22/07/2025
পনীরের নিরামিষ রেসিপি, যেগুলো আমার খুবই পছন্দের।
চানা পনির
———————-
• 300 গ্রাম কাবলি চানা
• 2 টি আলু
• 200 গ্রাম পনির
• 1 চা চামচ আদা বাটা
• 1 চা চামচ হলুদ গুঁড়ো
• 1 চা চামচ লঙ্কাগুঁড়ো
• 1 চা চামচ জিরে গুঁড়ো
• 1 চা চামচ ধনে গুড়ো
• স্বাদমতো নুন
• স্বাদ অনুযায়ী চিনি
• 1/2 চা চামচ গোটা গরম মশলা
• 1 টা টম্যাটো
• পরিমাণমতো ধনে পাতা
• পরিমাণ মতো সাদা তেল
• পরিমাণ মতো জল
প্রথমত ওভার নাইট সোক হওয়া চানা গুলিকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিন ও পনির গুলিকে সাদা তেল এ ভেজে তুলে রাখুন।
তারপর সেই তেলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে লাল করে নিন।
তারপর সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন মধ্যম আচে এবার আস্তে আস্তে আদা বাটা ও সমস্ত গুড়ো মশলা গুলো পরিমাণ মতো দিয়ে মশলা গুলি ভালো করে কষিয়ে নিন।
ভেজে রাখা আলু, টমেটো ও সিদ্ধ চানা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিন।
নুন,চিনি,ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ চানা পনির।
পনির সর্ষে পোস্ত
——————————
• 200 গ্রাম পনির
• 1 টেবিল চামচ সর্ষে
• 2 টেবিল চামচ পোস্ত
• 2 টি কাঁচা লঙ্কা
• 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
• 1/4 চা চামচ হলুদ গুঁড়ো
• 2 চা চামচ সর্ষে তেল
• স্বাদ মত নুন ও চিনি
• 2 টি তেজপাতা
পনির চৌকো করে কেটে নিন। সর্ষে, পোস্ত ও কাঁচালঙ্কা নিয়ে অল্প জল দিয়ে দিয়ে মিহি করে বেটে নিন।
কড়ায় তেল গরম করে তেজপাতা কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিন। একটু নেড়ে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তারপর পনির দিয়ে কিছুক্ষন রান্না করে সর্ষে পোস্ত বাটা দিন। কিছুক্ষন কষান কম আঁচে। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন।
পোস্তর কাঁচা গন্ধ বেরোনো বন্ধ হলে নামিয়ে নিন।
পনির পাতুরি
————————-
• ২০০ গ্রাম পনির
• ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
• ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
• ১.৫ টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা
• ২ টেবিল চামচ নারকোল বাটা
• ২ টা কাঁচা লঙ্কা কুচি
• প্রয়োজন অনুযায়ী কলা পাতা
• স্বাদ অনুযায়ী নুন
• প্রয়োজন মত সর্ষের তেল
পনির গুলো চৌকো ও চ্যাপ্টা করে কেটে নিতে হবে। তারপর ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে হাত দিয়ে ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
লংকা গুড়ো, কাঁচা লংকা কুচি, নারকেল, সর্ষে, পোস্ত বাটা ও ১ চা চামচ সরষের তেল দিয়ে পনির গুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে।
সব কিছু ভালো করে মিশিয়ে তারপর একটা তাওয়াতে কলা পাতা গুলো একটা কাপড় দিয়ে চেপে চেপে সেকে নিতে হবে। তারপর ওর মধ্যে অল্প করে মশলা মাখানো পনির দিয়ে ইচ্ছে মত সেপ দিয়ে নিতে হবে।
এবার চার পাশ থেকে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।
কড়াইয়ে অল্প তেল দিয়ে তেল গরম হলে কলা পাতা গুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
পনির মহারানী
—————————-
• ২০০ গ্রাম পনির (টুকরো করে কাটা)
• ১/২চা চামচ ধনে
• ১/২চা চামচ জিরে
• ১/২চা চামচ মৌরি
• ১/২চা চামচ কসুরি মেথি
• ১টা ছোট টমেটো
• ১/২ ইঞ্চি +১টা আদা, কাঁচা লঙ্কা
• ৭-৮ টা কাজু ও ৬-৭ চা চামচ দুধের পেস্ট
• ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
• ১চা চামচ টক দই
• ১/২চা চামচ গরম মশলার গুঁড়ো
• স্বাদ মত নুন ও চিনি
• ১ চিমটি হিং
• ১ চিমটি গোটা জিরে ফোঁড়নের জন্য
• পরিমাণ মত সাদা তেল
প্রথমে পনিরের টুকরো গুলোকে একটা পাত্রে নিয়ে তাতে অল্প নুন, অল্প লঙ্কা গুঁড়ো,গরম মশলা গুঁড়ো আর টক দই দিয়ে মাখিয়ে ২ মিনিট মত রেখে দিয়েছি।
এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে গরম হতেই পনিরের টুকরো গুলোকে হাল্কা করে ভেজে তুলে নিতে হবে।
এবার ওই তেলের মধ্যে ফোরোনের মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে ওই টমেটোর বাটা দিয়ে সেটা একটু নেড়ে নিতে হবে।
এবার তার মধ্যে গুঁড়ো শুকনো মশলাটা(মৌরি, জিরে, ধনে ভেজে গুঁড়ো) অল্প দিয়ে একটু নেড়ে নিতে হবে।
কাজু আর দুধের বাটা দিয়ে গ্যাস কমিয়ে নাড়তে হবে যাতে তলায়ে লেগে না যায়।
এবার অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তারপর ওই ভেজে রাখা পনির গুলো দিয়ে একটু নাড়া চাড়া করে নিতে হবে।
কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।