20/10/2019
"বিএনপি প্রথম থেকে নির্বাচনকে বানচাল করা চেষ্টা করেছে। পরবর্তীতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখন বলছে, রাতে ভোট হয়েছে। হতে পারে, তারা অভিযোগ করছে। কিন্তু এসব অভিযোগের প্রমাণ দিতে হবে। এখন পর্যন্ত তারা ৭৪টি মামলা করেছে। যদি সত্যিই রাতে ঢাকা শহরে ভোট হয়ে থাকে, তাহলে এতগুলো মিডিয়ায় কি একটা ছবিও আসবে না? ধরে নিলাম পুলিশ করেছে, তাহলে পুলিশের ভিতরে একজনও কি বিএনপির লোক ছিল না? তারাও তো মোবাইলে ছবি ধারণ করতে পারত। রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে যদি প্রতিপক্ষ না থাকে তাহলে ভোট আমার পক্ষেই হবে। আমার আসনে কেউ ভোট দিতে এসে ফিরে গেছে এমন নজির নেই।"
- রাশেদ খান মেনন ১৯ ফেব্রুয়ারী ২০১৯
এখন তিনি সাক্ষ্য দিতেছেন, কেউ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের সাংবাদিকেরা মেননরে এই কথা জিগাইতে পারেন যে ১৯ ফেরুয়ারী কেন তিনি মিছা কথা বলছিলেন? আর এখন কোন ফ্রুটিকা তিনি খাইছেন?