Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি

  • Home
  • Bangladesh
  • Badda
  • Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি

Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি আমরা আল্লাহর মেহমানগনের সর্বোচ্চ সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আজ আমরা ৩–৪ ঘণ্টায় পার হই, তিনি ﷺ হেঁটেছেন ৮ দিন–রাতমক্কা থেকে মদিনা প্রায় ৪১০ কিলোমিটার। আজ সেই পথ আমরা গাড়িতে তিন–চার ...
02/03/2026

আজ আমরা ৩–৪ ঘণ্টায় পার হই, তিনি ﷺ হেঁটেছেন ৮ দিন–রাত

মক্কা থেকে মদিনা প্রায় ৪১০ কিলোমিটার। আজ সেই পথ আমরা গাড়িতে তিন–চার ঘণ্টায় পার হই, আরামে, নিশ্চিন্তে, ঠান্ডা বাতাসে। কিন্তু হিজরতের দিনে এই পথটি কেমন ছিল, ভাবার চেষ্টাও আমাদের হৃদয়কে স্পর্শ করে।

রাসূল ﷺ সেই পথ পাড়ি দিয়েছেন আট দিন-রাত ধরে। সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দীক (রা.) এবং পথপ্রদর্শক আব্দুল্লাহ ইবনু উরাইকিত আল-লাইথি আল-কিনানী। প্রতিটি পদক্ষেপ ছিল ঝুঁকিপূর্ণ, প্রতিটি মুহূর্তে ছিল পরীক্ষা।

একবার ভাবুন তো, কেমন ছিল সেই দিনগুলো? কেমন ছিল সেই রাতগুলো? এটি কোনো সরল মহাসড়ক ছিল না। উঁচু পাহাড়, গহীন উপত্যকা, পাথুরে গিরিপথ, কোথাও খোলা মরুভূমি, কোথাও রুক্ষ প্রান্তর। দিনভর তপ্ত রোদ, রাতে কনকনে ঠান্ডা। চারদিকে শত্রুর নজর, মাথার দাম ঘোষণা করা হয়েছে।

থাওর গুহার অন্ধকারে আশ্রয় নেওয়া। বাইরে শত্রুর পদচারণা, ভেতরে স্থির বিশ্বাস। সেই মুহূর্তে নবী কারীম ﷺ বলেছিলেন, "চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন।"এই ৪৫০ কিলোমিটার(প্রায়) তখন শুধু দূরত্ব ছিল না, এটি ছিল ধৈর্যের মাপ, তাওয়াক্কুলের গভীরতা, ভালোবাসার পরীক্ষা।

রাসূল ﷺ আল্লাহর রাসূল হলেও শরীর ছিল মানুষেরই। ক্লান্তি এসেছিল, পা ব্যথা করেছে, শরীর অবসন্ন হয়েছে। মক্কার মাটি, জন্মভূমি, কাবা, স্মৃতি সব পিছনে ফেলে অজানার পথে যাত্রা করতে হয়েছে।

আজ আমরা সেই ৪৫০ কিলোমিটার পার হই সহজে। কিন্তু কখনও কি আমরা সেই পথটাকে রাসূল ﷺ–এর চোখ দিয়ে দেখি? তাঁর পায়ের ব্যথা, তাঁর ক্লান্তি, তাঁর ধৈর্য অনুভব করি? আমরা হয়তো কেবল কিলোমিটারে দূরত্ব মাপি, কিন্তু রাসূল ﷺ সেই পথ মেপেছেন ধৈর্য, ত্যাগ, আর আল্লাহর প্রতি অটুট বিশ্বাসে।

এই পথের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য। আমাদের ঈমানের জন্য। আমাদের উম্মাহর জন্য। এবং সেই কারণেই আজ আমরা ঈমানের আলোয় বাঁচি।

اللهم صل وسلم على نبينا محمد ﷺ 🤍

বাংলাদেশ থেকে এখন যারা উমরা করার জন্য মক্কাতে আসবেন। তাঁরা বুঝে শুনে আসবেন এবং সাথে করে অবশ্যই বেশি করে রিয়াল নিয়ে আসবেন...
02/03/2026

বাংলাদেশ থেকে এখন যারা উমরা করার জন্য মক্কাতে আসবেন। তাঁরা বুঝে শুনে আসবেন এবং সাথে করে অবশ্যই বেশি করে রিয়াল নিয়ে আসবেন।কারণ নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকা লাগতে পারে আবার নাও লাগতে পারে।যদিও আপনার এজেন্সিই সব দায়িত্ব নিবে।তাও সেফটির জন্য রিয়াল বাড়িয়ে নিয়ে আসবেন।

