেই সাথে এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হচ্ছে দমকা হাওয়া সহ।

এসময় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছুকিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসাথে কিছুকিছু স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসময় তীব্র বজ্রপাত এর সম্ভাবনা থাকায় সবাই সতর্ক থাকবেন।

ধন্যবাদ, ©Bangladesh Weather Observation Team Ltd

প্রকান্ড কালবৈশাখী ঝড়!!দেশের পশ্চিমে ভারতীয় ভূখন্ডে তৈরী হয়েছে প্রকান্ড কালবৈশাখী মেঘ।যা পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটিয়ে  রাত...
08/04/2026

প্রকান্ড কালবৈশাখী ঝড়!!
দেশের পশ্চিমে ভারতীয় ভূখন্ডে তৈরী হয়েছে প্রকান্ড কালবৈশাখী মেঘ।

যা পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটিয়ে রাতের শুরুতে আমাদের দেশের রাজশাহী ও খুলনা বিভাগ দিয়ে দেশে প্রবেশ করতে পারে।

আমাদের দেশে কেমন প্রভাব পড়তে পারে, কিছুসময় পরপর এখানে আপডেট আসবে ইনশাআল্লাহ, সুতরাং আমাদের সাথে থাকুন।

আজকে ২৮/০৩/২৬ তারিখে ঢাকা গামী ৭০৬ ডাউন একতা এক্সপ্রেস চাটমোহর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় একজন জিআরপি পুলিশ সদস্য ...
28/03/2026

আজকে ২৮/০৩/২৬ তারিখে ঢাকা গামী ৭০৬ ডাউন একতা এক্সপ্রেস চাটমোহর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় একজন জিআরপি পুলিশ সদস্য চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। জানা যায় তার বাড়ি দিনাজপুরের বিরল থানায়, কর্তরত আছেন দিনাজপুর থানার অধীনে।

বর্তমানে উনি বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন বলে জানা যায়। ভিডিও পর্যালচনা করে দেখা যায় পা দানিতে তার একটি পা ছিল। অসাবধানতা বশত সেই পাটি, পা দানি থেকে পিছলে গেলে নিয়ন্ত্রন হারিয়ে তিনি ট্রেনের নীচে পড়ে যান।

27/03/2026

বজ্রপাত এর বিশেষ সতর্কতা!!!

আজকে রাত থেকে আগামী ৩১ তারিখ রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে তীব্র বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হতেপারে। এসময় বেশকিছু স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারমধ্যে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে তীব্র বজ্রপাত। কারন বজ্রপাতে প্রাণহানি বেশি হয়।

তাই আপনারা উক্ত সময়ের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হওয়ার আলামত লক্ষ্য করলেই নিরাপদ স্থানে অবস্থান করবেন। নয়ত যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটতে পারে। মনে রাখবেন একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না। এছাড়া বৃষ্টি বলয় বিজলির বিস্তারিত জেলাভিত্তিক আপডেট ইতোমধ্যেই পেজে পোস্ট করা হয়েছে। যারা এখনো আপডেট পান নি তারা দ্রুত আপডেট চেক করে জেনে নিন কোথায় কেমন বৃষ্টি হতেপারে।

ধন্যবাদ , BWOT

30/12/2025
সিস্টেম আপডেট ১ | ২৩ নভেম্বর ২০২৫,সন্ধ্যা ৭:৪৫ !! মালাক্কা প্রনালী ও এর তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত ল...
23/11/2025

