Basnet Homestay

Call Contact the business

Basnet Homestay Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Basnet Homestay, Travel and transport, Mayrong Forest Village, Kalimpong.

🔴 𝗕𝗮𝘀𝗻𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝗮𝘆. ᴍᴀʏʀᴏɴɢ ɢᴀᴏɴ.
ꜱɪʟᴋ ʀᴏᴜᴛᴇ, ᴅᴏᴏᴀʀꜱ ᴛᴏᴜʀ, ᴏꜰꜰʙᴇᴀᴛ ᴩᴀᴄᴋᴀɢᴇ, ʜᴏᴍᴇꜱᴛᴀʏ ʙᴏᴏᴋɪɴɢ, ᴋᴀɴʏᴀᴍ ᴛᴏᴜʀ, ɴᴏʀᴛʜ ꜱɪᴋᴋɪᴍ & ɢᴀɴɢᴛᴏᴋ, ʀᴀᴠᴀɴɢʟᴀ & ᴩᴇʟʟɪɴɢ ᴛᴏᴜʀ, ʜɪᴍᴀᴄʜᴀʟ & ᴋᴀꜱʜᴍɪʀ ᴛᴏᴜʀ & 𝗖𝗮𝗿 ʙᴏᴏᴋɪɴɢ.
🔴 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 - 7439533581, 7363806737.

চারপাশে যতদূর চোখ যায় খাড়া রুক্ষ পাহাড় কোথাও সাদা বরফের আস্তরণ এবং কোথাও বাদামি-ধূসর পাথুরে ঢাল আর তার ঠিক মাঝখানে আশ্চর...
17/09/2026

চারপাশে যতদূর চোখ যায় খাড়া রুক্ষ পাহাড় কোথাও সাদা বরফের আস্তরণ এবং কোথাও বাদামি-ধূসর পাথুরে ঢাল আর তার ঠিক মাঝখানে আশ্চর্য নীল জলের এক ছোট্ট পৃথিবী...

💢 চন্দ্রতাল — স্পিতির নীল স্বপ্ন...

দূর থেকে প্রথম যখন চন্দ্রতালকে দেখা যায়, মনে হয় পাহাড়ের বুকের মধ্যে কেউ যেন এক টুকরো নীল আকাশ এনে রেখে দিয়েছে...

Chandratal…পাহাড়ের বুকে প্রকৃতির আঁকা এক জীবন্ত স্বপ্ন।যেখানে পাহাড়ের নীরবতাও কথা বলে।এটা হলো পাহাড়ের বুকে প্রকৃতির আঁকা এক জীবন্ত স্বপ্ন।

🔹️Booking Open For Himachal Package.

Offbeat Tour and Travels
Contact Us - 7439533581.7363806737.

🔹️ আমাদের অফবিট উত্তরবঙ্গে Homestay আছে.
🔹️ 𝗕𝗮𝘀𝗻𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝗮𝘆. 𝗠𝗮𝘆𝗿𝗼𝗻𝗴 𝗚𝗮𝗼𝗻.
🔹️ 𝗦𝗮𝗻𝗴𝗱𝗼𝗺𝗮 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝘀𝘆. 𝗦𝗮𝗻𝗴𝘀𝗮𝘆.

🪔 পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান তো হয়ে গেছে..কিন্তু কোথায় থাকবেন, কী ভাবে ঘুরবেন—এখনও ঠিক হয়নি ?🎒 টিকিট কাটা আছে...
17/09/2026

🪔 পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান তো হয়ে গেছে..কিন্তু কোথায় থাকবেন, কী ভাবে ঘুরবেন—এখনও ঠিক হয়নি ?

🎒 টিকিট কাটা আছে, ছুটি নেওয়া আছে… শুধু পুরো ভ্রমণটা কীভাবে সাজাবেন সেটাই ভাবাচ্ছে? দুশ্চিন্তা করার কোনো কারণ নেই..

𝗢𝗳𝗳𝗯𝗲𝗮𝘁 𝗧𝗼𝘂𝗿 𝗔𝗻𝗱 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝘀 থাকতে কেন টেনশন করবেন...আপনার পছন্দের জায়গা, পছন্দের তারিখ পছন্দের গাড়ি এবং আপনার বাজেট—সবকিছু মাথায় রেখে আমরা পরিকল্পনা করি আপনার জন্য Customized North Bengal Tour..

