24/09/2026
ওভারস্টের কারণে হাজার হাজার দিরহাম জরিমানা আসা বাংলাদেশিদের জন্য জরিমানা মওকুফের আবেদন করার সুযোগ!
ওভারস্টের কারণে যেসব বাংলাদেশির হাজার হাজার দিরহাম জরিমানা এসেছে, তারা বর্তমানে জরিমানা মওকুফের জন্য সংযুক্ত আরব আমিরাতের সকল স্টেটে আবেদন করতে পারছেন।
তবে জরিমানা মওকুফের আবেদনের জন্য কিছু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে।
নিয়োগকর্তা মারা যাওয়া, মামলা বা জেল, পাসপোর্ট নবায়নে দেরি, ভিসা রিনিউ রিজেক্ট হওয়া এবং মেডিকেল রিপোর্টের সমস্যার কারণে যদি ভিসা নবায়ন করতে না পেরে জরিমানা হয়ে থাকে, তাহলে এসব সমস্যার Valid Documents যুক্ত করে জরিমানা মওকুফের জন্য আবেদন করতে হবে।
এছাড়া অন্য কোনো সমস্যার কারণেও যদি জরিমানা হয়ে থাকে, সেক্ষেত্রেও সমস্যার পক্ষে Valid Documents দিয়ে আবেদন করা যাবে।
আবেদনের পর কর্তৃপক্ষ আবেদনকারীর দেওয়া তথ্য ও ডকুমেন্ট যাচাই করবে। সমস্যাটি যৌক্তিক এবং সত্য প্রমাণিত হলে কর্তৃপক্ষ জরিমানা মওকুফ করতে পারে।
এছাড়া কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও Overstay হয়েছে, কিন্তু আগের ভিসা ক্যান্সেল করা হয়নি—এমন ক্ষেত্রে জরিমানা মওকুফের আবেদনের জন্য কোম্পানির লাইসেন্সসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হতে পারে।
তাই যারা এ ধরনের সমস্যায় পড়েছেন, তারা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারেন।
দুবাইয়ের ফাইন সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের page ভিজিট করুন।
👉 পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের Channel Follow করে আমাদের সাথে থাকুন।
আল বালাগ ট্যুরিজম এলএলসি
📱 WhatsApp: +971-554373083
📱 Mobile: 058 573 7303
📍 অফিস:
মাই টাওয়ার – ৫ম তলা, অফিস নং ৫১৩
আল নাহদা ০১, দুবাই
স্টেডিয়াম মেট্রো স্টেশনের কাছে (Exit 2)
🔔 Follow করুন —https://www.facebook.com/Albalaagtourism.co