সিস্টেম আপডেট ১ | ২৩ নভেম্বর ২০২৫,সন্ধ্যা ৭:৪৫ !!
মালাক্কা প্রনালী ও এর তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি, সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়ে দীর্ঘ সময় একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় ২০০০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো।
সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্রের ৫০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৫ কিমি, যা দমকা হাওয়াসহ প্রায় ৪৫ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এটি আরো জোরদার হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিন্মচাপে পরিনত হতেপারে। পরবর্তীতে এটি আরো শক্তিশালী হয়ে আগামী ২৫-২৭ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
প্রাথমিকভাবে এটি বর্তমানে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে এবং পরবর্তীতে গতিপথ আরও পরিবর্তিত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে হতে পারে।
এটি শেষ পর্যন্ত কোথায় আঘাত হানবে সেটা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সিস্টেমটি সুগঠিত হয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার পরেই এর আঘাত হানার স্থান সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যেতে পারে।
তবে বর্তমান ওয়েদার প্যাটার্ন বিশ্লেষণ করলে বুঝা যায় এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের কক্সবাজার এর মধ্যবর্তী যেকোনো স্থানে আঘাত হানতে পারে।
নোট: যেকোনো পরিবর্তন পরবর্তীতে আপডেট করা হবে।
পরবর্তীতে আরো বিস্তারিত আপডেট দেওয়া হবে। তাই কেউ কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে বিশ্বস্ত মাধ্যমগুলোর আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখুন। আমরাও সঠিক সময়েই প্রযোজ্য আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ
Bangladesh Weather Observation Team Ltd.

সাগরে ঘূর্নিঝড় তৈরির সতর্কতা!দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন দক্ষিণ মধ্যো বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এট...
24/10/2025

সাগরে ঘূর্নিঝড় তৈরির সতর্কতা!

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন দক্ষিণ মধ্যো বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিন্মচাপ/গভীর নিন্মচাপে পরিনত হতেপারে। তার পরবর্তী সময়ে এটি আরো কিছুটা শক্তি বৃদ্ধি করে একটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ও রয়েছে।

২৭-২৮ তারিখ নাগাদ আরো পশ্চিম উত্তরপশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী এটি আগামী ২৮-২৯ তারিখ এর দিকে ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি সুগঠিত হওয়ার আগে আত্মবিশ্বাস এর সাথে আঘাত হানার স্থান সম্পর্কে বলা কঠিন। অর্থাৎ, বর্তমান পূর্বাভাসটি পরবর্তীতে পরিবর্তন হলেও হতে পারে।

এর প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় চালু হতে পারে। বৃষ্টি বলয়টির নাম হতে পারে আঁখি৷ এটি আগামী ২৮ বা ২৯ তারিখে শুরু হয়ে প্রায় ২/৩ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে দেশব্যাপী চলতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রাথমিক আঘাত হানার স্থানের পর্যবেক্ষণ অনুযায়ী চট্টগ্রাম বিভাগের তুলনায় দেশের বাকি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।

ধন্যবাদ, BWOT Ltd.

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "প্রবাহ"নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চ...
30/09/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "প্রবাহ"

নোট : বলে রাখা ভালো, এই বৃষ্টি বলয়টি দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে ও দক্ষিণ অঞ্চলে বেশি সক্রিয় হতে পারে। এই সময় উজানে ভারী বর্ষণ এর ফলে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এটি একটি প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় সারাদেশে বিশেষ সক্রিয় না হলেও অধিকাংশ এলাকায় বেশ সক্রিয় হতে পারে। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টি বলয় টি দেশের প্রায় ৬০-৭০ শতাংশ এলাকায় বেশ ভারীবৃষ্টি ঘটাতে পারে।

এটি চলতি বছরের ১৩ তম বৃষ্টি বলয় ও ৯ তম মৌসূমী বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয়ঃ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ
বেশ সক্রিয় : ঢাকা বিভাগ
মাঝারি সক্রিয়: সিলেট ও চট্টগ্রাম বিভাগ

নাম : শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় "প্রবাহ"।
টাইপ : প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয়। [৮০% এলাকায়]
ক্যাটেগরি : ভারী থেকে অতিভারী বৃষ্টি বলয়

কাভারেজ : দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ৩০শে সেপ্টেম্বর রাত হতে ৫ই অক্টোবর ২০২৫। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]
সর্বাধিক সক্রিয়: ২ টু ৪ ই অক্টোবর। [পর্যায়ক্রমে, একসাথে সারাদেশে নয়]

কালবৈশাখী : নেই
বজ্রপাত : প্রথম দিকে প্রায় তীব্র, অধিকাংশ এলাকায়। পরে হালকা থেকে মাঝারি।
বন্যা : রংপুর ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে নদনদীর নিকটবর্তী নিম্ন অঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। এছাড়াও বেশ কিছু এলাকায় নিম্ন অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

