Doctravelers

Doctravelers Travel vlogs
Want to explore the whole world in a lifetime! .

সবুজে ঘেরা ইতিহাসের শহর Bursa, Turkeyতুরস্কে আসলে এত কিছু দেখার আছে, এত কিছু এক্সপ্লোর করার আছে, যে অনেক ট্যুরিস্ট ই খুব...
28/03/2026

সবুজে ঘেরা ইতিহাসের শহর Bursa, Turkey

তুরস্কে আসলে এত কিছু দেখার আছে, এত কিছু এক্সপ্লোর করার আছে, যে অনেক ট্যুরিস্ট ই খুব বেশিদূর কাভার করতে পারেন না, প্রাকটিক্যালি তা সম্ভব ও না, কারন এর জন্য যে পরিমান সময় হাতে নিয়ে ভ্রমনে যেতে হবে, সেটা আর যাই হোক বাংলাদেশি ট্যুরিস্ট দের জন্য প্রায় অসম্ভব! আর যারা অন্য দেশে যাওয়ার সময়, ট্রানজিট এর ফাঁক গলিয়ে তুরস্কের ইতিহাস , ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক ঝলক দেখতে চান তাদের জন্য ব্যাপারটা আরো ট্যাকটিকাল।

তুরস্কের সবচেয়ে বিখ্যাত শহর কোন সন্দেহ ছাড়াই ইস্তানবুল, তাই এই শহরটাকে ভাল ভাবে এক্সপ্লোর করে আশেপাশের সুন্দর কিছু শহর দেখাই ছিল মূল প্ল্যান! একটু ঘাটাঘাটি করেই পাওয়া গেল, ইস্তানবুল থেকে ডে ট্রিপ এর জন্য সবচেয়ে পারফেক্ট শহর হচ্ছে বুর্সা।

একসময় এই শহরই ছিল Ottoman Empire-এর প্রথম রাজধানী। এখান থেকেই শুরু হয়েছিল এক বিশাল সাম্রাজ্যের পথচলা। তাই বুর্সার প্রতিটি ইট, প্রতিটি স্থাপনা যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী।

শহরের ভেতর ঘুরলে চোখে পড়ে অপূর্ব অটোমান স্থাপত্য—Grand Mosque of Bursa-এর গাম্ভীর্য, পুরনো বাজারের প্রাণচাঞ্চল্য, আর Cumalikizik গ্রামের সরল সৌন্দর্য—সব মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাস।

কিন্তু বুর্সার গল্প এখানেই শেষ নয়…

শহরের পাশেই দাঁড়িয়ে আছে Uludağ Mountain—প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এক অনন্য মিলনস্থল।

শীতকালে উলুদাগ পুরোটাই ঢেকে যায় সাদা বরফে, আর তখন শুরু হয় স্কিইং আর স্নোবোর্ডিংয়ের রোমাঞ্চ। সাদা চামড়ার ট্যুরিস্ট রা তাদের স্কি বোর্ড নিয়ে হাজির হয়ে যান পরিবার সমেত।

আর গ্রীষ্মে? বরফ গলে গিয়ে পুরো বুর্সা হয়ে যায় সবুজ আর সবুজ, এজন্য এই শহরের আরেক নামই হচ্ছে Green Bursa.

আমাদের সময়টা ছিল শীত আর গ্রীষ্মের ঠিক মাঝামাঝি, এজন্য প্রায় দুদিকের স্বাদই পাওয়া গিয়েছিল, উলুদাগের চূড়ায় উঠে পড়ার জন্য রয়েছে কেবল কারের ব্যবস্থা, সেটায় চড়ে উপরে উঠে গেলে সেখানে তখনো ছিল বরফে আচ্ছাদিত, হাড় কাপানো শীত!
আবার নিচে নেমে এসে শহর পর্যন্ত নেমে যাওয়ার যেই কেবল কার, সেখানে বরফ গলে গিয়ে সবুজ পাইন গাছের জংগল, চারিদিকে সবুজ ছাড়া আর কিছুই দেখা যায়না, এক অন্যরকম সৌন্দর্য!

তুরস্কে ঘুরতে গেলে, ইস্তাম্বুল এ একাধিক দিন স্টে করলে, একটা দিন চট করে ঘুরে আসতে পারেন বুর্সায়, ইস্তাম্বুল থেকে একেবারেই আলাদা তুরস্কের অন্য এক ধরনের স্বাদ পাওয়ার জন্য!

