16/08/2026
পুরা নীল কাঁকড়া। গুগলের তথ্য অনুযায়ী, সাধারণ নীল কাঁকড়া (যেটার শরীর হালকা নীল হলেও, পা বাদামী থাকে) সহজে দেখা গেলেও এরকম পুরো নীল কাঁকড়া প্রতি ৫-৮ মিলিয়নে ১টা ধরা পড়ে আর আপনার-আমার মতো একজন সাধারণ মানুষের এটা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ কোন একটা ধরা পড়লে সেটা রিসার্চ ল্যাবে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এতো বিরল একটা প্রাণীর মূল্য মাত্র ৫০০ ডলারের মতো।
এটা অস্টিনে একটি বাসায় দেখেছিলাম।