একটানা বর্ষন : আছে বেশি সক্রিয় এলাকায়
সিস্টেম : একটি নিম্নচাপ থাকতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

সাগর : বেশিরভাগ সময়েই সাগর বেশ উত্তাল থাকতে পারে। তাই সাগরে এসময় নিরাপদ নয়।

পাহাড় ধসঃ কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি থেকে যায়।

নোট : বৃষ্টিবলয় " প্রবাহ " চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় প্রায় সবসময়ই মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টি বলয় " প্রবাহ" তে বেশি সক্রিয় এলাকায় অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৬০-৭০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

এই বৃষ্টি বলয় টি ৩০শে সেপ্টেম্বর দেশের পূর্ব অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে ও আগামি ৬ই অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয় প্রবাহ চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। এবং টানা বৃষ্টি চলা এলাকায় বেশ ঠান্ডা অনুভূতি হতে পারে।

বৃষ্টি বলয় প্রবাহ এর বৈশিষ্ট্য : এটি দেশের এক প্রান্ত থেকে শুরু হয়ে অন্য প্রান্তের দিকে প্রবাহিত হতে পারে। অর্থাৎ শুরুতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল দিয়ে শুরু হলেও শেষ পর্যায়ে এটি উত্তর-পশ্চিমাঞ্চলে যেয়ে শেষ হতে পারে।

নোট : প্রবাহ যেহেতু প্রায় পূর্নাঙ্গ বৃষ্টি বলয় [পুরোপুরি পূর্নাঙ্গ নয়], সুতরাং প্রবাহ চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে না ও হতে পারে।

নোট: বৃষ্টি বলয় চালু হওয়া মানে একসাথে সকল এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে ও কম হতে পারে।

মেঘের অভিমুখ: অধিকাংশ সময় দক্ষিণ হতে উত্তর দিকে, তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় "প্রবাহ" চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৬ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১২০-১৭০ মিলিমিটার, গড়ে ৪দিন
খুলনা ১৬০-২১০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৫০-১৭০ মিলিমিটার গড়ে ৪ দিন
সিলেট ৮০-১৩০ মিলিমিটার গড়ে ৩ দিন
ময়মনসিংহ ১৪০-২০০ মিলিমিটার গড়ে ৪ দিন
রাজশাহী ১৭৫-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
রংপুর ২৮০-৩৮৫ মিলিমিটার গড়ে ৫ দিন
চট্টগ্রাম ৮০-২০০ মিলিমিটার গড়ে ৩ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় প্রবাহ এ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপরে
_______________________

