Kyoto Sunrise

Kyoto Sunrise I'm exploring Japan with you and loving every moment. The culture, environment, and traditions truly captivate me. Let’s enjoy Japan together!

I’m passionate about travel and always ready to help students with any service they need.

21/03/2026
23/02/2026

২০২৬ সালের এপ্রিল ইনটেকের জন্য যারা ইতোমধ্যে COE পেয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আপনাদের নতুন যাত্রা হোক সাফল্য, সাহস আর স্বপ্নপূরণের গল্পে ভরা। ✨
আর যারা এখনো COE পাননি, দয়া করে ধৈর্য ধরুন। আশা রাখুন—আপনার সময়ও আসবে। খুব শিগগিরই সুখবর পাবেন, ইনশাআল্লাহ।
অপেক্ষার প্রতিটি মুহূর্ত একদিন আনন্দে রূপ নেবে।
সবার জন্য রইলো ভালোবাসা ও শুভকামনা। 🌸

03/02/2026

আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ ,পবিত্র শবে বরাত।শবে বরাত শুধু একটা রাত না — এটা ক্ষমা, রহমত আর নতুন শুরু করার সুযোগের রাত। এই রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত।
এই রাতে আল্লাহ তায়ালা বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন, গুনাহ মাফ করেন, দোয়া কবুল করেন।
হাদিসে এসেছে,
এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন — এমনকি সমুদ্রের ফেনার চেয়েও বেশি। ভাবো তো…
আমাদের কত ভুল, কত গুনাহ, কত অবহেলা…
এই একটা রাতেই সব মাফ হয়ে যেতে পারে।

“আজকের রাত শুধু ইবাদতের না,
আজকের রাত হৃদয় পরিষ্কার করার রাত।
মানুষকে মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করবেন।” আমরা সবাই এই রাতে আমল করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।

Bring the calm beauty of japan 💗
15/01/2026

Bring the calm beauty of japan 💗

13/12/2025

সম্প্রতি টোকিওর উপকন্ঠে এক নেপালি নাগরিক ট্রেনে বাড়ি ফেরার পথে, মাথায় ঐতিহ্যবাহী নেপালি টুপি থাকার কারণে নিগ্রহের শিকার হন। ইদানিং জাপানে অভিবাসন বিরোধী মনোভাবের ক্ষুব্ধ বহিঃপ্রকাশ ঘটছে। ওসাকায় অভিবাসন বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে এবং এরকম বিক্ষোভ প্রদর্শন জাপানের অনান্য অঞ্চলেও বাড়ছে। এই প্রবণতা ইউরোপিয় কিছু দেশের মতো সহিংস হয়ে ওঠার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না।
জাপান অত্যন্ত নিরাপদ দেশ হলেও বহুসাংস্কৃতিক বা বহুধর্মের দেশ বলা যাবে না। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে প্রবাসীদের সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
১) সামাজিক আচরণে সতর্ক থাকতে হবে। ট্রেনে উচ্চস্বরে কথা না বলা, লাইনে দাঁড়ানো, ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান ব্যবহার করা—এসব সামাজিক আচরণ মানতে হবে। উন্মুক্ত স্থানে বাগবিতন্ডা, জটলা করা এড়িয়ে চলতে হবে।
২) আইন ও নিয়মকানুন মানতে হবে। যেমন: গাড়ী পার্কিং করার নিয়ম, ময়লা ফেলার নিয়ম মেনে চলতে হবে। ভিসার মেয়াদ, কাজের ধরন, ট্যাক্স, স্বাস্থ্যবীমা ইত্যাদি আইন ঠিকভাবে জানতে ও মানতে হবে। অপরাধ থেকে দূরে থাকতে হবে।
৩) সংবেদনশীল বিষয় পরিহার করতে হবে। যেমন: জাপান নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট বা নেতিবাচক মন্তব্য এড়িয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে স্যোসাল মিডিয়ায় যে কোন ভাষার যে কোন পোস্টই জাপানি ভাষায় অটো-ট্রান্সলেশন করা যায়।
৪) স্যোসাল মিডিয়ায় সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানের লাইভ বা সচিত্র বিবরণ প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন (যেমন: দর্শক নিয়ন্ত্রণ) করা আবশ্যক।
৫) পোষাক পরিচ্ছদ এবং চলাফেরা যতটা সম্ভব জাপানিদের সাথে মানানসই হতে হবে।
৬) জাপানি ভাষা শিখতে হবে। কমপক্ষে মৌলিক যোগাযোগের স্তরে জাপানি বলা শিখতে হবে। ভুল হলেও ভাষা ব্যবহারের চেষ্টা জাপানিদের ইতিবাচক বার্তা দেয়।
৭) নিজেদের ভিতরে সামাজিক সংযোগ রক্ষা করতে হবে। কোন রাস্তা বা এলাকা প্রবাসী বান্ধব নয় মনে হলে সেই এলাকায় চলাফেরার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
———
✒️লিখেছেন: Sheikh Aleemuzzaman
(Doctor-Entrepreneur-Writer)

জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি কেমন? 🇯🇵জাপানের বিশ্ববিদ্যালয়ে সাধারণত জাপানিজ ভাষায় পড়ানো হয়। ব্যাচেলর লেভেলে ...
12/11/2025

জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি কেমন? 🇯🇵

জাপানের বিশ্ববিদ্যালয়ে সাধারণত জাপানিজ ভাষায় পড়ানো হয়। ব্যাচেলর লেভেলে কিছু কোর্স ইংরেজিতে পাওয়া যায়, তবে মাস্টার্স বা পিএইচডি লেভেলে অনেক কোর্স ইংরেজিতে হয়, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধাজনক।

✨ Hokkaido University
Hokkaido-তে বহু বছর ধরে বাংলাদেশিরা মাস্টার্স ও পিএইচডি করছে। বেশির ভাগ শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে আসে। টিউশন ফিও তুলনামূলকভাবে কম—প্রায় ৫৩৫,৮০০ JPY প্রতি বছর।

✨ Osaka University
যারা বড় শহরের জীবন পছন্দ করেন, তাদের জন্য Osaka University উপযুক্ত। টিউশন ফিও Hokkaido University-এর মতোই। এখানে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আর্টস—সবকিছুই আছে।

✨ Nagoya University
১৮৭১ সালে প্রতিষ্ঠিত Nagoya University জাপানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বছরে টিউশন ফি প্রায় ৫৩৫,৮০০ JPY। যারা রিসার্চ-বেইজড পড়াশোনা করতে চান, তাদের জন্য খুবই ভালো।

💡 এছাড়াও Tohoku University এবং Kyoto University-তেও টিউশন ফি তুলনামূলকভাবে কম।

আপনি যদি জাপানে মাস্টার্স করতে চান, এই বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই দেখতে পারেন।

Written by Fahim
Kyoto, Japan 🇯🇵

🍁2025 অক্টোবর ইনটেকের নবীনদের সাথে কিয়োটোতে মিটআপ! 😄 সময়টা ক্যামেরায় বন্দি করে নিলাম📸✨
01/11/2025

🍁2025 অক্টোবর ইনটেকের নবীনদের সাথে কিয়োটোতে মিটআপ! 😄 সময়টা ক্যামেরায় বন্দি করে নিলাম📸✨

26/09/2025
20/09/2025

住所

Kyoto-shi, Kyoto
600-8002

アラート

Kyoto Sunriseがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Kyoto Sunriseにメッセージを送信:

共有する

カテゴリー