24/09/2025
খেলা দেখতে গেলে কি কি নিতে পারবেন? জরুরী বিষয়.....!
গত ২০ তারিখের ম্যাচ দুবাই স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা থেকে সবগুলো বলতেছি।
১) আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, টিকিট ছাড়া কোন ভাবে ভিতরে ঢুকতে দিবে না।
২) টিকেট মোবাইলে স্ক্যান করে ঢুকতে পারবেন, আবার সংগ্রহ করা পিন্ট কপি নিয়েও ঢুকতে পারবেন।
৩) মোবাইল, হাত ঘড়ি ও ওয়ালেট ছাড়া আর কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ডুকতে পারবেন না। যেমন, পাওয়ার ব্যাংক, হেডফোন,ব্লুটুত,চার্জার ইত্যাদি।
৪) কোন প্রকার খাবার নিয়ে ঢুকতে পারবেন না, ইভেন পানির বোতলও না। মাঠে ঢুকার ঠিক পূর্বে মন ভরে খাবার আর পানি খেয়ে নিবেন।
৫) স্টেডিয়ামের ভিতরে ৫০০ ML পানি ৫ দিরহাম, কোল ডিংক ১০ দিরহাম + সবকিছু।
৬) কোন ধরণের ব্যাগ, বা বহনকারী মালামাল সাথে নিতে পারবেন না। যদি ভুলকরে কিছু নিয়ে যান আর প্রয়োজনীয় হয় তাহলে কাস্টমার সার্ভিস খুজে ঐখানে জমা রাখতে পারবেন।
৭) দুবাই সবসময়ই নিয়মের মধ্যে আইন কানুন চলে, তাই স্টেডিয়ামের বাহির থেকে পুলিশ আপনাকে নিয়ম অনুযায়ী ভিতরে ঢুকাবে, কোন ধরনের নিয়ম অমান্য করবেন না। দেশের সুনাম অক্ষর্ত রাখবেন।
৮) গ্যালারির ভিতরে যে কোন সিটে বসে খেলা দেখতে পারবেন, তবে নিচের সারিতে বসে দেখার সুবিধা বেশি।
৯) আপনার টিকেটে যেই গেইট নাম্বার থাকবে ঐ গেইট দিয়েই প্রবেস করতে হবে, অন্য কোন গেইটে দিয়ে ঢুকতে পারবেন না।
১০) ক্রিকেট ভদ্রলোকের খেলা,দেশের সম্মান বিদেশের মাঠিতে বজায় রাখবেন, গ্যালারিতে বসে প্রতিপক্ষ কোন দর্শক কে আঘাত মূলক কথা বা উত্তেজনা দেখাবেন না, এতে আপনার আমার দেশের সুনাম নষ্ট হবে। ঝগড়াতে কোন দেশী বিদেশী কারো সাথে লিপ্ত হবেন না। সাময়িক সময়ের জন্য আপনি খেলা দেখতে গেছেন, দেশের জন্য স্লোগান দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন।
১১) রাতে ১১ টার পর আর মেট্টরেল থাকবে না স্টেডিয়াম এলাকায়,তাই ট্রেক্সি ভাড়া আপনার যথারীতি নিয়ে যাবেন।
বাংলাদেশ ফাইনাল খেলবে ইনসাআল্লাহ, আবার দেখা হবে মাঠে ফাইনালে। ধন্যবাদ সবাইকে।
মো:বেলাল (দুবাই)