পথ চলাতেই আনন্দ

  • Home
  • পথ চলাতেই আনন্দ
বড়িশা চণ্ডীমেলা ২০২৫২৩৩ তম বর্ষচলবে ৭ই ডিসেম্বর পর্যন্ত...কৃতজ্ঞতা: কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, যাঁর পোস্ট দেখে খবর পেয়েছি......
02/12/2025

বড়িশা চণ্ডীমেলা ২০২৫
২৩৩ তম বর্ষ
চলবে ৭ই ডিসেম্বর পর্যন্ত...
কৃতজ্ঞতা: কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, যাঁর পোস্ট দেখে খবর পেয়েছি...

নবমী
২৯শে নভেম্বর, ২০২৫

17/11/2025

কার্তিক পুজো ২০২৫: কুমোরটুলির প্রস্তুতিপর্ব

কুমোরটুলি, কলকাতা
১৫ই নভেম্বর, ২০২৫

কার্তিককুমোরটুলি, কলকাতা১৫ই নভেম্বর, ২০২৫
16/11/2025

কার্তিক

কুমোরটুলি, কলকাতা
১৫ই নভেম্বর, ২০২৫

29/10/2025

গতবছর কলকাতার বনেদী বাড়িতে জগদ্ধাত্রী পুজো পরিক্রমার একটি ছোট ভিডিও। এখানে আছে উত্তর ও মধ্য কলকাতার পাঁচটি বাড়ির পুজো -

১. বি. কে. পালের বাড়ি
২. লাটুবাবু-ছাতুবাবুর বাড়ি (রামদুলাল নিবাস)
৩. প্রামাণিক কালী বাড়ি
৪. শীল পরিবারের বাড়ি
৫. নীলমণি দে'র ঠাকুর বাড়ি

রুট ম্যাপ: https://maps.app.goo.gl/aPzyjE1WmA71bFQp7

গতবছর কলকাতার কিছু বনেদী বাড়িতে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। হেঁটে দেখেছিলাম উত্তর ও মধ্য কলকাতার পাঁচটি বাড়ির পুজো ...
29/10/2025

গতবছর কলকাতার কিছু বনেদী বাড়িতে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। হেঁটে দেখেছিলাম উত্তর ও মধ্য কলকাতার পাঁচটি বাড়ির পুজো -

১. বি. কে. পালের বাড়ি
২. লাটুবাবু-ছাতুবাবুর বাড়ি (রামদুলাল নিবাস)
৩. প্রামাণিক কালী বাড়ি
৪. শীল পরিবারের বাড়ি
৫. নীলমণি দে'র ঠাকুর বাড়ি

গুগল ম্যাপ ধরে সাড়ে চার / পাঁচ কিলোমিটার হাঁটা পথে পৌঁছে যাওয়া যায়। চন্দননগর ছাড়া বনেদী বাড়ির জগদ্ধাত্রী পুজো কেউ দেখতে চাইলে, কলকাতার এই বাড়িগুলোয় যেতে পারেন।

রুট ম্যাপ: https://maps.app.goo.gl/aPzyjE1WmA71bFQp7

[ সাথের ছবি দু’টি ওই একই দিনে হেঁটে ঘোরার সময় নজরে আসা, কলকাতার কুমোরটুলি ও বাগবাজারের অসাধারণ দু’টি বারোয়ারী প্রতিমার ]

"মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে..."কুমোরটুলি, কলকাতা১২ই অক্টোবর, ২০২৫                                    ...
17/10/2025

"মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে..."

কুমোরটুলি, কলকাতা
১২ই অক্টোবর, ২০২৫

দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার শ্যামা মায়ের আগমন আসন্ন। দস্তুরমতো কুমোরটুলির সন্তানেরা, এখন ব্যস্ত তাঁদের মা-কে নিয়ে...
16/10/2025

দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার শ্যামা মায়ের
আগমন আসন্ন। দস্তুরমতো কুমোরটুলির সন্তানেরা, এখন ব্যস্ত তাঁদের মা-কে নিয়ে। আবার কখনও শ্যামা কন্যা রূপে যত্নে সাজে পিতার হাতে...

কুমোরটুলি, কলকাতা
১২ই অক্টোবর, ২০২৫

গতবছর...Pramanick Kali Bari
14/10/2025

গতবছর...
Pramanick Kali Bari

প্রামাণিক কালী বাড়ির কালীপুজো ২০২৪

৪০০ বছরেরে সিমলা কাঁসারীপাড়ার প্রামাণিক পরিবারের ('সাতঘর প্রামাণিক') এই কালীপুজো। গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পেরিয়ে, বিবেকানন্দ রোড ধরে কিছুটা এগিয়ে, ডানদিকে প্রিন্স দ্বারকানাথ লেন ধরে আরও এগিয়ে, তারক প্রামাণিক রোডের ডানদিকে আরও কিছুটা এগোলেই এই বাড়ি (37/A, তারক প্রামাণিক রোড, কোলকাতা - 6)।

