Boni Amin

Boni Amin I read your mind & take you around the world. আমি অমানুষ, তাই মানুষের চোখে আঙ্গুল ঢুকিয়ে আমি দেখাই

31/08/2026

আজ ৩১ আগস্ট অস্ট্রেলিয়াতে শীত ঋতুর শেষ দিন! অস্ট্রিয়া দেশটি কার জেলা থেকে কোন দিকে? জানলে শুধু ম্যাসেজ দিন +61 423 332 029

29/08/2026

অস্ট্রেলিয়ার ভিসা'র জন্যে যে লো/ভী ও গরিব চো DNA বাঙ্গালীরা আমাদের 'ফোটু' ও ভিডিও দেখে মারা খাচ্ছে, তারা ম্যাসেজ করুন +61423332029

20/08/2026

আমাদের নাম, ভিডিও ও ফটো দেখে যারা অস্ট্রেলিয়ার ভিসার জন্যে মারা খাচ্ছেন তারা শুধু ভয়েজ ম্যাসেজ দেবেন, নো ফোন প্লিজ +61 423 332 029

22/07/2026

আমি জন্ম-B.A.L-বিরোধী, তাদের অ/পশাসন ও হাসিনার অ/পসারণে আমার ভূমিকায় তারা খ্যাপা, দিল্লী ও B.A.Lএর চ/ক্রান্ত আমাকে থামাতে পারবে না

ডিসেম্বরে হাসিনা দেশে ফিরবে না - লিখে রাখুনঃ  -     -     -     -      -      -      -      -আমি এখনো ইতালির ঐতিহাসিক নগ...
22/07/2026

ডিসেম্বরে হাসিনা দেশে ফিরবে না - লিখে রাখুনঃ
- - - - - - - -
আমি এখনো ইতালির ঐতিহাসিক নগরী রোমে আছি—আলহামদুলিল্লাহ, ভালো ও নিরাপদ আছি। আজ সংশ্লিষ্ট ইতালীয় পুলিশ ও কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ ১টি বৈঠক হয়েছে। রোমের Tor Pignattara এলাকায় রাতের আঁধারে একা পেয়ে আমার ওপর সংঘটিত হামলার ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ তারা খুঁটিয়ে দেখছেন। পুরো ঘটনা নিয়ে শিগগিরই বিস্তারিত ভিডিও প্রকাশ করবো।

আমার অভিযোগ, জন্মভূমি বাংলাদেশ নিয়ে আমার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশের কারণেই B.A.L আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে। তারা আমাকে জুলাই বিপ্লবের সহযোদ্ধা হিসেবে দায়ী করেছে, ৫ আগস্ট ২০২৪ সনে আমার জন্মদেশ রাহুমুক্ত হয়েছে যাতে আমার সামনে অবদান ছিল এবং বিগত বছর DUCSU নির্বাচনে শিবিরকে সমর্থন দেয়াতে ব্যাক্তিগতভাবে দিল্লিবাসী 'অর্ধ অসুস্থ' শেখ হাসিনাও রুষ্ঠ ছিলো। আমার উপরে আক্রমণে কারা জড়িত এবং এর পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা (দিল্লি) ছিল কি না তা এখন তদন্তের বিষয়। আমি আইনের শাসনের প্রতি আস্থাশীল; সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীরা আইনের মুখোমুখি হবে—এই বিশ্বাস আমার আছে।

একটি কথা স্পষ্ট—হামলা, হুমকি কিংবা ভয়ভীতি আমাকে দমাতে পারবে না। আঘাত আমাকে নীরব নয়, আরও দৃঢ় করবে।

বাংলাদেশ আমার জন্মভূমি। দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের পক্ষে আমার কণ্ঠ অবিচল থাকবে। পৃথিবী ঘোরা আমার চলবে, পাশাপাশি B.A.L কর্তৃক বাংলাদেশের গত ১৭ বছরের অনাচার ও অন্যায়ের কথাও আমি সত্য ও যুক্তির ভাষায় তুলে ধরব।

দেশের বাইরে থাকলেও হৃদয়ে আমার বাংলাদেশ। বাংলাদেশের প্রতি ভালোবাসা আমার শক্তি—অন্যায়ের সামনে মাথা না নোয়ানো আমার অঙ্গীকার। আল্লাহ আমার সহায়। 🇧🇩 (ছবিটি আক্রমণের পরেরদিন অর্থাৎ আজ ২২ জুলাই সকালে তোলা)

জিলানী আমার মায়ের কনিষ্ঠ সন্তান, আর আমি তাঁর প্রথম। আমাদের জন্মের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১৯ বছর, জীবনের পথও হয়তো আমাদে...
18/07/2026

জিলানী আমার মায়ের কনিষ্ঠ সন্তান, আর আমি তাঁর প্রথম। আমাদের জন্মের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১৯ বছর, জীবনের পথও হয়তো আমাদের নিয়ে গেছে ভিন্ন ভিন্ন দিকে, তবু আমরা একই মায়ের সন্তান। এই একটি বন্ধনের চেয়ে গভীর, আপন আর মায়াময় সম্পর্ক পৃথিবীতে আর ক’টাই বা আছে!

