Ronpa ; Dream On a Stilt

Ronpa ; Dream On a Stilt Ronpa is a bengali word meaning stilt.

It is a modest way of travelling long distance and exploring unknown places.This signifies my desire to explore the unseen with my limited means, travelling and experiencing something new around us in a modest way.

09/11/2025

কলকাতার ভিড় এড়িয়ে যদি দুটো দিন শান্তি নিভৃতিতে এবং নির্জনতায় কাটাতে চান তাহলে এই জায়গাটি হতে পারে আপনাদের কাছে পছন্দের জায়গা.. সামনের শীতকালে উইকেন্ড ট্রিপ হিসেবে চলে যেতে পারেন এই জায়গাটিতে..
কলকাতা থেকে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম হয়ে চলে যেতে হবে খৈরাবেড়া ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প বা খয়েরবেড়িয়া ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পে.. পুরুলিয়া থেকে এর ডিসটেন্স ৮৫ কিলোমিটার যেতে সময় লাগে ঘন্টা দুয়েক মতন..
পাহাড়ের কোলে খৈরাবেড়া লেকের ধারে অবস্থিত এই খৈরাবেড়া ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পটির চারপাশের পরিবেশ সত্যিই মনমুগ্ধকর.. বিশাল মাঠ আর তার চারপাশে ছোট ছোট কটেজ পুরো এরিয়া টাই পাহাড় দিয়ে ঘেরা..
লেকের ওপরেই রয়েছে একটি ঝুলন্ত ডেক.. যেখানে বসে পাহাড় এবং লেকের ভিউ দেখতে সত্যিই খুব ভালো লাগে.. আমরা গিয়েছিলাম পুরুলিয়াতে, পুরুলিয়ার সাইট সেনে রেখেছিলাম খৈরীবেড়া ড্যামকে, তখনো জানতাম না এই খৈরীবেড়া ড্যামের পাশেই রয়েছে এত সুন্দর একটা প্রপার্টি.. চাইলে এখানে আপনারা লাঞ্চ টাও সেরে নিতে পারেন.. আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, এবং লাঞ্চটা রেডি হওয়ার টাইম টায় ঘুরে নিয়েছিলাম পুরো রিসোর্ট টাতে.. তার ছোট একটা ভিডিও এখানে দিলাম..
আর পুরো রিসোর্ট টার ডিটেইলস একটা ভিডিও বানিয়েছি, মানস ভ্রমণ করতে চাইলে লিংকটায় ক্লিক করে একেবারে দেখে নিতে পারেন..
ভিডিও লিংক 👇
https://youtu.be/CdRR87rB4Cg?si=E-YO_7yCgOscHrV1

দার্জিলিং এর আশেপাশের সেরা স্পট গুলি -দার্জিলিং শৈল শহরটি আপামর বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। আগে যেখানে গ্রী...
21/05/2025

দার্জিলিং এর আশেপাশের সেরা স্পট গুলি -
দার্জিলিং শৈল শহরটি আপামর বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। আগে যেখানে গ্রীষ্মের ছুটি এবং দুর্গাপুজোর ছুটি উপলক্ষে বাঙালি পাহাড়ে ছোট্ট এখন সেখানে সারা বছরই মানুষের ভিড় লেগে থাকে। দার্জিলিং গিয়ে কোন হোটেলে থাকবেন সেটা আমি আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি।
দার্জিলিং এর আশেপাশে প্রচুর দেখার অপশন। আমরা সবগুলো কভার করতে না পারলেও যে কটা কভার করেছি দারুন লেগেছে।
দার্জিলিং গেলেই প্রথমে যে জিনিসটার কথা মনে হয় তা হল টয়ট্রেন।
টয় ট্রেনে চলতে গেলে প্রথমেই আপনাকে যেটা মাথায় রাখতে হবে IRCTC অ্যাপ থেকে আগে থেকেই ট্রেনের টিকিটটিকে বুকিং করে রাখতে হবে, এখানে দু ধরনের ট্রেনের অপশন রয়েছে
১- স্টিম ইঞ্জিন
২- ডিজেল ইঞ্জিন
এই দুটি ধরনের ট্রেনের ভাড়া যথাক্রমে ১৫০০ এবং ১০০০।
বুকিং করতে গেলে আপনাকে দার্জিলিং থেকে দার্জিলিং অবধি দিলেই আপনি টয় ট্রেনের জয় রাইড টিকে খুব সহজেই বুকিং করে নিতে পারবেন।
এবার আসি কিন্তু আপনাকে কোথায় নিয়ে যাবে -
টয় ট্রেনে করে আপনি দু'ঘণ্টা ভ্রমণ করতে পারবেন, এই টয় ট্রেনটি প্রথমে আপনাকে নিয়ে যাবে বাতাসিয়া লুপ এখানে ১৫ মিনিট দাঁড় করিয়ে আপনাকে বাতাসিয়া লুপ ঘুরিয়ে দেখাবে তারপর ট্রেনটি নিয়ে যাবে আপনাকে ঘুম স্টেশন যা ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন।