১লা নভেম্বর, ২০২৪

📌 প্রামানিক কালীবাড়ি: https://maps.app.goo.gl/ThDckcTz1Wze6WSN9

কলকাতার বউবাজার অঞ্চলের একাধিক পুরনো বাড়িতে অনেকদিন ধরেই রথযাত্রা পালিত হয়। ৬/১ গোবিন্দ সেন লেনে চুনিমণি দাসীর ঠাকুরবাড়ি...
12/07/2025

কলকাতার বউবাজার অঞ্চলের একাধিক পুরনো বাড়িতে অনেকদিন ধরেই রথযাত্রা পালিত হয়। ৬/১ গোবিন্দ সেন লেনে চুনিমণি দাসীর ঠাকুরবাড়ি তাদের একটি। ২৭শে জুন, রথযাত্রার দিনে আমার ওখানে যাওয়া হয়নি। তার বদলে ওদিন আমার ভাগ্নে গিয়ে সব ছবি ও ভিডিও তুলে এনেছিল। একদিন পরে অর্থাৎ ২৯শে জুন আমি গিয়ে চুনিমণি দাসীর বসতবাড়ি গৌর অমৃত ধাম-এ গিয়ে, দে বাড়ির বর্তমান সেবায়েত তপন কুমার দে ও রাজ কুমার দে-র সাথে কথা বলে এসেছিলাম। এরপর আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ৫ই জুলাই, উল্টোরথের দিনে চুনিমণি দাসীর ঠাকুরবাড়ির রথযাত্রা দেখার এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল...

এই ভিডিও তে, ঠাকুরবাড়ির প্রধান সেবায়েত তপন কুমার দে-র সাথে এক সাক্ষাৎকারে থাকছে চুনিমণি দাসীর ঠাকুরবাড়ির রথযাত্রা ও ইতিহাস...

বিশেষ কৃতজ্ঞতা: তপন কুমার দে ও রাজ কুমার দে
📸 Photo/Video Courtesy: Swarnava Baidya
#রথযাত্রা

কলকাতার বউবাজার অঞ্চলের একাধিক পুরনো বাড়িতে অনেকদিন ধরেই রথযাত্রা পালিত হয়। ৬/১ গোবিন্দ সেন লেনে চুনিমণি দাসীর ঠ...

04/07/2025

আগামীকাল উল্টোরথ

আজ থাকল চুনিমণি দাসীর ঠাকুরবাড়ির রথযাত্রার ভিডিও...
জয় জগন্নাথ 🙏

📸 Video Courtesy: Swarnava Baidya
#রথযাত্রা

~ চুনিমণি দাসীর ঠাকুরবাড়ির রথযাত্রা 🚩কলকাতার বউবাজার অঞ্চলে একাধিক পুরনো বাড়িতে অনেকদিন ধরেই রথযাত্রা পালিত হয়। ৬/১ গোবি...
27/06/2025

~ চুনিমণি দাসীর ঠাকুরবাড়ির রথযাত্রা 🚩

কলকাতার বউবাজার অঞ্চলে একাধিক পুরনো বাড়িতে অনেকদিন ধরেই রথযাত্রা পালিত হয়। ৬/১ গোবিন্দ সেন লেনে চুনিমণি দাসীর ঠাকুরবাড়ি তার মধ্যে একটি। বৈদ্যনাথ দের সহধর্মিণী চুনিমণি দাসী, ১৩০৭ বঙ্গাব্দের ২১শে মাঘ একক জগন্নাথ বিগ্রহ ও রথ প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে গ্রেড ওয়ান হেরিটেজ তকমা পাওয়া এই বাড়িটিতে এখনও মহাসমারহে রথযাত্রা উদ্‌যাপিত হয়।

পাঁচ-চূড়াবিশিষ্ট ত্রিতল এই রথের চার দিকে রয়েছে চারটি মূর্তি, সামনে দুটি সাদা ঘোড়া ও সারথি, বিভিন্ন গায়ে আঁকা রয়েছে দেবদেবীর ছবি। আগে এই রথ চার তলার ছিল। এক সময়ে এই রথ পথে বের হত - এখন বাড়ির উঠোনেই টানা হয়। রথ উপলক্ষে জগন্নাথকে রাজবেশ ও বামনবেশে সাজানো হয়। রথযাত্রা শুরুর আগে থেকে উল্টোরথ পর্যন্ত অনেক আচার-অনুষ্ঠান পালিত হয়। জগন্নাথ ছাড়াও রাধাগোবিন্দের দারুবিগ্রহ এই বাড়ির আর এক প্রধান পুজ্য দেবতা।

জয় জগন্নাথ 🙏

গতকাল রথযাত্রার দিনে অফিস থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি। আমার ভাগ্নে গেছিল। সব ছবিগুলি তারই তোলা।

📸 Photo Courtesy: Swarnava Baidya

#রথযাত্রা

** ফটোফ্রেম **~ নির্জনেবাগবাজার, কলকাতা । ১৫.০৪.২০১২Canon PowerShot SX40 HS
10/05/2025

** ফটোফ্রেম **
~ নির্জনে
বাগবাজার, কলকাতা । ১৫.০৪.২০১২
Canon PowerShot SX40 HS

Address

Barasat

Alerts

Be the first to know and let us send you an email when পথ চলাতেই আনন্দ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পথ চলাতেই আনন্দ:

  • Want your business to be the top-listed Transport Service?

Share