💢 আমাদের Package Options :-
🔹 Dooars Package.
🔹 Silk Route Package.
🔹 Kalimpong Offbeat Package.
🔹 Darjeeling Package.
🔹 Gangtok Package.
🔹 Pelling–Ravangla Package.
🔹 Dooars & Kalimpong Package.
🔹 Kalimpong & Darjeeling Package.
🔹 এবং আপনার প্রয়োজন অনুযায়ী আরও বিভিন্ন Customized Tour.
🔹️ Hotel, Homestay & Car Booking.

🔹️ Family | Couple | Friends | Group...
👉 প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করি.আর হ্যাঁ, আমাদের নিজেদের Homestay-ও রয়েছে—

💢 Basnet Homestay . Mayrong Gaon.
💢 Sangdoma Homestay . Sangsay.

🔹️ Ready-made package নয়—আপনার ভ্রমণ, আপনার পছন্দেই তৈরি হবে আপনার Trip. এই পুজোয় উত্তরবঙ্গের পাহাড়, জঙ্গল আর মেঘের দেশে যাওয়ার ইচ্ছে থাকলে..ভ্রমণের দায়িত্বটা আমাদের দিন, আপনি শুধু ঘোরার আনন্দটা উপভোগ করুন...

🪔 পুজোর বুকিং চলছে...
🔹️ Offbeat Tour and Travels
📞 Contact: 7439533581 | 7363806737

💢 𝗢𝗳𝗳𝗯𝗲𝗮𝘁 𝗧𝗼𝘂𝗿 𝗔𝗻𝗱 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝘀..We don’t sell travel. We plan your journey. Beyond the Crowds. Closer to Nature...

💢 Spiti Trip | Kunzum Mata 🙏পাহাড় কখনও শুধু সুন্দর হয় না…কখনও কখনও পাহাড়ের সৌন্দর্যের মধ্যেও একটা অদ্ভুত ভয় মিশে থাকে।চা...
15/09/2026

💢 Spiti Trip | Kunzum Mata 🙏

পাহাড় কখনও শুধু সুন্দর হয় না…কখনও কখনও পাহাড়ের সৌন্দর্যের মধ্যেও একটা অদ্ভুত ভয় মিশে থাকে।চারপাশে যতদূর চোখ যায়—শুধুই পাথুরে পাহাড়. গাছ নেই,মানুষের ভিড় নেই, কোলাহল নেই…শুধু হিমেল বাতাস আর মাথার অনেক ওপরে নীল আকাশ...

এই রুক্ষ কঠিন প্রায় জনহীন পাহাড়ের বুকেই হঠাৎ চোখে পড়ল -র ছোট্ট মন্দিরটা। এমন জায়গায় একটা ছোট্ট মন্দির কীভাবে যেন পুরো দৃশ্যটার অর্থটাই বদলে দেয়।

রাস্তা তখন -এর দিকে উঠে চলেছে। উচ্চতা বাড়ছে, বাতাস পাতলা হচ্ছে, চারপাশটা আরও নির্জন হয়ে আসছে। আর সেই সময়েই সামনে এলেন . যাঁর কাছে পাহাড়ি মানুষজন এই দুর্গম পথ পেরোনোর আগে আশীর্বাদ চান।

আমরাও গাড়ি থামালাম। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম মন্দিরটার সামনে। প্রার্থনার পতাকাগুলো হাওয়ায় উড়ছে,পাশ দিয়ে ঠান্ডা বাতাস ছুটে যাচ্ছে,আর চারপাশের বিশাল পাহাড়গুলো যেন নীরবে তাকিয়ে আছে.

সত্যি বলতে কী— সেই মুহূর্তে ছবি তোলার থেকেও বেশি ইচ্ছে করছিল শুধু দাঁড়িয়ে থাকতে কারণ কিছু দৃশ্য ক্যামেরায় বন্দি করা যায়,কিন্তু কিছু অনুভূতি শুধু নিজের ভিতরে নিয়ে যেতে হয়। -কে প্রণাম করে আবার যাত্রা শুরু করলাম.সামনে তখন আরও দুর্গম রাস্তা আরও অচেনা পাহাড় আরও এক পৃথিবী. .

