A Journey with camera by D.

A Journey with camera by D. Traveller • Explorer • Storyteller 🌄
Loving every corner of the Himalayas 🌿
Let’s keep Earth clean, green & serene! 💚

09/11/2025
09/11/2025

নেপালের খুমাই দাড়া থেকে দোলনায় বসে হিমালয় দর্শন করলাম

পূর্ব সিকিমের সিল্ক রুটের  সাইট সিইং লিস্টের একটি জনপ্রিয় নাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। এটি বিতান চো নামেও পরিচিত। ব...
08/11/2025

পূর্ব সিকিমের সিল্ক রুটের সাইট সিইং লিস্টের একটি জনপ্রিয় নাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। এটি বিতান চো নামেও পরিচিত। বিতান চো এই লেকের তিব্বতী নাম, বিতান অর্থ হাতি আর চো এর অর্থ লেক বা হ্রদ।
হ্রদটি দেখতে অনেক টা হাতির মতো আকৃতির, তার থেকেই এর এইরকম নাম।
প্রায় ১৩০৬৬ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটির প্রাকৃতিক সৌন্দর্য দারুন।
ভারত ও চীনের বর্ডার খুব কাছে হওয়ায় এই সব যায়গায় ঘোরার জন্য বিশেষ পারমিট লাগে, যেটা সিল্ক রুট ভ্রমণের শুরুতেই রঙ্গলি থেকে করে নেওয়া যায়।
মোটামুটি নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই লেকে বরফ পাওয়া যায় তবে এতো উচ্চতায় নির্দিষ্ট ভাবে বলা মুশকিল কারন আমি মে মাসেও এখানে বরফ পেয়েছি।
নিচের ছবিটি এক জানুয়ারি মাসের শেষের দিকে তোলা।

আপনি যদি চোপতা থেকে তুঙ্গনাথ দর্শন করে বদ্রিনাথ এর দিকে যেতে চান তাহলে সঙ্গে গাড়ি না থাকলে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াট...
07/11/2025

আপনি যদি চোপতা থেকে তুঙ্গনাথ দর্শন করে বদ্রিনাথ এর দিকে যেতে চান তাহলে সঙ্গে গাড়ি না থাকলে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াটা ভেঙে ভেঙে করতেই পারেন। সরাসরি চোপতা থেকে শেয়ার গাড়ি বা বাস পাওয়াটা একটু চাপের আবার আপনি যদি একা থাকেন তাহলে রিজার্ভ গাড়িও একটু ব্যয়সাপেক্ষ হয়ে যায়।
তবে এপথে আপনি চোপতা থেকে গোপেশ্বর এর শেয়ার গাড়ি সহজেই হয়তো পাবেন। গোপেশ্বরে লাঞ্চ করুন আর ওখান থেকেই পেয়ে যাবেন জোশিমঠ এর শেয়ার গাড়ি। এই গাড়ি যেখানে আপনাকে নামাবে সেখান থেকে একটু এগিয়েই পাবেন বদ্রীনাথ যাওয়ার শেয়ার গাড়ি। তবে এই পথে সাধারণত বিকেল সাড়ে চারটা , পাঁচটার পরে আর গাড়ির অনুমতি মেলে না তাই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে জোশি মঠে রাত্রিবাস করে পরের দিন সকালে আপনি অনায়াসেই বদরীনাথ পৌঁছে যেতে পারেন।
উপরের বিবরণ গুলি যাঁরা একা একা এবং একটু কম বাজেটে বেড়াতে যান তাঁদের পক্ষে উপযুক্ত হতে পারে। আর যাঁরা গ্রুপে বেড়াতে যাবেন তাঁরা রিজার্ভ গাড়ি নিলেই সুবিধা।
নিচের ছবিটি বদ্রিনাথের gmvn এর সামনে থেকে ভোর বেলা তোলা নীলকন্ঠ শৃঙ্গের ।









07/11/2025
07/11/2025

Himalayan Black bear

06/11/2025
পাঙ্খাবাড়ির পথে দার্জিলিং।**********************দার্জিলিঙ নামটা শুনলেই প্রথমে অবশ্যই আপনার মনে আসবে কাঞ্চনজঙ্ঘার কথা কি...
06/11/2025

পাঙ্খাবাড়ির পথে দার্জিলিং।
**********************
দার্জিলিঙ নামটা শুনলেই প্রথমে অবশ্যই আপনার মনে আসবে কাঞ্চনজঙ্ঘার কথা কিন্তু তারপর যে দৃশ্যগুলো আপনার মনে ভেসে উঠবে তার মধ্যে নিশ্চই থাকবে সমতল থেকে আঁকা বাঁকা যাত্রাপথ।
খুব কম বাঙালিই আছেন যাঁরা দার্জিলিঙ যায়নি।
আমি নিজেই অনেক বার দার্জিলিঙ গেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে এবং বিভিন্ন ভাবে।
পরিষ্কার ওয়েদারে তুষার শৃঙ্গের দৃশ্য অসাধারণ আকর্ষণীয় কিন্তু বর্ষায় বা গরমে কুয়াশা মোড়া পাহাড়ের আকর্ষণ একদমই আলাদা।
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিঙ যাওয়ার বেশ কয়েকটি পথ আছে তবে পাঙ্খাবাড়ির পথটাই মনেহয় বেশি সর্পিল এবং বেশি সুন্দর।

Address

Kolkata
700037

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Journey with camera by D. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category