বরিশাল বিভাগ
===================

বরিশাল – 150 মিমি

ভোলা উত্তর – 150 মিমি

ভোলা দক্ষিণ – 160 মিমি

বরগুনা – 160 মিমি

ঝালকাঠি – 165 মিমি

পটুয়াখালী উত্তর – 150 মিমি

পটুয়াখালী দক্ষিণ – 150 মিমি

পিরোজপুর উত্তর – 150 মিমি

পিরোজপুর দক্ষিণ – 160 মিমি
_________________

চট্টগ্রাম বিভাগ
==================
বান্দরবান উত্তর – 120 মিমি

বান্দরবান দক্ষিণ – 150 মিমি

ব্রাহ্মণবাড়িয়া – 75 মিমি

চাঁদপুর – 120 মিমি

চট্টগ্রাম উত্তর – 100 মিমি

চট্টগ্রাম দক্ষিণ – 120 মিমি

কুমিল্লা উত্তর – 85 মিমি

কুমিল্লা দক্ষিণ – 100 মিমি

কক্সবাজার উত্তর – 180 মিমি

কক্সবাজার দক্ষিণ – 220 মিমি

সন্দ্বীপ – 150 মিমি

ফেনী – 100 মিমি

খাগড়াছড়ি উত্তর – 75 মিমি

খাগড়াছড়ি দক্ষিণ – 85 মিমি

লক্ষ্মীপুর – 140 মিমি

নোয়াখালী উত্তর – 130 মিমি

নোয়াখালী দক্ষিণ – 150 মিমি

রাঙামাটি উত্তর – 100 মিমি

রাঙামাটি দক্ষিণ – 120 মিমি
________________________

ঢাকা বিভাগ
==================

ঢাকা – 135 মিমি

ফরিদপুর – 150 মিমি

গাজীপুর – 140 মিমি

গোপালগঞ্জ – 150 মিমি

কিশোরগঞ্জ – 110 মিমি

মাদারীপুর – 130 মিমি

মানিকগঞ্জ – 140 মিমি

মুন্সিগঞ্জ – 130 মিমি

নারায়ণগঞ্জ – 120 মিমি

নরসিংদী – 110 মিমি

রাজবাড়ী – 160 মিমি

শরীয়তপুর – 130 মিমি

টাঙ্গাইল – 175 মিমি
___________________

ময়মনসিংহ বিভাগ
==================

জামালপুর – 200 মিমি

ময়মনসিংহ উত্তর – 160 মিমি

ময়মনসিংহ দক্ষিণ – 140 মিমি

নেত্রকোনা – 150 মিমি

শেরপুর – 200 মিমি
_____________________

খুলনা বিভাগ
=============

বাগেরহাট উত্তর – 160 মিমি

বাগেরহাট দক্ষিণ – 160 মিমি

চুয়াডাঙ্গা – 200 মিমি

যশোর – 180 মিমি

ঝিনাইদহ – 190 মিমি

খুলনা উত্তর – 170 মিমি

খুলনা দক্ষিণ – 170 মিমি

কুষ্টিয়া – 200 মিমি

মাগুরা – 180 মিমি

মেহেরপুর – 210 মিমি

নড়াইল – 155 মিমি

সাতক্ষীরা উত্তর – 180 মিমি

সাতক্ষীরা দক্ষিণ – 170 মিমি
__________________

রাজশাহী বিভাগ
===================

বগুড়া – 200 মিমি

জয়পুরহাট – 240 মিমি

নওগাঁ – 250 মিমি

নাটোর – 185 মিমি

চাঁপাইনবাবগঞ্জ – 250 মিমি

পাবনা – 175 মিমি

রাজশাহী – 220 মিমি

সিরাজগঞ্জ – 175 মিমি
______________________

রংপুর বিভাগ
======================
দিনাজপুর – 280 মিমি

গাইবান্ধা – 260 মিমি

কুড়িগ্রাম – 280 মিমি

লালমনিরহাট – 300 মিমি

নীলফামারী – 350 মিমি

পঞ্চগড় – 385 মিমি

রংপুর – 280 মিমি

ঠাকুরগাঁও – 300 মিমি
__________________

সিলেট বিভাগ
==================
হবিগঞ্জ – 80 মিমি

মৌলভীবাজার – 80 মিমি

সুনামগঞ্জ – 130 মিমি

সিলেট – 100 মিমি
____________________

পশ্চিমবঙ্গ (ভারত)
===================

উত্তর ২৪ পরগনা – 200 মিমি

দক্ষিণ ২৪ পরগনা – 250 মিমি

দক্ষিণ মধ্য বঙ্গ – 250 মিমি

কলকাতা – 280 মিমি

দীঘা – 140 মিমি

মেদিনীপুর – 160 মিমি

বাঁকুড়া – 160 মিমি

পুরুলিয়া – 140 মিমি

বর্ধমান – 270 মিমি

আসানসোল – 210 মিমি

বেহরামপুর – 250 মিমি

মালদা – 250 মিমি

রায়গঞ্জ – 300 মিমি

ইসলামপুর – 380 মিমি

শিলিগুড়ি – 400 মিমি

দার্জিলিং – 400 মিমি

জলপাইগুড়ি – 380 মিমি

কোচবিহার – 300 মিমি
______________________

উড়িষ্যা (ভারত)
=====================

উত্তর উড়িষ্যা – 80 মিমি

পূর্ব উপকূল (উড়িষ্যা) – 150 মিমি
______________________

ঝাড়খণ্ড (ভারত)
=====================

উত্তর ঝাড়খণ্ড – 120 মিমি

দক্ষিণ ঝাড়খণ্ড – 80 মিমি

জামশেদপুর – 100 মিমি

রাঁচি – 100 মিমি

দুমকা – 210 মিমি

বিহার (ভারত)

