19/06/2026
Coincidence মাঝে মাঝে খুব সুন্দর হয়! সেই রকমই এক খানা অভিজ্ঞতা আমাদের এইটি! দূরের আত্মীয়, সম্পর্কে দাদু দিদা - আচ্ছা এনাদের দেখে দাদু দিদা মনে হয় ! বলুন তো? তাই জেঠু জেঠি টাই থাক বরং... হঠাৎ করে বুক করলেন , নিজেদের সম্পর্কের কথা একবারও বললেন না ! আমরাও আরও অন্য গেস্টদের মতন বুকিং নিয়েও নিলাম ! যখন সামনা সামনি এলেন তখন দেখে চেনা চেনা মনে হলেও ফট করে জিজ্ঞেস করতেও কেমন একটা লাগছিল ! তবুও কৌতুহল! চেপে রাখা মুশকিল ... Finally জিজ্ঞেস করেই ফেললাম ... ব্যস তখন শুরু হলো দেদার আড্ডা আর গল্প... অচেনা গ্রামে দিনের পর দিন থেকে যখন হঠাৎ করে চেনা মানুষের সাথে দেখা হয় - তখন ওই দুই দিনও আমাদের মনে হয় নিজের ঘরে নিজের শহরেই আছি হয়তো!
Thank you for coming and staying here with us 😍❤️