পেছনে পড়ে রইল ছোট্ট সেই মন্দিরটা…কিন্তু যাওয়ার সময় মনে হলো—পাহাড়ের এই নির্জনতায় আমরা হয়তো শুধু একটা সুন্দর মন্দিরকে প্রণাম করে গেলাম না…প্রণাম করে গেলাম সেই শক্তিকেও, যার উপর ভরসা করেই মানুষ এত দুর্গম পথ পাড়ি দেয়..🙏

কিছু পথ গন্তব্যে পৌঁছে শেষ হয়..আর কিছু পথ মানুষের ভিতরটা বদলে দিয়ে যায়. Mata-র কাছে দাঁড়ানো সেই মুহূর্তটা —আমার কাছে ঠিক তেমনই এক পথের স্মৃতি।

Abhijit Basak ..
Offbeat Tour and Travels
Contact Us - 7439533581.7363806737.

🔹️𝗕𝗮𝘀𝗻𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝗮𝘆 | Mayrong Gaon.🔹️পাহাড়ে অনেকেই আসে,কিন্তু কিছু কিছু মানুষ চলে যাওয়ার পরেও থেকে যান আমাদের স্মৃতিতে।পাহ...
15/09/2026

🔹️𝗕𝗮𝘀𝗻𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝗮𝘆 | Mayrong Gaon.

🔹️পাহাড়ে অনেকেই আসে,কিন্তু কিছু কিছু মানুষ চলে যাওয়ার পরেও থেকে যান আমাদের স্মৃতিতে।

পাহাড়ের পথে ঘুরতে এসে ওনারা কিছুটা সময় কাটিয়ে গেলেন আমাদের 𝗕𝗮𝘀𝗻𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝗮𝘆 -এর এই ছোট্ট পাহাড়ি ঘরে. আপনাদের হাসি, গল্প, আড্ডা আর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদেরও মনে থেকে যাবে অনেকদিন।

আমাদের বেছে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন,সুস্থ থাকবেন আর পাহাড় যখনই আবার ডাকবে—Mayrong Gaon-এর এই ছোট্ট ঘরটা আপনাদের জন্য অপেক্ষা করবে..

💢 পুজোর বুকিং চলছে 💢

পুজোর ছুটিতে যদি চান—একটু মেঘ, একটু পাহাড় আর অনেকটা শান্তি…তাহলে চলে আসুন Basnet Homestay .𝗠𝗮𝘆𝗿𝗼𝗻𝗴 𝗚𝗮𝗼𝗻.

🔹️ Booking & Enquiry:
🔹️ Offbeat Tour and Travels
🔹️ Contact Us -7439533581 | 7363806737.

🔹️Spiti Trip | Chacha & Chachi Dhaba, Batal, Himachal Pradesh.পাহাড়ের এই রাস্তায় কিছু জায়গা শুধু খাবার খাওয়ার জায়গা নয়,ও...
14/09/2026

🔹️Spiti Trip | Chacha & Chachi Dhaba, Batal, Himachal Pradesh.

পাহাড়ের এই রাস্তায় কিছু জায়গা শুধু খাবার খাওয়ার জায়গা নয়,ওগুলো নিজেরাই একটা গল্প.

️সকালেই Kaza থেকে বেরিয়ে পড়েছিলাম Manali -র উদ্দেশ্যে। রাস্তার অবস্থা মোটামুটি আর আমাদের পরিকল্পনায় ছিল পথে দেখে নেবো তারপর দেরি করে Manali পৌঁছানো তাই বুঝেই গিয়েছিলাম যে আজকের পথটা বেশ লম্বা হবে আর Manali পৌঁছাতে রাত হয়ে যেতে পারে.