দক্ষিণ বিহার – 160 মিমি

পূর্ব বিহার – 300 মিমি

উত্তর বিহার – 280 মিমি
______________________

নেপাল
=====================
উত্তর নেপাল – 200 মিমি

দক্ষিণ-পূর্ব নেপাল – 400 মিমি
______________________

ভুটান
=====================
পশ্চিম ভুটান – 200 মিমি

মধ্য ভুটান – 150 মিমি

পূর্ব ভুটান – 120 মিমি
______________________

আসাম ও উত্তর-পূর্ব ভারত
=====================
পশ্চিম আসাম – 280 মিমি

মধ্য আসাম – 75 মিমি

পূর্ব আসাম – 80 মিমি

দক্ষিণ আসাম – 80 মিমি

চেরাপুঞ্জি – 180 মিমি

ত্রিপুরা – 75 মিমি

মণিপুর – 65 মিমি

নাগাল্যান্ড – 75 মিমি

উত্তর মিজোরাম – 85 মিমি

দক্ষিণ মিজোরাম – 100 মিমি
______________________

মায়ানমার
=====================

উত্তর রাখাইন – 250 মিমি
______________________

বৃষ্টি বলয় এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় "প্রবাহ" এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.

হাইস মাইক্রোবাস ছিনতাই চেষ্টা।গতকাল ৭ই আগষ্ট ২০২৫  দিবাগত রাত ২টার দিকে  রাজশাহী হতে রুগী নিয়ে ফেরার পথে দৌলতপুর উপজেলার...
08/08/2025

হাইস মাইক্রোবাস ছিনতাই চেষ্টা।

গতকাল ৭ই আগষ্ট ২০২৫ দিবাগত রাত ২টার দিকে রাজশাহী হতে রুগী নিয়ে ফেরার পথে দৌলতপুর উপজেলার কল্যাণপুর বাজারের কাছে। রুগী নামানোর সময় ছিনতাইকারী দল হাইস মাইক্রোবাস চালিয়ে নিয়ে চলে যায়। হাইস মাইক্রোবাস চালক স্থানীয়দের থেকে মটরসাইকেল নিয়ে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং ছিনতাইকারী দল চালকে মারধর করতে থাকে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীকে ধরে দৌলতপুর পুলিশের কাছে দেওয়া হয়। সকাল হতেই প্রভাবশালী নেতা ছিনতাইকারী কে ছাড়িয়ে নেই।

ছিনতাইকারীর নাম রূবেল, পিতার নাম মেকদুল কসাই। বাড়ি দৌলতপুর উপজেলার কল্যাণপুর/ সাহাপুর গ্রামে।

বর্তমান প্রশাসন চুরি, ডাকাতি , ছিনতাইয়ের ব্যাপরে উদাসীন । চোর ধরে দিলে ছেড়ে দিচ্ছে। আমদের গাড়ি চালকদের জীবন মালের কোন সুরক্ষা নেয়। আমাদের সকলকে এই অন্যায় এর প্রতিবাদ করতে হবে , আমাদের ড্রাইভার / চালক ভাইদের সুরক্ষা জন্য।

রাজশাহী স্টেশনে ওয়াশপিট এ নেওয়ার সময় দুই জনপ্রিয় ট্রেন ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে! এতে বাং...
15/03/2025

রাজশাহী স্টেশনে ওয়াশপিট এ নেওয়ার সময় দুই জনপ্রিয় ট্রেন ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে! এতে বাংলাবান্ধা এক্সপ্রেসের ব্রেক প্যাড ভেঙ্গে গিয়েছে এবং ধূমকেতু এক্সপ্রেস বাজে ভাবে লাইনচ্যুত হয়েছে 💔
রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেসের ছাড়তে বিলম্ব হবে।

ছবি: সংগৃহীত

Address

Bheramara

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন- Bheramara Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category