বাংলার Transit

বাংলার Transit The page of the website 'Banglar Transit'.

🎉 বাংলার Transit এর তরফ থেকে সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা।।প্রভু জগন্নাথ এর আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ হয়...
16/07/2026

🎉 বাংলার Transit এর তরফ থেকে সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা।।

প্রভু জগন্নাথ এর আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠুক।

🙏

🌇 পড়ন্ত বিকেলে এক পিঠের যাত্রা শেষে ক্ষণিক বিশ্রাম।Reg no. : WB 07J 5070🚏 219 :: NAGERBZAR         🟦        HATIBAGAN  ...
30/06/2026

🌇 পড়ন্ত বিকেলে এক পিঠের যাত্রা শেষে ক্ষণিক বিশ্রাম।

Reg no. : WB 07J 5070

🚏 219 :: NAGERBZAR 🟦 HATIBAGAN 🟦 HOWRAH STATION

🚏 219/1 :: NAGERBZAR 🟦 GIRISH PARK 🟦 HOWRAH STATION

Also, 11th Anniversary to West Bengal Bus Fanatics Association (WBBFA), the oldest bus fanning group of West Bengal.

🎫🚍 Side-by-side display of WBTC bus tickets✳️ Left: Free ticket for lady passengersThis is provided as per free travelli...
09/06/2026

🎫🚍 Side-by-side display of WBTC bus tickets

✳️ Left: Free ticket for lady passengers

This is provided as per free travelling scheme for women in WBTC buses, announced by West Bengal government, as effective from 1st June, 2026. It can be availed by ladies who are residents of West Bengal, by showing a government photo id (accepted id list is available in official notification from the transport department of West Bengal government).

✳️ Right: Normal ticket for end-to-end journey in the WBTC executive route, E1.

🚏 E1 :: JADAVPUR 8B BUS STAND 🟢 RASHBIHARI CROSSING 🟢 HOWRAH STATION

📸 Aritra Bhaumik

📸 Snap from Esplanade's famous Metro channel, with the legendary Metro cinema hall in background, and n important route ...
03/06/2026

📸 Snap from Esplanade's famous Metro channel, with the legendary Metro cinema hall in background, and n important route of Diamond Harbour road, in the foreground.

🚍 Details

Reg. No. : WB 04G 3505
Model : Eicher 10.90, BS-3

🚏 235 :: AMTALA. 🟠 BEHALA 🟠 ESPLANADE 🟠 RAJABAZAR

🖼️ Howrah bridge drawn in a Howrah miniFrom WB 11G 2624 of minibus route 2🚏 2 (mini) :: SALKIA CHOWRASTA         🟦      ...
20/05/2026

🖼️ Howrah bridge drawn in a Howrah mini

From WB 11G 2624 of minibus route 2

🚏 2 (mini) :: SALKIA CHOWRASTA 🟦 HOWRAH STATION 🟦 ESPLANADE

🏖️ আসমুদ্রহিমাচল  (From the seas to the mountains) 🗻🛣️ Presenting, North Bengal services from Digha, operated by North B...
16/05/2026

🏖️ আসমুদ্রহিমাচল (From the seas to the mountains) 🗻

🛣️ Presenting, North Bengal services from Digha, operated by North Bengal State Transport Corporation (NBSTC). They take a halt at Esplanade bus terminus (the new one beside the green line metro station) before further journey.

📅 (Clicked in March, and left Esplanade around 6PM)

🚍 Details

Reg no. : WB 05B 6684
Model : Volvo 9600 B8R
Depot : NBSTC Siliguri depot

🚏 DIGHA 🟠 KOLKATA 🟠 SILIGURI (TENZING NORGAY BUS STAND)

Via: Ramnagar, Chaulkhola (Mandarmoni), Kanthi, Nachinda, Math Chandipur, Nandakumar, Radhamoni more, Kolaghat, Bagnan, Dhulagarh, Santragachhi, Esplanade (Halt), , Salap, Dankuni, Singur, Gurap, Palsit, Shaktigarh, Alisha bus stand (Bardhaman), Bardhaman station, Narja more, Natunhat, Futisanko, Sundarpur, Kuli, Morgram, Omarpur, Samshergunj, Farakka, Kaliachak, Malda, Gazole, Itahar, Raiganj, Dalkhola, Kishanganj, Islampur (Aluabari road), Bagdogra

বাংলার Transit এর তরফ থেকে সকল কে জানাই রবীন্দ্র জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা।
09/05/2026

বাংলার Transit এর তরফ থেকে সকল কে জানাই রবীন্দ্র জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা।

❄️ Featuring AC buses connecting Jadavpur area to EM Byepass and Saltlake (Bidhannagar)✨ Left busReg no. : WB 05 6879Mod...
08/05/2026

❄️ Featuring AC buses connecting Jadavpur area to EM Byepass and Saltlake (Bidhannagar)

✨ Left bus

Reg no. : WB 05 6879
Model : Tata Marcopolo Electric Bus (9m)
Depot : WBTC Lake Depot