আর ট্রানজিট টিকেট না নিয়ে ডাইরেক্ট বিমানের টিকিট নিবেন। আর যদি ট্রানজিট টিকিট বুকিং করেই ফেলেন। তাহলে , চেঞ্জ করে সৌদি এয়ার বা বিমান বাংলাদেশের ডিরেক্ট টিকিট নেওয়ার চেষ্টা করুন।

না হয় আল্লাহ না করুক ট্রাঞ্জিটে গেলন কোন দেশে আটকে গেলেন। তখন এক তো হয়রানির শিকার হবেন,অন্য দিকে দম দিতে হবে। উমরাও করা হবেনা। আল্লাহ সবাইকে এমন বিপদ থেকে হেফাজত করুক।

৮০ বছরের উপরে যত ওমরা  ভিসা হয়েছে সকল ভিসা অ‌টো ক্যানসেল হয়ে গেছে। যারা ভিসা করছেন তারা চেক করে দেখেন। আর যারা ভিসা কর...
16/09/2025

৮০ বছরের উপরে যত ওমরা ভিসা হয়েছে সকল ভিসা অ‌টো ক্যানসেল হয়ে গেছে। যারা ভিসা করছেন তারা চেক করে দেখেন। আর যারা ভিসা করেন নাই তারা ৮০ বছরের উপরে কারো ওমরা ভিসা না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। Child-5 Years

আজকের কাবা🥰
17/08/2025

আজকের কাবা🥰

06/06/2025
Khutbah in Makkah was 16mins and 17 seconds.Khutbah in Madinah was 13 mins and 2 seconds.As for the Salah,it took 5 mins...
30/05/2025

Khutbah in Makkah was 16mins and 17 seconds.

Khutbah in Madinah was 13 mins and 2 seconds.

As for the Salah,it took 5 mins & 23 seconds in Makkah & 4 mins & 53 seconds in Madinah.

This comes after a command to shorten the Khutbah & Salah due to the heat.

11 aircraft provide free air evacuation during the Hajj season to transport emergency cases for pilgrims.১১ টি এয়ার এম্ব...
27/05/2025

11 aircraft provide free air evacuation during the Hajj season to transport emergency cases for pilgrims.

১১ টি এয়ার এম্বুলেন্স রাখা হয়েছে ইমার্জেন্সি হাজিদের সাহায্যের জন্য।

Minister of Information:Providing free Wi-Fi to all pilgrims in the holy sites for communication.সকল হাজিদের যোগাযোগের স...
26/05/2025

Minister of Information:

Providing free Wi-Fi to all pilgrims in the holy sites for communication.

সকল হাজিদের যোগাযোগের সুবিধার জন্য হারামাইনে ফ্রী ওয়াইফাই এর ব্যাবস্হা করা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে।

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"🔹৫ জায়গা হল;১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও ৫. বাইতুল্লাহ।🔹৫ দিন হল; জুল...
19/05/2025

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে
হজ্জ বলে"

🔹৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও
৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
জুলহিজ্জাহ (জিলহজ্জ) মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
===
ফরজ তিনটি; ১. ইহরাম ২. আরাফা ৩. তওয়াফে জিয়ারত।
===
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালিফা ২. কঙ্কর ৩. কুরবানী ৪. মাথা কামানো ৫. সাঈ ৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুক।
আমীন!

মদিনা মুনাওয়ারাতে আপনার জমজমের পানির চাহিদা পুরন করার জন্য রয়েছে মসজিদে নববী'র ৩১০ নং গেট এর পাশে সুন্দর ব্যবস্হা।এখান ...
19/05/2025

মদিনা মুনাওয়ারাতে আপনার জমজমের পানির চাহিদা পুরন করার জন্য রয়েছে মসজিদে নববী'র ৩১০ নং গেট এর পাশে সুন্দর ব্যবস্হা।
এখান থেকে জমজম এর পানি প্রয়োজনমতো নিতে পারবেন। এটি খোলা থাকে:

সকালে ৮.০০ থেকে ১১.০০
বিকালে ৫.০০ থেকে ৬.০০
রাতে ১০.০০ থেকে ২.০০

যারা বেশি পরিমাণে নিতে চান ওখান থেকে নিতে পারবেন।
পর্যাপ্ত পরিমান কল রয়েছে।

#হজ্জ২০২৫

সকল হাজি সাহেবানদের জন্য এটা জরুরি।
18/05/2025

সকল হাজি সাহেবানদের জন্য এটা জরুরি।

Address

House 30-32, Road 05, Sector 01, Block/E, Aftabnagar, Badda, Dhaka
Badda
1212

Alerts

Be the first to know and let us send you an email when Hummingbird Hajj Agency /হামিংবার্ড হজ্জ এজেন্সি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category