Fly Bird's Air International

Fly Bird's Air International Way to travel,Your satisfaction is our motion

06/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে: [https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি):
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি):
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।
ধন্যবাদ।

Welcome to electronic visa application system. The official website by ministry of foreign affairs of kingdom thailand.

থাইল্যান্ড ই-ভিসা ঘোষণা থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ!রয়্যাল থাই এম্বাসি, ঢাকা জানিয়েছে যে ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা...
19/12/2024

থাইল্যান্ড ই-ভিসা ঘোষণা

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ!
রয়্যাল থাই এম্বাসি, ঢাকা জানিয়েছে যে ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা সিস্টেম চালু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টধারীরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না।

প্রক্রিয়া:

-আবেদনকারীরা অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন।

-ভিসা ফি সরাসরি ওয়েবসাইটে পরিশোধ সম্ভব নয়, তাই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

-আবেদন জমা দেওয়ার পর “Payment Info Summary” প্রিন্ট করে এম্বাসির ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে।

প্রক্রিয়াকরণ সময়: ১০ কর্মদিবসের মধ্যে।

বিশেষ ঘোষণা: ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে পুরাতন চারটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ বন্ধ করা হবে।

🇦🇪🇦🇪আমিরাতে ভিজিট🇧🇩🇧🇩 ভিসাপ্রার্থীদের জ্ঞাতব্য🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇧🇩🇧🇩🇧🇩🇧🇩সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা ভিজিট ভিসার জন্য আবে...
29/11/2024

🇦🇪🇦🇪আমিরাতে ভিজিট🇧🇩🇧🇩 ভিসাপ্রার্থীদের জ্ঞাতব্য🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা ভিজিট ভিসার জন্য আবেদন করার পূর্বে তাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে,ভিজিটরদের অনুরোধ করেছেন। তারা বলেছেন, আমিরাতে ভ্রমণকারীদের অবস্থানের প্রমাণ - যেমন হোটেল বুকিং বা আত্মীয়দের বাসস্থানের ঠিকানা ইত্যাদি,পর্যাপ্ত ফান্ডের প্রমাণ, রিটার্ন টিকেট এখন ভিসা আবেদনের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্বে যাত্রীদের বিমানে ওঠার সময় ইউএইতে থাকার প্রমাণ, ফিরতি টিকিট এবং ৩ হাজার দিরহাম এর সমতুল্য মুদ্রা দেখাতে হতো।
এখন, তাদের ভিসার জন্য আবেদন করার সময় এসব নথি জমা দিতে হবে।
ট্রাভেল এজেন্টরা বলেছেন যে এই কড়াকড়ির উদ্দেশ্য হল ভিজিট ভিসার সম্ভাব্য অপব্যবহার রোধ এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালীন সময়ে আবেদনকারীরা যেন নিজেদের ব্যয় বহন করতে পারেন তা নিশ্চিত করা।
এজেন্টরা জানিয়েছেন যে ভিসার অনুমোদন নিশ্চিত করতে তাদের সিস্টেমে আবেদনকারীর অবস্থানের প্রমাণ, রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে।
পূর্বে ভ্রমণকারীদের তে ফ্লাইট করার পূর্বে নগদ অর্থ,একটি বৈধ রিটার্ন টিকিট এবং বাসস্হান প্রমাণ সাথে বহন করার পরামর্শ দেওয়া হত। এখন ট্রাভেল এজেন্টরা স্পষ্ট করেছে যে এই, প্রয়োজনীয়তা গুলি এখন ভিসা আবেদন প্রক্রিয়ার কালে পূরণ করতে হবে।
স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি বলেছেন “আমরা প্রতিদিন হাজার হাজার ভিসা প্রসেস করি, কিন্তু সম্প্রতি, আমাদের কিছু ট্রাভেল পার্টনার আমাদের জানিয়েছেন যে 'অসম্পূর্ণ নথি'র কারণ দেখিয়ে এখন ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে।”
ভ্রমণ বিশেষজ্ঞরা এ কথা বলছেন, যে ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীদেরকে তাদের নথিগুলি সাবধানতার সাথে প্রস্তুত করে একটি মসৃণ আবেদন প্রক্রিয়ার জন্য। ট্রাভেল এজেন্সিগুলোর পরামর্শ নিতে পারেন।
✅ভিজিট ভিসার জন্য আবেদনকালে যা লাগবেঃ
👉আবেদনকালে ভ্রমণকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পাসপোর্টের বৈধতা কমপক্ষে ছয় মাস আছে।
👉আমিরাতে তাদের অবস্থান স্থলের তথ্য
👉 রিটার্ন টিকিট
👉 এক মাসের ভিজিট ভিসার জন্য ৩ হাজার দেরহাম এবং দুই মাসের জন্য ৫ হাজার দেরহাম এর সমতুল্য নগদ অর্থ বা ক্রেডিট কার্ডে সমপরিমাণ ফান্ড থাকতে হবে।
🇦🇪সূএ:খালিজ টাইমস নিউজ