✨ Right bus

Reg no. : WB 07Y 9785
Model : Eicher 6016N CNG
Depot : WBTC Saltlake Depot

🚏 AC9 :: SALTLAKE KARUNAMOYEE 🟪 AJAYNAGAR 🟪 JADAVPUR 8B BUS STAND

📷 Aritra Bhaumik

🖼️ Random snaps of government buses near Howrah stationLeft sideReg no. : WB 05 7153Model : Eicher Starline 10.90, BS-4D...
04/05/2026

🖼️ Random snaps of government buses near Howrah station

Left side

Reg no. : WB 05 7153
Model : Eicher Starline 10.90, BS-4
Depot: WBTC Park Circus depot

🚏 C26 (BFO) :: KAMALGAZI 🟨 SCIENCE CITY 🟨 HOWRAH STATION

Right side

Reg no. : WB 19L 9267
Model : PMI Photon 12m, BS-6
Depot : WBTC Pride Plaza depot

🚏 EB13 :: HATISHALA 🟨 CHINAR PARK 🟨 HOWRAH STATION

*** রাজারহাট নিউটাউনের একটি পথের কথা - বর্ণনা ও প্রস্তাব ***পশ্চিমবঙ্গের নবীনতম উপনগরী হিসেবে কলকাতা লাগোয়া রাজারহাট-নি...
24/04/2026

*** রাজারহাট নিউটাউনের একটি পথের কথা - বর্ণনা ও প্রস্তাব ***

পশ্চিমবঙ্গের নবীনতম উপনগরী হিসেবে কলকাতা লাগোয়া রাজারহাট-নিউটাউন এর নাম সকলেই জানেন। এবং হয়তো অনেকেই জানেন যে এই এলাকার বাইরেও রাজারহাট এলাকার বিস্তার অনেক বড়। এর মধ্যে যেমন রয়েছে রেকজোয়ানী, লাউহাটির মতো গ্রামীণ এলাকা, তেমন রয়েছে ভি আই পি রোড সংলগ্ন বাগুইআটি ও কেষ্টপুর এর মতো এলাকা, যা বর্তমানে বৃহত্তর কলকাতার গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে চিহ্নিত। বাগুইআটি / কেষ্টপুর এর তথাকথিত 'পিছনের এলাকা' এই উপনগরী হ‌ওয়ায় অনেক এলাকাবাসীই মূল রাস্তা (মেজর আর্টারিয়াল রোড) না ঘুরে, ভিতরের এলাকা অর্থাৎ হাতিয়াড়া বা গৌরাঙ্গনগর হয়ে সংযোগকারী রাস্তা / পরিবহন ব্যবহার করে এখানে আসেন।

এখানে যে পথের কথা বলা হচ্ছে, সেটি কেষ্টপুর সংলগ্ন তারুলিয়া‌ এলাকায় পড়ে। রাস্তাটি শুরু হয় বাগজোলা খালপাড় সংলগ্ন মৃধা মার্কেট / গোবিন্দনগর এলাকা থেকে, ও এখান দিয়ে নিউটাউন এলাকায় যাওয়ার টোটো পাওয়া যায়। এবং টোটোয় ওঠার আগেই প্রথমে আসে এলাকার ভয়ঙ্কর রাস্তার কথা - তার জন্য সংলগ্ন ব্রীজ থেকে খাল পাড়ে নামার ভাঙা রাস্তা দেখলেই হবে।

তারপর টোটোর যাত্রা শুরু হতেই লাফানোর যোগাড় হয়, খানাখন্দের ফলে উল্টানোর যোগাড় হতে পারে। পাম্পিং স্টেশন থেকে ডানদিক হয়ে আবার বাঁ দিক নিয়ে ডান হাতেই একটি নির্মান স্থান দেখা যায়, যার কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি হয়েছে, ও তা পুরোপুরি ঠিক এখনও হয়নি। বর্ষাকালে কাদা ও জমা জলের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। খানাখন্দ পরে একটু কমে, কিন্তু রাস্তায় পড়ে থাকা আবর্জনা ও নির্মান সামগ্রী থেকে যে পরিমাণ ধুলো বেরোয়, মুখোশ না পড়লে সেখানে টিকে থাকা কঠিন। এমনি এলাকায় বেশ কয়েকটি ছোট্ট মন্দির আছে, আর বাঁ দিকে পাঁচিল ঘেরা এলাকায় রয়েছে কিছু ঝিল এর সমষ্টি, যার জন্যে এলাকাকে 'ঝিলপাড়' বলা হয়।

এলাকায় 'পাস খাল' এর ব্রীজ পেরোলে আরেকটি বড় টোটো ষ্ট্যান্ড দেখা যায় (ও উল্টো দিকে খেলার মাঠ)। এরপর মূলত তারুলিয়ার R. R. site এলাকা পড়ে, যেখানে সারিবদ্ধভাবে কিছু বাড়ি ও দোকান দেখা যায়। এখানে সম্প্রতি কিছুটা রাস্তা সংস্কার হয়েছে।