DHR Museum -
ঘুম স্টেশনেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম। টয় ট্রেনের ইতিহাস খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে এই মিউজিয়াম টিতে

Mahakal Mandir -
দার্জিলিং ম্যাল এর কাছেই অবসরবেটারি হিলের দিকে রয়েছে মহাকাল মন্দির। এই মন্দিরটিতে যাওয়ার জন্য আপনাকে উঠতে হবে অনেকটাই চড়াই, প্রায় ১৫-২০ মিনিট হাঁটার পরেই মহাকাল মন্দিরের কাছে পৌঁছতে পারবেন। ওখানে সারাক্ষণই পূজো দেবার ব্যবস্থা রয়েছে।
মন্দিরের পরিবেশ টি এতটাই সুন্দর এবং পাহাড়ের অনেকটা উপরেই মন্দিরটা হবার জন্য চারপাশের পুরো একটা সুন্দর প্যানারমিক ভিউ পাওয়া যায় যা দেখতে অসাধারণ লাগে।
আর উপরে পাওনা হিসেবে যদি সানসেটের সময় আপনারা যান সে ক্ষেত্রে অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হতে পারবেন।

Darjeeling Zoo -
Padmaja Naidu Himalaya Zoological Garden বা দার্জিলিং ১৯৫৮ সালে তার জার্নি শুরু করেছিল। পাহাড়ের ধাপে ধাপে তৈরি এই জু-টি কলকাতার জু য়ের থেকে অনেকটাই আলাদা। এখানের সবথেকে বড় আকর্ষণ রেড পান্ডা, স্নো লেপার্ড, হিমালয়ান উলফ এছাড়া রয়েছে হিমালয়ান স্যালামান্ডার, হিমালয়ান থর, ব্লু শিপ ।
রয়েছে প্রচুর পাখি। সারাদিনটা খুব সুন্দর ভাবে এখানে কেটে যায়, প্রায় ৬৮ একর এরিয়া নিয়ে তৈরি এই জু টি সারা ভারতের সবচেয়ে উচ্চতম জুওলজিক্যাল গার্ডেন।

Himalayan Mountaineering Institute or HMI -

জু য়ের ভিতরেই রয়েছে এই institute টি,
এখানে রক ক্লাইম্বিং থেকে শুরু করে মাউন্টেনএয়ারিং এর সমস্ত কোর্স করানো হয়ে থাকে। এটি সারা ভারতের মধ্যে পর্বতারোহন শেখার অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। HMI এর বাইরেই রয়েছে বেশ অনেকগুলি Adventure Activity, যার টিকিট মূল্য ১০০ টাকা থেকে শুরু হয়ে ২৫০ টাকা পর্যন্ত। রয়েছে জিপ লাইন।

Tenzing Norgay Museum -
এই মিউজিয়ামটির ভিতর রয়েছে বিভিন্ন সময়ের যে সমস্ত পর্বতারোহণকারীরা মাউন্ট এভারেস্ট সহ বিভিন্ন পর্বত শৃঙ্গ গুলি জয় করেছেন তাদের ব্যবহারিত সামগ্রী এছাড়া প্রচুর ছবি, ম্যানুস্ক্রিপ্টস, বই। শেরপা তেনজিং নর্গের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়া শেরপা তেনজিং নর্গের সমাধিস্থল ও এখানেই।

