Ami NeelSayon

Ami NeelSayon Journey & Travel without the Hunger

নমস্কার বন্ধুগণ, আমি নীলসায়ন,

আমি বাঙালী। আমার নিত্য নতুন, খেতে আর ঘুরতে ভাল্লাগে, বিশেষ করে ট্রেন, বাস আর বাইকে। কারণ 'জীবন তো একটাই', তাই, ঘুরি-ফিরি, খাই-দাই।
আমার ঘোরার খুঁটিনাটি তথ্যগুলো, যতটা পারবো, আপনাদের সামনে তুলে ধরবো, এই চ্যানেলের মাধ্যমে। আশা করবো, আমার চাক্ষুষ ভ্রমণ, আপনাদের মানস-ভ্রমণ ও ভ্রমণ-প্রস্তুতিতে, সাহায্য করবে।

ঘোরার জায়গার পাশাপাশি, আমি জার্নি ভালোবাসি, তাই আমার গল্পে '

জার্নি'র আলাদা ঠাঁই থাকবে আর বাকি সবই ভ্রমণ, সাথে একটু খাওয়া দাওয়া।

আপনাদের আশীর্বাদ, আমার আগামী দিনের পাথেয়। তাই এটা নিজেদের চ্যানেল মনে করে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, এইটুকুই আব্দার।



Business or any other Queries
👇👇👇👇👇👇👇👇👇

[email protected]

=======================================================
Focus: Journey and Travelling without Hunger

26/04/2026

সবাই জানতে চায় আমি কংগ্রেস, তৃণমূল, সিপিএম না বিজেপি।
আমার উত্তর, আমি এনজেপি। 😉

05/04/2026

আত্মহত্যার চেষ্টা অব্যাহত
পরিষেবা ব্যাহত

ঠান্ডার দেশেপ্রযত্নে মৌটুসি মাজিইনবক্স আর কমেন্টবক্সে অনেকেই প্যাকিং এর ব্যাপারে জানতে চেয়েছেন, তাদের জন্যে——আগে আমি যে...
03/04/2026

ঠান্ডার দেশে
প্রযত্নে মৌটুসি মাজি

ইনবক্স আর কমেন্টবক্সে অনেকেই প্যাকিং এর ব্যাপারে জানতে চেয়েছেন, তাদের জন্যে——
আগে আমি যেখানেই যেতাম না কেন রুকস্যাক নিয়ে যেতাম। কিন্তু এখন যে হারে হুঁই হুঁই করে বয়স বাড়ছে, হাড়ের জোর কমে যাচ্ছে; ট্রেক ছাড়া বাকি সব জায়গায় ছোট বড় বিভিন্ন সাইজের ট্রলি ব্যবহার করি প্রয়োজন মতো। অনেক কোম্পানির বিভিন্ন দেশের বিভিন্ন ট্রলি ব্যবহার করেছি বা করছি । কিন্তু সবচেয়ে প্রিয় Nasher Miles এর ট্রলি গুলো ।
আর রুকস্যাক বললে চোখ বুজে Deuter/Forclaz..

আমি মোটামুটি শীতের সময় বা শীতোপ্রধান দেশে ঘুরতে যেতে বেশি পছন্দ করি; মোটামুটি মাইনাস টোয়েন্টি অবধি টেম্পারেচারে যে জিনিসগুলো অতি অবশ্যই ব্যাকপ্যাক বা ট্রলি তে জায়গা পায় —

1. প্যাচেস / বডি ওয়ার্মারস — এটা স্টিকারের মতো দেখতে হয়; পায়ের তলা বা হাতের তালুতে লাগিয়ে রাখলে বেশ গরম অনুভূতি হয়; -২০° তে ইনাড়ি লেকে দাঁড়িয়ে নর্দান লাইট দেখার সময় বা Kazakhstan এ -২৫ এ বেশ কাজে দিয়েছিল।
( Amazon এ পেয়ে যাবেন)

2. উইন্টার ওয়ার্মার্স বা থার্মাল ফ্লিস; আর অতি অবশ্যই ডেকাথলন থেকে স্কি লেয়ারস।

3. একটা আড়াই কেজির মোটা জ্যাকেট পরার থেকে লেয়ার এ বেশি কমফোর্টেবল আমি; কাজেও দেয় অনেক বেশি;
স্কি লেয়ার- টি-শার্ট – ফ্লিস – একটা উইন্ডপ্রুফ হালকা জ্যাকেট — তারপর ঠান্ডার পরিমাণ বুঝে জ্যাকেট।
ডেকাথলন থেকে কিনলেও Quechuar থেকে Forclaz বেশি প্রেফার করি। এছাড়া মাত্রাতিরিক্ত ঠান্ডার জন্যে North Face আর Columbia ব্যবহার করি ।( লেয়ার সহযোগে)