16/08/2025

স্কটল্যান্ড এবং স্কটিশ হাইল্যান্ড এর সাথে আমার প্রথম পরিচয় সেই ছোটবেলায়, Brave Hearts মুভির মাধ্যমে!১৪০০ সালের শুরুর দিকে, নিজের মাতৃভূমির প্রতি উইলিয়াম ওয়ালাস নামের একজন বীর যোদ্ধার গভীর ভালবাসা আর নিজের দেশ স্কটল্যান্ড কে ইংল্যান্ড এর শাসন থেকে স্বাধীন করার জন্য তাঁর বীরত্বের লড়াই এর কাহিনী দেখতে দেখতে নিজের অজান্তেই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।স্কটল্যান্ড এর স্বাধীনতার অগ্রদূত হিসেবে আমরা সবাই জানি রবার্ট দ্যা ব্রুস এর নাম। মজার ব্যাপার হচ্ছে এই মুভিতে রবার্ট ব্রুস কে দেখানো হয়েছে একজন ট্রেইটর হিসেবে, যে কিনা ইংরেজদের সাথেই হাত মিলিয়ে, খোদ উইলিয়াম ওয়ালাস কেই তুলে দেয় তখনকার ইংলিশ রাজা এডওয়ার্ডের কাছে (যিনি পরিচিত ছিলেন লংশ্যানকস নামে)। ওয়ালেসের বীরত্ব যেন আর কাউকে অনুপ্রানিত করতে না পারে এজন্য তাকে লন্ডনে, জনসম্মুখে গলা থেকে মাথা আলাদা করে মৃত্যুদন্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জল্লাদ কোপ দেয়ার আগে তাকে অপশন দেয়া হয়, ক্ষমাপ্রার্থনা করার জন্য। বলতে বলা হয়, মার্সি। কিন্তু শেষদৃশ্যে বীর উইলিয়াম ওয়ালাস তার সর্ব্যশক্তি দিয়ে চিতকার করে উঠে..Freedom!ছোটবেলায় এই দৃশ্য দেখার সময় আবেগে চোখে পানি চলে এসেছিল।বিদ্রোহী দের কি শাস্তি হয় তা সবাইকে জানানোর জন্য, ওয়ালাসের কাটা মাথা বিখ্যাত লন্ডন ব্রিজ এর উপর ঝুলিয়ে রাখা হয় কয়েকদিন!উইলিয়াম ওয়ালাস এর বীরত্বের নিদর্শন হিসেবে তার বিখ্যাত যুদ্ধ স্টার্লিং যুদ্ধের রনক্ষেত্রের পাশে তার নামে Wallace monument তৈরী করা হয়। হাইল্যান্ড এ যাওয়ার পথে দূর থেকেই তা দেখা যায়।এখন আসি মজার ব্যাপারে। উইলিয়াম ওয়ালাস নামের একজন বিখ্যাত নাইট ছিলেন এবং স্কটল্যান্ড এর স্বাধীনতা সংগ্রামের অগ্রগামী যোদ্ধা ছিলেন এতে কোন সন্দেহ নাই। কিন্তু স্কটিশরা উইলিয়াম ওয়ালাস কে তাদের স্বাধীনতার মহানায়ক মানতে নারাজ। আমাদের স্কটিশ হাইল্যান্ড ঘুরিয়ে দেখানোর গাইড ছিল মি. স্কট। একেবারে আগাগোড়া একজন স্কটিশ ভদ্রলোক। স্কট আমার মুখে ব্রেভ হার্টস মুভির কথা শুনেই বলল, ওটা একটা বোগাস মুভি, প্রচুর মিথ্যা তথ্য। আর আসল ব্রেভ হার্টস আমাদের কাছে রবার্ট দ্যা ব্রুস, ওয়ালাস না!ছোটবেলায় মুভি দেখলেও কখনো ঐতিহাসিক সত্যতা খোঁজা হয়নি এটা সত্য। এবার ঘাটাঘাটি করে যেটা দেখলেন ব্রেভ হার্টস এর চিত্রনাট্য আসলে ঐতিহাসিক ভাবে স্বীকৃত কোন কাহিনীর উপর ভিত্তি করে গড়া হয়নি।