আমাদের মা এখন সিডনিতে। এবারের ইউরোপ সফরের আগে মা খুব সহজ করে একটি আবদার করেছিলেন— “প্রতিবার বাইরের কাউকে সফরসঙ্গী করো, এবার না হয় নিজের ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে ঘুরে এসো।” মায়ের আবদার কি কখনো ফেলা যায়!

তাই এবার ছোট ভাই জিলানী ও তার পরিবারকে সঙ্গে নিয়েই পথে নেমেছি। দেশ থেকে দেশে, শহর থেকে শহরে ঘুরছি দু’ভাই। পথের ক্লান্তি আছে, ব্যস্ততা আছে—কিন্তু তার চেয়েও বেশি আছে গল্প, হাসি, খুনসুটি আর একসঙ্গে কাটানো কিছু অমূল্য সময়। মনে হচ্ছে, জীবনের ব্যস্ত স্রোতে কোথাও হারিয়ে যাওয়া শৈশবটাকেই যেন আবার একটু একটু করে ফিরে পাচ্ছি।

গতকাল এসে পৌঁছেছি ইতালির স্বপ্নময় জলনগরী ভেনিসে। চারদিকে জল, শত শত বছরের পুরোনো স্থাপত্য, সরু গলি আর নৌকার শহরের অপার সৌন্দর্যের মাঝেও আমার কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি—পাশে আমার ছোট ভাই জিলানী। মনে হলো, দূরে সিডনিতে বসে থাকা মায়ের সেই ছোট্ট আবদারটিই আজ আমাদের দু’ভাইয়ের জীবনে একদিন অনেক বড় একটি স্মৃতি হয়ে থাকবে।

আগামীকাল, ১৯ জুলাই রবিবার বিকেলে আমাদের পথ নিয়ে যাবে ইতিহাসের অমর নগরী রোমে।

এই সফর তাই আমার কাছে শুধু ইউরোপ দেখা নয়, শুধু নতুন নতুন শহরের সামনে দাঁড়িয়ে ছবি তোলাও নয়। এ এক মায়ের ইচ্ছার প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব আর একই রক্তের মানুষগুলোর সঙ্গে জীবনের কিছু সুন্দর মুহূর্ত জমিয়ে রাখার গল্প।

জীবন আমাদের পৃথিবীর যত দূরেই নিয়ে যাক, যত দেশ-শহরই দেখাক—দিন শেষে ফিরে তাকালে বুঝি, সবচেয়ে আপন গন্তব্যটির নাম পরিবার, THE FAMILY.

মা ভালো থাকুন, দীর্ঘজীবী হোন। ভাইবোনের এই মায়ার বন্ধন অটুট থাকুক আজীবন। কারণ পৃথিবীর সব পথ একদিন ফুরিয়ে যায়, কিন্তু মা আর ভাইবোনের প্রতি ভালোবাসার পথ কখনো ফুরায় না। ❤️

16/07/2026

বাংলাদেশি মেয়েটি এখন সুইজারল্যান্ডে

বনি আমিন, জার্মানির স্টুটগার্ট থেকে—জার্মানির দক্ষিণ-পশ্চিমের ঐতিহাসিক নগরী স্টুটগার্ট আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বিশ্বের...
15/07/2026

বনি আমিন, জার্মানির স্টুটগার্ট থেকে—

জার্মানির দক্ষিণ-পশ্চিমের ঐতিহাসিক নগরী স্টুটগার্ট আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল গাড়ি মার্সিডিজ-বেঞ্জের জন্মভূমি এই শহর। এখানেই কার্ল বেঞ্জ ও গটলিব ডাইমলারের স্বপ্ন ও উদ্ভাবনের হাত ধরে আধুনিক অটোমোবাইল শিল্পের এক নতুন যুগের সূচনা হয়। শুধু মার্সিডিজ নয়, বিশ্বখ্যাত পোরশে ব্র্যান্ডেরও জন্ম এই শহরেই। তাই স্টুটগার্টকে যথার্থই ইউরোপের অটোমোবাইল রাজধানীগুলোর একটি বলা হয়।

কিন্তু স্টুটগার্ট শুধু প্রযুক্তি ও শিল্পের শহর নয়; এটি ইতিহাসেরও এক নীরব সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর ব্যাপক বিমান হামলায় শহরটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যুদ্ধ শেষে জার্মান জনগণের অসাধারণ পরিশ্রম, শৃঙ্খলা ও দূরদর্শিতায় সেই ধ্বংসস্তূপ থেকেই আবার গড়ে ওঠে আজকের আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ স্টুটগার্ট।

এই শহরের প্রতিটি রাস্তা যেন বলে—স্বপ্ন, প্রযুক্তি, ইতিহাস এবং পুনর্জাগরণের এক অনন্য কাহিনি। একজন বিশ্বপরিব্রাজক হিসেবে স্টুটগার্ট আমার কাছে শুধু একটি শহর নয়; এটি মানব উদ্ভাবন, অধ্যবসায় এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এক জীবন্ত পাঠশালা।

15/07/2026

সুইজারল্যান্ড থেকেঃ বনি আমিন

14/07/2026

অন্য গ্রহ থেকে আসা আমার যমজ ভাইটিকে দেখুনঃ

Address

PO Box 224
Sydney, NSW
2191

Alerts

Be the first to know and let us send you an email when Boni Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boni Amin:

Shortcuts

Share