TR Rubel

TR Rubel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TR Rubel, Travel and transport, Woodside, New York, NY.

10/21/2023
08/13/2023

পুরোনো পিসি বা ল্যাপটপ কে 10x ফাষ্ট করার জন্য এই ট্রিক্সটি অবলম্বন করতে পারেন।

জুন মাসের ভিসা স্ট্যাটাস ঢাকা USA এম্বাসি
07/31/2023

জুন মাসের ভিসা স্ট্যাটাস ঢাকা USA এম্বাসি

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। প...
07/30/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।

#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

©

07/28/2023

ইউরোপ ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা | NEWS | New Europe Travel Regulations

ইউরোপে ভ্রমণের নতুন নতুন নিয়ম ঘোষনা করেছে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইযেশন সিস্টেম, বা ইটিআইএস। যা আগামী বছর থেকে কার্যকর হবে। অ্যামেরিকাসহ অন্তত ৬০টি দেশের ভ্রমণকারীরা বিনা ভিসায় ইউরোপ ভ্রমণ করতে পারলেও, নতুন নিয়মে তাদেরকে আগে থেকেই অনুমতি নিতে হবে।

07/28/2023
Thank you Mother Nature for this beautiful gift!— at Kings Park Bluff. Photo by Theresa Leon
07/28/2023

Thank you Mother Nature for this beautiful gift!— at Kings Park Bluff. Photo by Theresa Leon

যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন!গত ২৩ জুলাই ২০২৩ আমেরিকার স্বাধীনতার ২৪৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্...
07/27/2023

যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন!
গত ২৩ জুলাই ২০২৩ আমেরিকার স্বাধীনতার ২৪৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জাতীয় দিবস উদযাপন পার্টির আয়োজন করেছিল। অভ্যর্থনা অনুষ্ঠানে সংগীত পরিবেশনাসহ আমেরিকান সমাজে বাংলাদেশী-আমেরিকানদের অবদানকে তুলে ধরতে এক আলোকচিত্র প্রদর্শনী করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও রাষ্ট্রদূত পিটার হাস অভ্যাগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যেখানে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, চারুকলা, সুশীল সমাজ ও কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যেকার গভীর বন্ধুত্ব এবং স্বাধীনতা ও গণতন্ত্র বিষয়ক যৌথ মূলনীতিগুলো গুরুত্ব পেয়েছে।

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟐𝟒𝟕𝐭𝐡 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐔𝐧𝐢𝐭𝐞𝐝 𝐒𝐭𝐚𝐭𝐞𝐬 𝐨𝐟 𝐀𝐦𝐞𝐫𝐢𝐜𝐚!
On July 23, 2023, the U.S. Embassy Dhaka hosted a National Day party, celebrating the 247th anniversary of America’s Independence. The reception featured live music and a photo exhibit highlighting the contributions of Bangladeshi-Americans to American society. Her Excellency Speaker of Bangladesh Parliament, Shirin Sharmin Chowdhury and Ambassador Peter Haas addressed the gathering, which included members of the government, business community, media, academia, the fine arts, and civil society, plus the diplomatic community. The event underlined the deep friendship and the principles of freedom and democracy that Bangladeshis and Americans share. U.S. Department of State

07/27/2023

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।

তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ

Address

Woodside
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when TR Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share