4. প্রচণ্ড হাড় কাঁপুনি ঠান্ডা থেকে বাঁচতে মোজাও লেয়ারে পরুন; অতি অবশ্যই মেরিনো উলের মোজা ।

5. জুতোর ব্যাপারে আমি খুব শৌখিন ; যেটা পরে রওনা হই সেটা কোনোভাবেই অ্যাঙ্কেল লেন্থ এর রাখিনা; বেশ কিছু এয়ারপোর্টে অ্যাঙ্কেল লেন্থ জুতো পরলে জুতো খুলতে বলে, যেটা খুবই বিরক্তিকর আমার কাছে।
বাকি যেখানেই যাই স্যান্ডেল ছাড়া আর মিনিমাম দুটো জুতো ক্যারি করি।
Columbia আর Merrell Moab - ট্রেকের জন্যে ।( ব্যক্তিগত ভাবে খুব ই পছন্দের এই দুটি ব্র্যান্ড )
এছাড়া Forclaz; ASIAN; US POLO; Skechers - হাইকিং এর জন্যে বেশ ভালো ।

6.যত ঠান্ডাই হোক আমার কোনো প্রবলেম হয় না; কিন্তু চড়া রোদ পেলে একটু মাইগ্রেনের সমস্যায় ভুগি ; মাইগ্রেনের ওষুধ সমেত অমৃতাঞ্জন / ঝান্ডু রোল অন ক্যারি করি।

7.আমি কথায় কথায় ওষুধের পরিবর্তে ঘরোয়া টোটকায় বেশি অভ্যস্ত; প্রচণ্ড ঠান্ডার দেশে ওষুধের পাশাপাশি অতি অবশ্যই লিকপ্রুফ একদম ছোট্ট একটা শিশিতে সরষের তেল নিই; সাথে আলাদা প্যাকেটে কালোজিরে আর কর্পূর ক্যারি করি চেকইন ব্যাগে। ( ঠান্ডা লেগে গেলে পায়ের তলায় সর্ষের তেল ঘষে এক ঘুম; সর্দি হলে হাতের তালুতে কালোজিরে একটু রোগড়ে নিয়ে গন্ধ নিলে বেশ রিলিফ পাওয়া যায়।)

এছাড়াও নিত্য খুব প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে যেগুলো ব্যাগে জায়গা পায়;-
- ড্রাই শ্যাম্পু
-Gadget bags & accessories organizer.
— কুইক ড্রাই টাওয়েল
— ওয়েট টিসু
-পি সেফ স্প্রে
-ট্রিপে ট্রেকের প্ল্যান না থাকলে স্যানিটারি ন্যাপকিন;
ট্রেক থাকলে মেনস্ট্রুয়াল কাপ। ( Sirona বা Shecup L ভালো অপশন)

—আর অবশ্যই Smart saver vacuum storage :- ব্যাগের স্পেস সেভ করতে এনার জুড়িমেলা ভার ।
( Amazon বা flipkart এ পেয়ে যাবেন)

যে দেশে যাই; ব্যাগ প্যাক করার আগে সেই দেশের এয়ারপোর্টের গাইডলাইনে চোখ বুলিয়ে নিই মনে করে; কারণ সব দেশে সব কিছু নিয়ে যাওয়ার পারমিশন পাওয়া যায়না ।

April-2026

02/04/2026

12333 Up Vibhuti Express first LHB Run | Journey from Howrah with Brand New LHB coaches । বদলে যাওয়া বিভূতি এক্সপ্রেসে আরাম বেশী । 12333 Up Vibhuti Express first LHB Run

02/04/2026

New Rule🚨

New Rule🚨
02/04/2026

New Rule🚨

01/04/2026

কড়াকড়ি নিয়ম। মানবে কি?

30/03/2026

মউ-কলকাতা-মউ স্পেশাল ট্রেন

Mau-Kolkata-Mau Special Train

ভোট বালাই

মউ-কলকাতা-মউ স্পেশাল ট্রেনMau-Kolkata-Mau Special Trainভোট বালাই
30/03/2026

মউ-কলকাতা-মউ স্পেশাল ট্রেন

Mau-Kolkata-Mau Special Train

ভোট বালাই

30/03/2026

এসএমভিটি, বেঙ্গালুরু - মালদা টাউন এসএমভিটি, বেঙ্গালুরু স্পেশাল ট্রেন

एसएमवीटी, बेंगलुरु-मालदा टाउन-एसएमवीटी, बेंगलुरु स्पेशल ट्रेन

SMVT, Bengaluru - Malda Town SMVT, Bengaluru Special Train

Address

Cooch Behar

Alerts

Be the first to know and let us send you an email when Ami NeelSayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share