মিউজিয়াম এবং হিমালয়ান মাউন্টেনইয়ারিং ইনস্টিটিউটের টিকিট জু য়ের টিকিটের সাথেই ধার্য করা থাকে।

টিকিট কিভাবে কাটবেন -
অনলাইনে টিকিট কাটতে হলে West Bengal Zoo Authority র সাইট থেকে টিকিটটি কেটে নিতে পারেন সে ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।
ছ বছরের মধ্যে প্রত্যেকের জন্য টিকিটের মূল্য ১১০ টাকা এবং ক্যামেরার জন্য ১০ টাকা। ছ বছরের নিচে বাচ্চাদের কোন টিকিট লাগেনা।

Mahakal Market -
এখানে আপনারা শীতের পোশাক তো পাবেনই সাথে পেয়ে যাবেন প্রচুর হ্যান্ডিক্রাফটের সামগ্রী ও।
আগে ম্যালের কাছেই এই মার্কেটটি বসলেও এখন এই মার্কেটটিকে পুরোটাই শিফট করিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভানু ভবনে।
ম্যাল থেকে ভানু ভবন ১০ মিনিট হাঁটা পথ।

Darjeeling Mall and Observatory Hill -

দার্জিলিং এর ম্যাল এরিয়া টি হলো সকল পর্যটকের অন্যতম পছন্দের একটি জায়গা। হইহুল্লোড়, ভীড়, কেক পেস্ট্রি মাফিন কুকিজের ঘ্রাণ, কিউরিও সপ, উইন্টার গার্মেন্টসের দোকান, দার্জিলিং চায়ের অন্যতম হাব হল এই ম্যাল এরিয়া টি।
ম্যালের হইহুল্লোড় থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন অবসরবেটারি হিল। এখান থেকে একটা ১৮০ ডিগ্রী ভিউ পাওয়া যায়। দেখা যায় দাওয়াইপানি গ্রামটিকে।
দার্জিলিং এর আশেপাশে এই সমস্ত জায়গা গুলিকে ভার্চুয়ালি দেখতে চাইলে
নিচের লিঙ্কটায় ক্লিক করে একবার দেখে আসতে পারেন, দার্জিলিং এই স্পটগুলিকে নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। লিংকটা দিলাম -

https://youtu.be/HIVG7INfea8?si=g455523e5J1-FMKB

তিনটে দিন হাতে সময় থাকলেই দার্জিলিং শহরটিকে খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়।

ধন্যবাদ।

শীতকালীন ছুটি তে বেড়াতে যাবার কথা ভাবছেন ? সারান্ডা এবং বারবিল হতে পারে আপনার সেই perfect destination. আর Planning জন্য ...
11/12/2024

শীতকালীন ছুটি তে বেড়াতে যাবার কথা ভাবছেন ? সারান্ডা এবং বারবিল হতে পারে আপনার সেই perfect destination. আর Planning জন্য Ronpa- র ভিডিও তো আছেই..

কোথায় থাকবেন -
বারবিলে থাকার অন্যতম সেরা ঠিকানা | Odisha Tourist Places from Kolkata

https://youtu.be/HPmzPQJkcJ8?si=04-0FCwGiN0c-wFH

কি কি দেখবেন -
সারান্ডার আশেপাশে | Offbeat Deatination from Kolkata, Meghahataburu, Kiriburu, Saranda.

https://youtu.be/SQna9IpkYns?si=N-av1vKeJup8vP6N

19/10/2024

Beauty of Barbil

বারবিল জায়গাটি ওড়িশার একটি ছোট্ট শহর..এর আশেপাশে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে সেই জন্য বারবিল কে কেন্দ্র করে দুই রাত্রি তিন দিনের একটা ছোট ট্রিপ প্ল্যান করতেই পারেন..