নিউটাউন শনি ও কালী মন্দির থেকে ঝা চকচকে এলাকা শুরু হয়। একটু ডানদিক বাঁদিক করে DLF বিল্ডিং এর গা ঘেঁষে টোটো যায়। এবার যাত্রী চাহিদা অনুযায়ী কোল ভবন হয়ে, বা পিছন দিক দিয়ে DLF বিল্ডিং এর ১ নং গেট পর্যন্ত যায়। এই পুরো যাত্রা পথের ভাড়া ১৫/-, ঝিল পাড় থেকে উঠলে ১০/-। এমনকি ৫ /- আরও দিলে নিউটাউনে বাস ষ্ট্যান্ড ও যেতে পারে। তবে কিছু দিন পর সব ভাড়াই ৫/- বাড়বে। (২০/- / ১৫/- / ২৫/-)

ফিরতি পথে টোটো কোল ভবন থেকেই ছাড়ে, এবং ঝিলপাড় ও মৃধা মার্কেট এর যাত্রীদের লাইন আলাদা রাখা হয়। তবে বেশ কিছু টোটোই ঝিলপাড় পর্যন্ত‌ যায়, যেহেতু ওই পর্যন্তই যাত্রী বেশী হয় (এছাড়া ওখানকার রাস্তার কথা বোঝাই যাচ্ছে)।

বর্ণিত এই রাস্তা ও টোটো পরিষেবা নিউটাউন অ্যাকশন এরিয়া ১ যাওয়ার অন্যতম সময় সাশ্রয়ী পথ হিসেবে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র নিউটাউন নয়, সল্টলেকের অফিসপাড়া যাওয়ার ক্ষেত্রেও কাজে আসে। এই রাস্তা‌ ও সংলগ্ন এলাকার শীঘ্র উন্নয়ন অবশ্যই কাম্য, যা অন্যান্য বড় রাস্তার যানজট হাল্কা করতে সাহায্য করবে।

--- এই প্রসঙ্গে আরেকটি মন্তব্য রয়েছে ---

কেষ্টপুর থেকে খাল পাড় করে বা রাস্তা ধরে সল্টলেক / নিউটাউন যাওয়া সহজ‌ হলেও, বাগুইআটি ও ভিতরের এলাকা থেকে কেষ্টপুর হয়েও এক‌ই জায়গা গুলো পৌঁছনো একটু হলেও কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। বৈশাখী আইল্যান্ড এ বাস আগে থেকেই ভরে থাকে, আর ২০৬ বাস স্ট্যান্ড ফুটব্রীজ যেতে গেলেও কেষ্টপুর থেকে আলাদা করে অটো ধরতে হবে - অর্থাৎ দুবার গাড়ি বদলাতে হবে। তার উপর উইপ্রো মোড় এর সাংঘাতিক জ্যাম খেতে হয়। বা কেউ যদি চিনার পার্ক হয়ে যাতায়াত করেন, তাকেও তুমুল ভিড় সহ্য করতে হয়, ও সেই খুবই সময় সাপেক্ষ (আসার সময় চিনার পার্ক এর জ্যাম ও আছে)।

এর ব্যতিক্রম হিসেবে 12C/2 বাগুইআটি থেকে নিউটাউন ব্রীজ যাওয়ার জন্য পাওয়া যায়, যদিও মাঝে মাঝেই তা অমিল হয়, ও ফিরতি পথে কেষ্টপুর থেকেই উল্টোডাঙ্গার রাস্তা ধরায় বাগুইআটি যায় না। এরম অবস্থায়, উক্ত আলোচিত রাস্তাটি যথেষ্ট সাহায্যে আসতে পারে, কারণ এটিও DLF ও নিউটাউন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছে দিতে পারে এবং তুলনামূলক ভাবে কম যানজট থাকে। তবে বর্তমান পরিষেবা হিসেবে, বাগুইআটি থেকে জগৎপুর অথবা কেষ্টপুর আসতে হবে, তারপর মৃধা মার্কেট এসে টোটো ধরতে হবে - মানে ৩ - ৪‌ বার গাড়ী পাল্টাতে হবে।

এক্ষেত্রে একটি প্রস্তাব, যদি বাগুইআটি বাস স্ট্যান্ড থেকে নিউটাউন পর্যন্ত ছোট গাড়ির পরিষেবা (ম্যাজিক রুট / ম্যাক্সি ক্যাব) চালু করানো যায়, তাহলে উক্ত রাস্তা কে ব্যবহার করে অনেক সহজ ভাবে নিউটাউন / সল্টলেক পৌঁছনো যাবে। এছাড়া নিউটাউন এর বাসিন্দাদের পক্ষেও বাগুইআটি বা পার্শ্ববর্তী এলাকায় যাওয়া ও সহজ হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, উক্ত এলাকার রাস্তা সংস্কার ও নতুন যাত্রী পরিষেবার কথা যেন ভেবে দেখা হয়।

আর‌ও এরম তথ্য জানতে আমাদের পেজ বাংলার Transit কে ফলো করুন ‌।।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার Transit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার Transit:

Shortcuts

Share