সাঁঙ্গু বরফ মিল

সাঁঙ্গু বরফ মিল সরকার অনুমোদিত ও উন্নতমানের মেশিন দ্বারা ১০০% সলিড বরফ তৈরীর বিশ্বস্ত প্রতিষ্ঠান।

শেষ হলো মাছ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামতে প্রস্তুত জেলেরাপ্রতিনিধি, সোনাগাজী, ফেনীমা ইলিশ সংরক্ষণে দেশের নদী ও সাগরে ইলিশ...
03/11/2024

শেষ হলো মাছ ধরার নিষেধাজ্ঞা, নদীতে নামতে প্রস্তুত জেলেরা

প্রতিনিধি, সোনাগাজী, ফেনী

মা ইলিশ সংরক্ষণে দেশের নদী ও সাগরে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। গতকাল শনিবার মধ্যরাত থেকে ফেনীর সোনাগাজী উপজেলার জেলেরা নদী ও সাগরে ইলিশ ধরতে নেমেছেন। এজন্য তাঁরা জাল, ট্রলার, নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম মেরামত করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আগেই।

প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন করতে গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের এই নিষেধাজ্ঞা শুরু হয়। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আট মাসের জাটকা ধরায় নিষেধাজ্ঞা। তা চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

গত শুক্রবার সকালে উপজেলার চর খোন্দকার ও পূর্ব চর চান্দিয়ার জেলেপাড়ায় গিয়ে দেখা যায়, জেলেরা বাড়ির আঙিনায় ও রাস্তার পাশের খোলা স্থানে জাল মেরামত করছেন, কেউ জাল গোছগাছ করছেন। আবার কেউ নৌকা ধুয়ে-মুছে পরিষ্কার করে নদীতে নামাচ্ছেন।

চর খোন্দকার এলাকার ট্রলারমালিক জয়নাল আবেদীন বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে এবার সাগরে ও নদীতে জেলেদের জালে কম ইলিশ মাছ ধরা পড়েছে। এরপরও নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে ট্রলার পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন। জেলেরা ইতিমধ্যে ঘাটে এসে ট্রলারে অপেক্ষা করছেন।

২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগের পক্ষ থেকে বড় ফেনী ও ছোট ফেনী নদীতে বেশ কয়েক দফায় অভিযান চালানো হয়েছে।

নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাতে নদীতে মাছ ধরতে নামেন জেলেরা। এ জন্য গত কয়েকদিন ধরে চলছে প্রস্তুতি। গত শুক্রবার সকালে সোনাগাজীর চর খোন্দকার জেলেপাড়ায়। ছবি: প্রথম আলো

উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লাখ মিটার জাল ও বেশ কিছু অন্যান্য মাছ জব্দ করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়। উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার

প্রথম আলোকে বলেন, এবারের নিষেধাজ্ঞা আগের

তুলনায় অনেক বেশি সফল হয়েছে। প্রশাসন,

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলেদের

সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে।'

Shout out to my newest followers! Excited to have you onboard! Ghazanfar Abbas Awan, Nassar Abbas, Syed Hamad Raza, Sham...
10/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ghazanfar Abbas Awan, Nassar Abbas, Syed Hamad Raza, Shamas Bhatti, Ali Abbas, MD Ataur Rahman, Muhammad Arif, Gudha Mahata, Raghob Mirdha, Md Rahat, Nirmal Shah, Sarmila Tamang, Sola Sola, Brijmohan O, Dilip Biswas, Sahana Khatun, Nadeem Akram, Pamita Majhi, Ali Ikram, អ៊ុត ចន្ដា, ចែ វឿន, Md Rakib, Rohit Kumar Rohit Kumar, Ravi Bunkar Kori

আগে সবার বাড়ীতে 100W জ্বলতো, তাতে বিল আসতো ৩০০ টাকা। এখন 9W LED জ্বলে বিল আসে ১৭০০ টাকা! এটাই Digital স্মার্ট বাংলাদেশ!!
16/07/2024

আগে সবার বাড়ীতে 100W জ্বলতো, তাতে বিল আসতো ৩০০ টাকা। এখন 9W LED জ্বলে বিল আসে ১৭০০ টাকা! এটাই Digital স্মার্ট বাংলাদেশ!!

10/07/2024

বরফ মিল সমিতি: গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
তারিখঃ ১০ জুলাই, ২০২৪

বিষয়ঃ বরফ বিক্রি কার্যক্রম শুরু ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা

প্রিয় বরফ মিল সমিতির সদস্যবৃন্দ,

অদ্য ১০ জুলাই, ২০২৪ ইং তারিখে বরফ মিল সমিতির একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনার মাধ্যমে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্নে জানানো হলোঃ

১। বরফ বিক্রি কার্যক্রম শুরু: সরকারী নির্দেশিকা অনুসরণ করে আগামী ২৫ জুলাই, ২০২৪ ইং তারিখ থেকে বরফ বিক্রি কার্যক্রম শুরু হবে।
২। বরফ বিক্রি পদ্ধতি: ২৫ জুলাই থেকে বরফ মিল সমিতির সকল সদস্যের পরামর্শ ক্রমে, সিরিয়াল অনুসারে বরফ বিক্রি করা হবে।
৩। মূল্য নির্ধারণ: বরফ মিল সমিতি কর্তৃক প্রতিটি বরফের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৪। আইনি পদক্ষেপ: বরফ মিল সমিতির গৃহীত সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

কর্তৃপক্ষের অনুরোধ:

নিয়মিত আপডেটের জন্য বরফ মিল সমিতির সাথে যোগাযোগে থাকুন।
বরফ বিক্রয়ে সহযোগিতা করে মিল কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করুন।
ধন্যবাদ,

বরফ মিল সমিতির সদস্যবৃন্দ
(সাঙ্গুঁ বরফ মিল)

#বাঁশখালি #বরফ #বাংলাবাজার

Address

West Boroghona, Banskhali Chittagong
Banskhali
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাঁঙ্গু বরফ মিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category