তাই বিকেল 3:20 নাগাদ এসে থামলাম Batal -এর বিখ্যাত “Chacha & Chachi Dhaba”তে. রাস্তার ধারে মোটা প্লাস্টিক দিয়ে একেবারে সাদামাটা ভাবে তৈরী এই ছোট্ট Dhaba. বাইরে থেকে দেখলে হয়তো খুব সাধারণ মনে হবে, কিন্তু Spiti–Manali রুটে যাঁরা যাতায়াত করেন, তাঁদের কাছে এই জায়গাটা একেবারেই অন্যরকম।

মালিক এর আসল নাম Mr. Dorje Bodh & Mrs. Hishey Chhomo. আর ধাবার আসল নাম Chandra Dhaba হলেও, এই পথের যাতায়াত করা মানুষজন ভালোবেসে এটাকে নাম দিয়েছেন — “Chacha & Chachi Dhaba”.

🔹️ এখানে মোটামুটি প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়—
👉 Rajma Chawal, Egg Thali, Veg Thali, Roti, Chicken Thali, Chocolate, Biscuit, Mineral Water, Cake কি নেই...আর পাহাড়ি পথে চলতে চলতে যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার—একটু গরম খাবার আর একটু বিশ্রাম।

আমরাও সময় মতো সবাই এখানে দুপুরের খাবারটা সেরে নিলাম,পাহাড়ের নির্জন রাস্তা, চারপাশের বিশাল পাহাড় আর এই ছোট্ট Dhaba—সব মিলিয়ে মুহূর্তটা বেশ অন্যরকম।

👉 Kaza থেকে Chandratal হয়ে Manali যাওয়ার পথে যারা আসবেন, তাঁদের জন্য Batal-এর Chacha & Chachi Dhaba একটা গুরুত্বপূর্ণ stop হতে পারে। কারণ এর পরের দীর্ঘ পথে খাবারের দোকান পাওয়া বেশ কঠিন হতে পারে,তাই পেটটাও ভরে নিন আর গাড়িটাও একটু বিশ্রাম দিন…তারপর আবার শুরু হোক পাহাড়ের পথে যাত্রা.

কিছু ছবি তুলে রেখেছিলাম। শেয়ার করে দিলাম, পাহাড়ের এই ছোট্ট গল্পটা মনে হয় আপনাদেরও ভালো লাগবে আশা করি. কিছু জায়গা বিলাসিতার জন্য মনে থাকে না, মনে থাকে কারণ সেখানে পাহাড়ের মাঝে জীবনটা একটু বেশি সত্যি মনে হয়।

Abhijit Basak
Contact Us - 7439533581.73638 06737.

Offbeat Tour And Travels ..We don’t sell travel.We plan your journey. Beyond the Crowds. Closer to Nature...

🚨 সাবধান! সাবধান! সাবধান! 🚨Jumbo Box অর্ডার করে যদি Jumbo খাবার আশা করেন, তাহলে আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন......
13/09/2026

🚨 সাবধান! সাবধান! সাবধান! 🚨

Jumbo Box অর্ডার করে যদি Jumbo খাবার আশা করেন, তাহলে আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন...আর রুটির সঙ্গে ভাত থাকার কথা থাকলে… ভাতটা খুঁজতে আপনার গোয়েন্দা লাগতে পারে!

আজ ট্রেনে আবারও সেই অভিজ্ঞতা হলো।
ভাবলাম, ট্রেনে আছি—বাইরে গিয়ে খাবার খোঁজার ঝামেলা নেই। Zomato থেকে খাবার অর্ডার করি।অর্ডার করলাম EAT SURE App এরJumbo Box।Kanpur থেকে খাবার গুলো সময়মতো পৌঁছেও গেল। মনে খুব আনন্দ— “বাহ! সময়মতো খাবার, পছন্দের খাবার… আজ ট্রেনযাত্রাটা জমে যাবে! ”তারপর আমি খুললাম সেই বিখ্যাত Jumbo Box।

খুলে প্রথমেই যেটা আমাদের সবার মনে হলো “Jumbo কোথায়?” নাম Jumbo, কিন্তু খাবারের পরিমাণ দেখে মনে হলো Jumbo নামটা শুধু বাক্সের আত্মবিশ্বাসে আছে! একজন মানুষের পেট ভরবে কিনা—সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ। তাও বললাম, ঠিক আছে… কম হোক, ভালো খাবার হলে সব মাফ। কিন্তু আসল সিনেমা তখনও বাকি! রুটির সঙ্গে ভাত দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ভাত… আজকে থেকে হঠাৎ করে উধাও! নিখোঁজ! Vanished!

