26/11/2025
💓 কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম বার্মিক।
আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে, তিস্তার খামখেয়ালিপনা আর অভিভাবকবেশী পাহাড়গুলোর শাসন দেখতে দেখতে সাড়ে তিন ঘন্টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পৌছে যাবেন ইচ্ছেগাওঁ এর খুব কাছে অবস্থিত এই গ্রাম এ। পাহাড়ি রোদ্দুর গায়ে মেখে, পাইনের দলের অতীন্দ্র প্রহরায়, রঙবেরঙের পাহাড়ি ফুলগুলোর মিষ্টি রূপ দেখতে দেখতে যাত্রাপথ হয়ে উঠবে আরো মনোরম।
গ্রামটির চারিদিকে সবুজ বনানী পরিহিত পাহাড়ের সারি আর তাদের তলদেশ জড়িয়ে সর্পিল ভঙ্গিতে এগিয়ে চলা তিস্তার রূপ এনে দেয় মানসিক প্রশান্তি। বরফের চাদর মুড়ি দিয়ে কাঞ্চনজঙ্ঘার উঁকি, নাম না জানা পাখিদের কলকাকলি আর মাথা তুলে সগর্বে দাড়িয়ে থাকা পাইনের দল মুছে দেবে মনে জমে থাকা সমস্ত গ্লানি। পাহাড়ের কোলে ছোট্ট ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য এর সাক্ষী হতে পারবেন। পাবেন নির্ভেজাল বাতাসে প্রাণ ভরে শ্বাসবায়ু সংগ্রহ করার সুযোগ। ঘরে বসে উপভোগ করতে পারবেন মেঘ, পাহাড়ের অন্ত:রঙ্গ সখ্যতা।
পাহাড়ি সরল সাদাসিধে মানুষগুলোর উষ্ণ অভ্যর্থনা, আপ্যায়ন আর নিজেদের ক্ষেতের সব্জি দিয়ে তৈরী ঘরোয়া রান্না ভাল করে দেয় শরীর ও মন। নিজের এলোমেলো, অগোছালো মনটাকে একটু গুছিয়ে নিতে চলেই আসুন এখানে।।
📞 বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 094335 02260 /8981873288 / 7980234617 নম্বর এ।
💕 কিভাবে আসবেন?
শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি গাড়ি নিতে পারেন হোমস্টে অবধি ( চার জনের ছোট গাড়ি ভাড়া নেবে 3500 টাকা, বড় গাড়ির ভাড়া 4000 টাকা) অথবা শেয়ার গাড়ি বা বাস এ করে চলে আসতে পারেন কালিম্পঙ (ভাড়া 200 টাকা জনপ্রতি)। কালিম্পঙ এর সি কে চক থেকে ইচ্ছেগাওঁ/বার্মিক এর শেয়ার গাড়ি আপনাকে পৌছে দেবে গন্তব্যে (ভাড়া 100 টাকা জনপ্রতি)।
👉 কোথায় কোথায় ঘুরবেন?
এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে নিতে পারবেন:
💟১) জলসা বাংলো ভিউ পয়েন্ট, দেওরালি ভিউ পয়েন্ট, ডেলো পার্ক, বুদ্ধ পার্ক, সায়েন্স সিটি, মরগ্যান হাউস, গল্ফ কোর্স, শাক্য মোনস্ট্রি/ দুর্পিন মোনস্ট্রি, পাইন ভিউ নার্সারী,হনুমান দেউল (চার জনের ছোট গাড়ির ভাড়া 2500 টাকা, বড় গাড়ির ভাড়া 3500 টাকা)।
💟২)লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট,কোলাখাম,ছাঙ্গে ফল্স, (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা,বড় গাড়ির ভাড়া 4000 টাকা )।
💟৩) সিল্করুট:
👉বার্মিক থেকে একদিনে সিল্করুট: জুলুখ, পুরনো বাবা মন্দির, কুপুপ লেক, নাথাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্ট, লুংথুং ভিউ পয়েন্ট, জিগসাগ রোড ভিউ পয়েন্ট, কিউখোলা ফলস, জোজিলা পাস ভিউ পয়েন্ট (চার জনের ছোট গাড়ির ভাড়া 6500 টাকা, বড় গাড়ির ভাড়া 8000 টাকা, এর সাথে 500 টাকা পারমিট চার্জ অতিরিক্ত)।