আজকে চলে এসেছি বারবিলের আশেপাশে কি কি দেখার জায়গা রয়েছে তার একটা ডিটেলস বর্ণনা নিয়ে.. আমার এই পর্বে থাকছে মেঘতাবুরু হিলটপ, কিরিবরু সানরাইজ পয়েন্ট, ঝিকিরা জলপ্রপাত.. আমরা বারবিলে যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে এই জায়গাগুলিতে যেতে সময় লাগে আধা ঘন্টা থেকে ৪০ মিনিটের মতো.... এই দুটো হিলটপ থেকে চারপাশের ভিউ টা অসাধারণ আর আছে ঝিকিরা ফলস ..চারপাশে জঙ্গল দিয়ে ঘেরা পাহাড়ের মধ্যে ছোট্ট সুন্দর একটা জলপ্রপাত.. কারোর যদি ঝরনাতে স্নান করার ইচ্ছে থাকে তার সেই ইচ্ছে পূরণের জন্য এইটা বেস্ট প্লেস.. ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এবং দু- তিনবার নদীর ছোট ধারাকে পার করে একটা ১০/১৫ মিনিটের ছোট্ট ট্রেকিং করেই এই ফলস এ পৌঁছানো সম্ভব.. তবে সেখানে একবার পৌঁছে গেলে মুগ্ধ হবেনই..

কি ভাবে যাবেন : কলকাতা থেকে বারবিলে বাই রোড যেতে গেলে সময় লাগে ১১ ঘণ্টার কাছাকাছি.. রাস্তা দু এক জায়গা ছাড়া খুব ভালো.. আমরা খড়গপুর বাংরিপোশি হয়ে বারবিল ঢুকেছিলাম..
ট্রেনে যেতে গেলে রয়েছে একটি মাত্র ট্রেন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস.. তবে দুঃখের বিষয় বর্তমানে এই ট্রেনটির সময়ের কোন ঠিক নেই..বারবিল স্টেশনে নেমে প্রচুর লোকাল গাড়ি পেয়ে যাবেন হোটেলে যাবার জন্য এবং সাইট সীন করার জন্য..

কি দেখবেন - বারবিলের আশেপাশে বেশ অনেকগুলি দেখার জায়গা রয়েছে যেমন - সারান্ডা জঙ্গল সাফারি, মেঘতাবুরু হিলটপ, কিরিবরু সানরাইজ পয়েন্ট, মেঘতাবুরু সানসেট পয়েন্ট, ভালু গুফা, ঝিকিরা ওয়াটার ফলস, গিরি রাজেশ্বরী মন্দির, মুরগা মহাদেব টেম্পেল, মুরগা মহাদেব ওয়াটার ফলস...

কোথায় থাকবেন -
বারবিল এবং জোডার আশেপাশে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল অপশন রয়েছে এছাড়া রয়েছে SAIL এর গেস্ট হাউস .. তবে ওই গেস্ট হাউসগুলো SAIL employee ছাড়া বুকিং করাটা একটু সমস্যার..
হোটেল বলতে রয়েছে
দ্য ম্যারিয়ট ইন্টারন্যাশনাল
দ্য ওয়ার্ল্ড বারবিল
এম্পায়ার হোটেল জোডা বারবিল
হোটেল বিনিত, বারবিল..
এই হোটেল গুলির ভাড়া মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজারের মধ্যে..
এছাড়া আরো কয়েকটি ছোট বড় মাঝারি মাপের হোটেল রয়েছে..
আমরা ছিলাম দি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেল টি তে.. বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে.. কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত একটি deluxe room আমরা নিয়ে ছিলাম..

MMT হোটেল বুকিং লিংক -
https://www.makemytrip.com

বারবিলের চারপাশে আমরা কি কি দেখেছি তার একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আপনারা যদি চান একবার দেখে নিতেই পারেন লিংকটি নিচে দিলাম..

https://youtu.be/SQna9IpkYns?si=oQTEZfU3aSBpcWyc

আমরা বারবিল কিভাবে গেছিলাম সেই জার্নিটার একটা ডিটেলস বর্ণনা এবং বারবিলে আমরা যে হোটেলটিতে ছিলাম তার একটি ডিটেলস বর্ণনা আমার আগের পোস্টে আছে..দরকার হলে দেখতে পারেন..