থাইল্যান্ড ই-ভিসা বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য-------------------------------------------------------থাইল্যান্ড ই-ভিসা...
29/11/2024

থাইল্যান্ড ই-ভিসা বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য
-------------------------------------------------------
থাইল্যান্ড ই-ভিসা
ভ্যালিডিটি: ৯০ দিন
স্টে ডিউরেশন: সর্বোচ্চ ৩০ দিন
⏳ প্রসেসিং সময়: ৫–৭ কার্যদিবস

#প্রয়োজনীয় ডকুমেন্টস:

পাসপোর্ট স্ক্যান কপি (৪৮/৬৪ পৃষ্ঠা)।
উপরোক্ত দেশগুলোর ভিসা বা রেসিডেন্স প্রমাণপত্র (যেমন: ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা বা রেসিডেন্ট কার্ড)।
উপরোক্ত দেশগুলোর এন্ট্রি সিলের কপি।
পূর্বে ইস্যু করা থাই ভিসার কপি (যদি থাকে)।
পূর্ববর্তী থাই এন্ট্রি/এক্সিট সিল (যদি থাকে)।
ব্যাংক স্টেটমেন্ট: সর্বনিম্ন ব্যালেন্স ৪০,০০০ থাই বাথের সমপরিমাণ।
সাম্প্রতিক ল্যাব প্রিন্ট ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।

এয়ারলাইন টিকিট: উপরে উল্লেখিত দেশগুলোর ভ্রমণের প্রমাণপত্র এবং নিশ্চিত রিটার্ন টিকিট (যদি এ্যাম্বাসি চাই)।

দ্রষ্টব্য: এ্যাম্বাসি ক্লায়েন্টের সাক্ষাৎকার নিতে পারে।

#ইস্যু দেশ: ভিসাটি ক্লায়েন্টের বর্তমান অবস্থান অনুযায়ী ইস্যু করা হবে। #সম্ভাব্য ইস্যু দেশগুলো:
মালয়েশিয়া, সৌদি আরব, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চায়না, কোরিয়া, লেবানন, মালদ্বীপ, নিউজিল্যান্ড, কাতার, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা শেনজেনভুক্ত যেকোনো দেশ।

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে...
26/11/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩
বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে। এবং অনার্স অথবা ডিগ্রীর সার্টিফিকেট থাকলে হাইপ্রফেশন ভিসা হচ্ছে। লো ক্যাটাগরির অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা ট্রান্সফার সম্পুর্ন বন্ধ আছে।

আউট সাইডের ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামিলী ভিসা, পার্টনার ভিসা, আরবীর ঘরের ভিসা এবং পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এর সবগুলোই টোটালি বন্ধ রয়েছে।

ইনসাইড এবং আউট সাইডের ফ্রী জোনের ভিসা হচ্ছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে।
(ফ্রী জোন হচ্ছে আরব আমিরাতের আধাসরকারী এরিয়া)

ভিসা কখন চালু হবে এরকম কোনো আপডেট নাই। তবে সাধারণ ক্ষমা শেষ হলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কারো সাথে ভিসার জন্য লেনদেন করে ঝামেলায় জরাবেন না।

সাধারণ ক্ষমা ৩১ ডিসেম্বর শেষ হবে।

✅✅আমিরাতে ভিজিট ভিসাপ্রার্থীদের জ্ঞাতব্য:-------------------------------------------------------------------------------...
25/11/2024