💟৪) পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন সিলেরিগাঁও,ইচ্ছেগাঁও,বার্মিক গুম্ফা, হালপু প্লে গ্রাউন্ড,বার্মিক মহাদেব ধাম।
💟৫) রেলি নদীর তীরে অবস্থিত বিদ্যাং ভ্যালি। (গাড়ি ভাড়া 2500 টাকা)।
💟৬) ইচ্ছেগাঁও,সিলেরিগাঁও,পেডং,রামিতে ভিউ পয়েন্ট,সাইলেন্ট ভ্যালি।(চার জনের ছোট গাড়ির ভাড়া 3000 টাকা, বড় গাড়ির ভাড়া 3500 টাকা)।
💟৭) সিকিম : ঋষিখোলা,আরিটার লেক,রেনক সিদ্ধিবিনায়ক মন্দির,মানকিম ভিউ পয়েন্ট (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা, বড় গাড়ির ভাড়া 4000 টাকা)।
💟৮) সিকিম: নামচি, চারধাম, টেমি টি গার্ডেন, সামড্রুপসে (চার জনের ছোটো গাড়ির ভাড়া 4500 টাকা, বড় গাড়ির ভাড়া 5500 টাকা), এর সাথে রাভাংলা যোগ করলে আরো অতিরিক্ত 1500 টাকা।
💟৯) ত্রিবেণী, পেষক টি গার্ডেন, গম্বুদারা ভিউ পয়েন্ট, তিনচুলে, লামাহাটা। (চার জনের ছোট গাড়ির ভাড়া 4000 টাকা, বড় গাড়ির ভাড়া 5000 টাকা)।
💟১০) আমাদের হোমস্টে থেকে মাত্র আধঘন্টা দূরে অবস্থিত ডেলোতে প্যারাগ্লাইডিং এবং ত্রিবেণীতে রিভার র্যাফটিং আপনার itinerary কে এক অন্য মাত্রা প্রদান করবে।
💟১১) বার্মেক ধাম, হনুমান স্ট্যাচু, জলসা বাংলো ভিউ পয়েন্ট, দারাগাঁও, মুনসং ভিউ পয়েন্ট/অ্যানাকন্ডা গোলা, কাশ্যেম, হিমালি ঝর্ণা এবং পার্ক।(চার জনের ছোট গাড়ির ভাড়া 2000 টাকা, বড় গাড়ির ভাড়া 2500 টাকা)।
💟১২) বিদ্যাং ভ্যালি, ডেলো পার্ক, রামধুরা ভিউ পয়েন্ট, বুদ্ধ পার্ক, হনুমান টপ ভিউ পয়েন্ট, জলসা বাংলো ভিউ পয়েন্ট। (গাড়ি ভাড়া 3500 টাকা)।
💟১৩) ডুকা ভ্যালি, ডুকা ফলস, মাইরুনগাও, লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা,বড় গাড়ির ভাড়া 4000 টাকা )।
💟১৪) ডুকা ভ্যালি, ডুকা ফলস, মাইরুনগাও, জলসা বাংলো ভিউ পয়েন্ট, মুনসং ভিউ পয়েন্ট। (চার জনের ছোট গাড়ির ভাড়া 2500 টাকা,বড় গাড়ির ভাড়া 3000 টাকা)।
💟১৫) লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট, রিকিসুম ভিউ পয়েন্ট, লোলেগাঁও
(চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা,বড় গাড়ির ভাড়া 4000 টাকা )।
💟১৬) লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট,কোলাখাম,ছাঙ্গে ফল্স, লোলেগাঁও
(চার জনের ছোট গাড়ির ভাড়া 4000 টাকা,বড় গাড়ির ভাড়া 4500 টাকা )।
💟১৭) ত্রিবেণী লাভার্স পয়েন্ট, পেষক টি গার্ডেন, গম্বুদারা ভিউ পয়েন্ট, তিনচুলে, লামাহাটা, দার্জিলিং ম্যাল (চার জনের ছোট গাড়ির ভাড়া 5000 টাকা, বড় গাড়ির ভাড়া 5500 টাকা)।
👍রয়েছে ফ্রি পার্কিং আর প্রতিটি ঘরে #গিজার এবং এর ব্যবস্থা। যেকোনো গাড়ি আমাদের হোমস্টের মূল দরজা পর্যন্ত চলে আসে, তাই বিশেষতঃ বয়স্ক নাগরিকদের জন্য হোমস্টে তে পৌঁছনো একদমই কষ্টকর নয়।
💖 থাকা ও খাওয়ার খরচ:
👉 জনপ্রতি ১৩০০ টাকা প্রতিদিন খাওয়াদাওয়া নিয়ে।
🍽থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, সান্ধ্যকালীন স্ন্যাকস আর ডিনার। লাঞ্চ ঘুরতে যাওয়ার কারণে না করতে পারলে থাকবে স্পেশাল স্ন্যাকস এর ব্যবস্থা।
🍗 বার্বিকিউ এবং 💥 ক্যাম্প-ফায়ার এর সুব্যবস্থা আছে। (অতিরিক্ত চার্জ প্রযোজ্য)।