দূষণমুক্ত এবং সবুজ পৃথিবী রাখা আমাদের কর্তব্য …
Go Green..
Green Earth Safe Earth
ধন্যবাদ

Monsoon Road Trip..আজকে আমি যে জায়গার সন্ধান নিয়ে এসেছি সেই জায়গাটি রাঁচি থেকেই যাওয়া যায় এবং কেউ যদি লং ড্রাইভ পছন...
16/07/2024

Monsoon Road Trip..
আজকে আমি যে জায়গার সন্ধান নিয়ে এসেছি সেই জায়গাটি রাঁচি থেকেই যাওয়া যায় এবং কেউ যদি লং ড্রাইভ পছন্দ করেন সেক্ষেত্রে এই জায়গাটি ড্রাইভের জন্য স্বর্গরাজ্য...শুধু নিজেরা ড্রাইভিং ই নয় আপনারা যদি গাড়ি ভাড়া করে নিয়ে যান সেক্ষেত্রেও জার্নি টি হবে ভীষণই মনোরম.. রাস্তাঘাট অসাধারণ বল্লেও অনেক কম বলা হবে..
আজকে গল্প শোনাবো পাত্রাতু- র...
রাঁচি থেকে যার ডিস্টেন্স মাত্র ৪৫ কিলোমিটার...এই এক দেড় ঘন্টার ড্রাইভটা কি যে সুন্দর সেটা যদি ভিডিওটি দেখেন কিছুটা হয়তো আন্দাজ পেতে পারেন....
কোথায় থাকবেন -
পাত্রাতুতে থাকার জন্য যে কয়েকটি হোটেল বা রিসোর্ট আছে তারমধ্যে জেটিডিসি বা ঝাড়খন্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে পরিচালিত Patratu Lake Resort বা সরোবর বিহার টি বেস্ট.. আমরা এখানেই ছিলাম.. এই রিসোর্ট টার পাশেই রয়েছে পাত্রাতু লেক.. রিসোর্ট থেকে ভিউ টা জাস্ট অসাধারণ..
কি দেখবেন -
পাত্রাতু তে মেইন দেখার জায়গা হচ্ছে পাত্রাতু ভ্যালি ডিউ পয়েন্ট.. আপনারা যদি জুলুক ঘুরে আসেন এই জায়গাটার সাথে বেশ ভালই মিল পাবেন...এই ভিউ পয়েন্ট থেকে অনেকগুলো ইউ টার্ন দেখা যায় যেটা ঐ পাহাড়ের উপর থেকে দেখতে অনবদ্য লাগে..
এছাড়া পাত্রাতু লেক এ করে নিতে পারেন বোটিং.. ঠিক সন্ধে নামার মুখে চারপাশে পাহাড় ঘেরা লেকটাতে বোটিং করে ভালো যে লাগবেই সেই গ্যারান্টি দিতে পারি..
এছাড়া রয়েছে পাত্রাতু ড্যাম..
পাত্রাতু থেকে ঘন্টা দেড় একের ডিস্টেন্সে রয়েছে মা ছিন্নমস্তার বিখ্যাত রাজরাপ্পা মন্দির..যার কাছ থেকে উদ্ভব হয়েছে আমাদের দামোদর নদের সেটাও একবার দেখে নিতে পারেন..
কিভাবে যাবেন -
রাঁচি কিভাবে যাবেন তা আমার আগের পোস্টটি তে ডিটেলসে দেওয়া রয়েছে.. রাঁচি থেকে একটি গাড়ি ভাড়া করে মাত্র এক ঘন্টার জার্নি করেই পৌঁছে যেতে পারেন পাত্রাতু তে..
আমার এই পুরো জার্নিটার ছোট্ট একটা ভিডিও বানিয়েছি চাইলে দেখে নিতেই পারেন..
সেখানে রয়েছে পুরো রোডের ডিটেলস ভিডিও, রাস্তাঘাটের সুন্দর বর্ণনা আর রয়েছে পাত্রাতু লেক রিসোর্টের ভিতরের পরিবেশ এবং এর চারপাশ টা..রয়েছে সমস্ত বুকিং লিংক..

https://youtu.be/R3w7Ft2rIZc?si=hPE1SHF39YPv3T55

"প্রকৃতির যত্ন নিন, ভবিষ্যৎ রক্ষা করুন সাথে
প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ বাঁচান.."

অনেক ধন্যবাদ 🙂

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ronpa ; Dream On a Stilt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ronpa ; Dream On a Stilt:

Share