✅✅আমিরাতে ভিজিট ভিসাপ্রার্থীদের জ্ঞাতব্য:
------------------------------------------------------------------------------------
সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা ভিজিট ভিসার জন্য আবেদন করার আগে তাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে ভিজিটরদের অনুরোধ করছে। তারা বলছেন আমিরাতে ভ্রমণকারীদের অবস্থানের প্রমাণ - যেমন হোটেল বুকিং বা আত্মীয়দের বাসস্থানের ঠিকানা ইত্যাদি,পর্যাপ্ত ফান্ডের প্রমাণ, রিটার্ন টিকেট এখন ভিসা আবেদনের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আগে যাত্রীদের বিমানে ওঠার সময় ইউএইতে থাকার প্রমাণ, ফিরতি টিকিট এবং ৩ হাজার দিরহাম এর সমতুল্য মুদ্রা দেখাতে হতো।
এখন, তাদের ভিসার জন্য আবেদন করার সময় এসব নথি জমা দিতে হবে।
ট্রাভেল এজেন্টরা বলেছেন যে এই কড়াকড়ির উদ্দেশ্য হল ভিজিট ভিসার সম্ভাব্য অপব্যবহার রোধ এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালীন সময়ে আবেদনকারীরা যেন নিজেদের ব্যয় বহন করতে পারেন তা নিশ্চিত করা।
এজেন্টরা জানিয়েছেন যে ভিসার অনুমোদন নিশ্চিত করতে তাদের সিস্টেমে আবেদনকারীর অবস্থানের প্রমাণ, রিটার্ন টিকিট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হবে।
আগে ভ্রমণকারীদের ইউএইতে ফ্লাইট করার পূর্বে নগদ অর্থ,একটি বৈধ রিটার্ন টিকিট এবং থাকার জায়গার প্রমাণ সাথে বহন করার পরামর্শ দেওয়া হত। এখন ট্রাভেল এজেন্টরা স্পষ্ট করেছে যে এই প্রয়োজনীয়তাগুলি এখন ভিসা আবেদন প্রক্রিয়ার কালে পূরণ করতে হবে।
স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি বলেছে “আমরা প্রতিদিন হাজার হাজার ভিসা প্রসেস করি, কিন্তু সম্প্রতি, আমাদের কিছু ট্রাভেল পার্টনার আমাদের জানিয়েছেন যে 'অসম্পূর্ণ নথি'র কারণ দেখিয়ে এখন ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে।”
ভ্রমণ বিশেষজ্ঞরা এ কথা বলছেন যে ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীদেরকে তাদের নথিগুলি সাবধানতার সাথে প্রস্তুত করে একটি মসৃণ আবেদন প্রক্রিয়ার জন্য ট্রাভেল এজেন্সিগুলোর পরামর্শ নিতে পারেন।
✅ভিজিট ভিসার জন্য আবেদনকালে যা লাগবেঃ
👉আবেদনকালে ভ্রমণকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পাসপোর্টের বৈধতা কমপক্ষে ছয় মাস আছে।
👉আমিরাতে তাদের অবস্থান স্থলের তথ্য
👉 রিটার্ন টিকিট
👉 এক মাসের ভিজিট ভিসার জন্য ৩ হাজার দিরহাম এবং দুই মাসের জন্য ৫ হাজার দিরহাম এর সমতুল্য নগদ অর্থ বা ক্রেডিট কার্ডে সমপরিমাণ ফান্ড থাকতে হবে।
★কৃতজ্ঞতাঃ খালিজ টাইমস
#প্রচারে: প্রবাসীদের স্বার্থে বাপপি ভাই

আরব আমিরাতের অনেক দেশের ভিজিট ভিসা সাময়িক ভাবে অনেকদিন যাবত বন্ধ রয়েছে! এর মধ্যে বাংলাদেশ এর ভিজিট ভিসাও অফ! বন্ধ থাকা ১...
15/11/2024

আরব আমিরাতের অনেক দেশের ভিজিট ভিসা সাময়িক ভাবে অনেকদিন যাবত বন্ধ রয়েছে! এর মধ্যে বাংলাদেশ এর ভিজিট ভিসাও অফ! বন্ধ থাকা ১০ টি দেশের ভিসা আগামী কিছু দিনের মধ্যে খুলে দিবে! বাংলাদেশের ভাগ্য ভালো হলে এটাও খুলবে! তবে এইটা এখনো বলা যাচ্ছে না বাংলাদেশ এই ১০ দেশের তালিকায় আছে কিনা! তবে আগের চাইতে অনেক পরিবর্তন হবে নিয়মাবলি! সাথে থাকুন, চোখ রাখুন আইডিতে!! ধন্যবাদ

Welcome to our Gallery
14/11/2024

Welcome to our Gallery

Address

Tamim Business Center, Port Saeed Road
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Fly Bird's Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category