28/03/2024
একটা ট্রেন জার্নি। গন্তব্য স্টেশন নাজনিপুর। এমন নামের কোনো স্টেশন বাস্তবে আছে কী না জানি না। তবে ছোটবেলায় বাবা যখন বের হতো বিকেল বেলায়, জিজ্ঞেস করতাম বাবা কোথায় যাচ্ছ? বলত নাজানিপুর যাচ্ছি। প্রতিদিন এক প্রশ্ন করতাম আর বাবারও একটাই প্রত্যুত্তর আসতো। আজ বাবা নেই ৫বছর হয়ে গেল। কিন্তু ছোটবেলার স্মৃতি কিছুই ভোলার নয়।
ট্রেনে চড়ে বসেছি বেশ কিছুক্ষণ হলো। তারও ঘণ্টা ২ আগে স্টেশনে এসে পৌঁছেছি।ট্রেন লেট ১ ঘণ্টার ওপর।
ব্যস্ত স্টেশন ব্যস্ত ট্রেন। সবাই সবার মতো ব্যস্ত। কেউ ব্যস্ত চা খেতে, কেউ ব্যস্ত ট্রলি নিয়ে হাঁটতে, কেউ বন্ধু দেড় সাথে গল্প করতে, আবার কেউ হাতের মুঠো ফোনে মুখ গুঁজে থাকতে। এই সব দেখতে দেখতেই শুরু করলাম যাত্রা।
ট্রেন এখনও ছাড়তে কিছুক্ষণ বাকি। কিছু সময়ের অপেক্ষার পর ট্রেন চলবে তার নিজের গতিতে। থাকবে না আর কোনো ব্যস্ততা। ট্রেনটা ছাড়ার পর থাকবে শুধুই অপেক্ষা। অপেক্ষা কিসের? নিজ নিজ গন্তব্য স্টেশনে পৌছাবার।
ট্রেনে উঠে বসেছি বিএইচ কিছুক্ষণ হলো এবার ছাড়ার সময় হলো। একদল স্টুডেন্ট এক্সকারশনে যাচ্ছে তাই তাদের বাবা মায়েরা ট্রেনে তুলতে এসেছে। আমি বসেছিলাম এমার্জেন্সি উইন্ডো এর পাশে। একজনের বাবা হঠাৎ বলে উঠল ‘এইটা সাবধান’। আমি তো বেশ অবাক হলাম। যারা এক্সকারশনে যাচ্ছে তারা কেউই স্কুল পড়ুয়া নয়। আর তারা বসেছেও আরও ২টো উইডো আগে। তাহলে এখানে ভাবার দরকার আছে উনি এমন কথা বললেন কেন? মনে মনে একটু হেসেই উঠলাম। যাই হোক তাদের সন্তান বাড়ি থেকে হতে পারে ফার্স্ট টাইম একা একা ট্রাভেল করছে তাই হয়তো দুশ্চিন্তা করছেন।
ট্রেন সবে ছেড়েছে চলছে ভীষণ ধীর গতিতে। এখনও ট্র্যাক চেঞ্জ হচ্ছে তাই এই গতিতে চলছে। এতক্ষণ তো ছিল একরকম দৃশ্য। ট্রেন ছাড়ার পর হলো আর এক রকম দৃশ্য। আগের সিটের একজন রিলস নিয়ে বসেছেন কানে হেডফোন ছাড়া। ডানপাশে একজন সিরিয়াল নিয়ে বসেছেন তিনিও কানে হেডফোন ছাড়া। উঠেছে হকার। গামছা বিক্রি করছে একজন চা বিক্রি করছে, একজন চিপস নিয়ে উঠেছে, তো একজন জলের বোতল নিয়ে উঠেছে, মুড়ি সিঙ্গারাও বাদ নেই।
ট্রেনের গতি বেশ দুরন্ত। ছুটছে এবার ট্রেন ছুটছে। লোকাল কিচ্ছু স্টেশন কে টাটা বাই বাই করে থ্রু ট্রেন হিসাবে ছুটে চলেছে। ট্রেনে উঠে উইন্ডো সিট পেলে তো কোনও কথাই নেই। তাই আমার জার্নি তা বেশ উপভোগ করছি। এইভাবেই পৌঁছে যাব আমার গন্তব্য স্টেশন নাজানিপুরে। বাকিটা পথ বাবার স্মৃতিচারণ করেই পৌঁছে যাব।
আজ এই পর্যন্তই। আসব নতুন কোনও গল্প নিয়ে।
গল্প টা কেমন লাগল কমেন্ট করে জানাবেন🙏