কোথায় গেল, কে নিয়ে গেল, পথে হারিয়ে গেল নাকি Jumbo Box-এর সঙ্গে ভাতেরও কোনও ভুল বোঝাবুঝি হয়েছিল—কিছুই বুঝলাম না! আর খাবারের মান? সেটা নিয়ে বেশি কিছু বলব না। শুধু এটুকু বলি—খাবার দেখে মন খারাপ, আর খেতে গিয়ে মনে হলো টাকা দিয়ে খাবার নয়, একটা অভিজ্ঞতা কিনেছি! তাই ভাবলাম, অভিজ্ঞতাটা শুধু নিজের মধ্যে রেখে কী লাভ ?

ছবিগুলো শেয়ার করে রাখলাম.আপনারাই দেখে বিচার করুন—Jumbo Box সত্যিই কতটা“Jumbo”!আমি শুধু আমার আজকের অভিজ্ঞতাটা জানিয়ে রাখলাম।

কারণ Zomato আর EAT SURE-এর এই কাণ্ডকারখানা দেখে মনে হলো—আমি যেহেতু ভুক্তভোগী তাই সাবধান না করলে হয়তো আপনারাও একদিন Jumbo Box খুলে একই প্রশ্ন করবেন.“ভাই, Jumbo কোথায়?”

Abhijit Basak ..

#সাবধান

🔹️Kaza..Spiti Trip🔹️ 🔹️Kaza..পাহাড় এখানে শুধু উঁচু নয়,কখনও রুক্ষ, কখনও রহস্যময়, আবার কখনো তো অসম্ভব সুন্দর।🔹️Kaza—Spiti ...
10/09/2026

🔹️Kaza..Spiti Trip🔹️

🔹️Kaza..পাহাড় এখানে শুধু উঁচু নয়,কখনও রুক্ষ, কখনও রহস্যময়, আবার কখনো তো অসম্ভব সুন্দর।

🔹️Kaza—Spiti Valley-র প্রাণকেন্দ্র. এখানে চারপাশে খাড়া বাদামি পাহাড়, নীল আকাশ, ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত নীরবতা… মনে হয়, শহরের পরিচিত পৃথিবীটা যেন অনেক দূরে কোথাও পড়ে আছে।

🔹️Spiti-কে শুধু ঘুরে দেখলে হবে না..Spiti কে অনুভব করতে হয়। Spiti-র এই নির্জন সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে—এত সুন্দর একটা পৃথিবী…এতদিন কোথায় লুকিয়ে ছিল?“Spiti শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি।” কিছু ছবি দিলাম।
দেখুন… ভালো লাগবেই।

🔹️ Offbeat Tour and Travels
🔹️ Abhijit Basak & Kabita Basak
🔹️ Contact Us - 7439533581. 7363806737.

🔹️ Offbeat Tour And Travels..আপনার পাহাড়ের পথ, আমাদের পরিকল্পনায়।

💢 Spiti Trip 💢💢 Dhankar…ভয়ানক মারাত্মক সুন্দর! কিছু জায়গা শুধু দেখা যায় না,অনুভব করতে হয়।Dhankar ঠিক তেমনই এক জায়গা. এখা...
09/09/2026

💢 Spiti Trip 💢

💢 Dhankar…ভয়ানক মারাত্মক সুন্দর! কিছু জায়গা শুধু দেখা যায় না,অনুভব করতে হয়।
Dhankar ঠিক তেমনই এক জায়গা. এখানে না এলে এর আসল রূপটা অনুভব করা সম্ভব নয়।

এখানে দাঁড়িয়ে থাকলে সময় যেন একটু থেমে যায়.কোলাহল, ব্যস্ততা সবকিছু পিছনে ফেলে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

তবে বিশ্বাস করুন, Spiti-র সৌন্দর্য ছবিতে যতটা সুন্দর, সামনে দাঁড়িয়ে তার থেকেও অনেক বেশি অসাধারণ। আপনিও আসুন আমাদের সঙ্গে Spiti ঘুরতে। পাহাড়ের পথে নিশ্চিন্তে, আরাম করে—ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।পরিকল্পনা থেকে থাকা, গাড়ি থেকে পুরো ভ্রমণের ব্যবস্থাপনা—দায়িত্ব আমাদের। পাহাড় ডাকলে এবার Spiti-তেই দেখা হোক।

💢 Offbeat Tour and Travels
💢 Abhijit Basak & Kabita Basak
💢 Contact Us - 7439533581 | 7363806737.

💢 Spiti Trip 💢🔹️ Kalpa থেকে আজকে বেড়িয়ে পড়লাম Dhankar এর দিকে. এখানে পাহাড় প্রতিদিন সৌন্দর্যের নতুন নতুন রূপ মেলে ধরেছ...
08/09/2026

💢 Spiti Trip 💢

🔹️ Kalpa থেকে আজকে বেড়িয়ে পড়লাম Dhankar এর দিকে. এখানে পাহাড় প্রতিদিন সৌন্দর্যের নতুন নতুন রূপ মেলে ধরেছে। আর Dhankar—সত্যিই ভয়ানক সুন্দর!

Kalpa এর এই সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা যায়, তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর এই অনুভূতি—যেটা শুধু এখানে এসে নিজের চোখে দেখলেই বোঝা যায়।

আপনারাও আসুন আমাদের সঙ্গে Spiti তে. পাহাড়ের কঠিন পথেও নিশ্চিন্তে,আরাম করে ভ্রমণ করুন। ভ্রমণের পুরো পরিকল্পনা, থাকা, যাতায়াত ও ব্যবস্থাপনার দায়িত্ব আমাদের।

🔹️ কিছু ছবি দিলাম…দেখুন, ভালো লাগবে।

🔹 Offbeat Tour and Travels
🔹 Abhijit Basak & Kabita Basak
🔹️ Contact Us: 7439533581 | 7363806737

🔹️𝗢𝗳𝗳𝗯𝗲𝗮𝘁 𝗧𝗼𝘂𝗿 𝗔𝗻𝗱 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝘀.. “ভ্রমণটা আমরা বিক্রি করি না, ভ্রমণটা আমরা সবার জন্য পরিকল্পনা করি।”

💢 Spiti Trip 💢🔹️কালকে Saharan থেকে এসে পৌঁছেছি Rakcham-এ। পুরো পথজুড়ে পাহাড়, সবুজ উপত্যকা আর Baspa Valley-র অসাধারণ প্রা...
07/09/2026

💢 Spiti Trip 💢

🔹️কালকে Saharan থেকে এসে পৌঁছেছি Rakcham-এ। পুরো পথজুড়ে পাহাড়, সবুজ উপত্যকা আর Baspa Valley-র অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য—চোখ ফেরানোই কঠিন!

🔹️ আমার আজকের ঠিকানা Baspa নদীর একদম পাশে. সারা দিন-রাত শুধু নদীর জলের ছলছল শব্দ.পাহাড়ের নীরবতার সঙ্গে মিশে এক অন্যরকম অনুভূতি।

🔹️ আপনারাও আসুন আমাদের সঙ্গে Spiti ঘুরতে। পাহাড়ের পথে নিশ্চিন্তে,আরাম করে. ভ্রমণের পুরো পরিকল্পনার দায়িত্ব আমাদের. কিছু ছবি দিলাম, দেখুন ভালো লাগবে..

🔹️ Offbeat Tour and Travels
🔹️ Abhijit Basak & Kabita Basak
🔹️ Contact Us - 7439533581. 7363806737.

🔹️𝗢𝗳𝗳𝗯𝗲𝗮𝘁 𝗧𝗼𝘂𝗿 𝗔𝗻𝗱 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝘀...ভ্রমণটা আমরা বিক্রি করি না, ভ্রমণটা আমরা সবার জন্য পরিকল্পনা করি।

Address

Mayrong Forest Village
Kalimpong
734311

Telephone

+917363806737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basnet Homestay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Basnet Homestay:

Shortcuts

Share