ব্রেভ হার্টস এর মেইন প্লট অর্থাৎ যার জন্য ওয়ালাস ইংরেজ বিরোধী যুদ্ধ শুরু করে, তার ভিত্তি ছিল, লংশানক্স এর করা একটি আইন, Prima Nocta. এই আইন দিয়ে প্রতিষ্ঠা করা হয়, স্কটল্যান্ড এর যেকোন মেয়ের বিয়ের দিন, বিয়ের প্রথম রাত সেই মেয়েকে কাটাতে হবে ইংলিশ কোন নোবেল ম্যান এর সাথে। এর পর সে হাসবেন্ডের কাছে যেতে পারবে। এই আইন এড়াতে, ওয়ালাস তার প্রেমিকাকে বিয়ে করে গোপনে। তারপরেও ইংলিশ যোদ্ধাদের লোভ লালসার স্বীকার হয়ে মৃত্যবরন করে সে। তবে সত্যিকার অর্থে এমন কোন আইন আসলে কোনদিনও ছিলনা।এরকম অসংখ্য সিনেমাটিক স্বাধীনতা নিয়ে গড়ে উঠেছে এই মুভির কাহিনী। ওয়ালাসের সাথে ইংরেজ রাজার পুত্রবধূর প্রনয় এর ঘটনাও ছিল একেবারেই ভিত্তিহীন এবং শুধুমাত্র মুভির গ্ল্যামার বাড়ানোর প্রয়োজনে!তবে রবার্ট ব্রুস এর বিশ্বাসখাতকতা আর ওয়ালাস কে ইংরেজ দের কাছে তুলে দেয়ার ব্যাপারে তার অবস্থান এর ব্যাপারে ঐতিহাসিক কিছু সত্যতা পাওয়া গেছে। যদিও এর ব্যাখ্যা অনেক ইতিহাসবিদ অন্যভাবে দিতে চান। তবে এতে কোন সন্দেহ নাই যে, সবশেষে রবার্ট ব্রুসই বারবার ইংলিশ দের আক্রমনের মাধ্যমে স্কটল্যান্ড এর পূর্ন স্বাধীনতা অর্জন করেন।সে যেই হোক, আমার কাছে স্কটল্যান্ড এর আর হাইল্যান্ড এর প্রতিটা জায়গাই ছোটবেলার সেই উইলিয়াম ওয়ালাস এর বীরত্বের স্মৃতিবিজরিতই মনে হচ্ছিল কেন জানি। মনে হচ্ছিল এই প্রান্তর ধরেই ওয়ালাস ছুটে গেছেন তার বাহিনী নিয়ে, চিতকার করে ঝাপিয়ে পড়েছেন ইংরেজদের উপর, তার ভিতর ছিল একটাই আবেগ....ফ্রিডম!এডিনবার্গ, স্টার্লিং আর হাইল্যান্ড ঘুরে দেখার সুযোগ দেয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতিও অশেষ কৃতজ্ঞতা।স্কটিশ হাইল্যান্ড কে মনভরে দেখতে হলে আসলে কমপক্ষে এক সপ্তাহের প্ল্যান নিয়ে আসতে হবে। তবে আমাদের এত সময় ছিলনা। আমরা প্রথম দিন ঘুরে বেড়িয়েছিলাম স্কটল্যান্ড এর রাজধানী, এডিনবারা। কেমন স্বপ্নীল একটা শহর, পায়ে হেঁটে ঘুরে বেড়ানো এখানে অসম্ভব ভাল লাগার। পরের দিন সকালে আমাদের জন্য গাড়ি নিয়ে হাজির হয় স্কট। হাইল্যান্ড এর বুক চিড়ে চলে যাওয়া হাইরোডের উপর ড্রাইভ করতে করতে হাইল্যান্ড এর সৌন্দর্যে বিস্মিত হচ্ছিলাম বারবার! আর স্কট সারাক্ষন আমাকে হাইল্যান্ড নিয়ে আর ইতিহাস নিয়ে বিভিন্ন জ্ঞান দিয়ে যাচ্ছিল! বিভিন্ন বিষয়ে এমনকি মেডিক্যাল সাইন্সের বিষয়ে তার অগাধ জ্ঞান ও আমাকে অবাক করেছিল! সেই গল্প আরেকদিন বলব।কিন্তু কি মজার ব্যাপার, যেই ইংরেজদের কাছ থেকে স্বাধীনতার জন্য এতকিছু, অর্থনৈতিক আর বিভিন্ন কারনে এখন স্কটল্যান্ড, ইংল্যান্ড এর সাথে মিলিত হয়ে ইউনাইটেড কিংডম এর একটি অংগরাজ্য! ইতিহাস আসলেই অদ্ভুত!

28/03/2025

Soothe your soul by a refreshing escape to the queen of Indian ocean, The Maldives! Stay at their luxurious resorts and villas and engage all kind of water activities, or just relax at the beach!

27/06/2023

আফ্রিকার জিরাফকে নিজ হাতে খাওয়াতে চান? 🦒
জিরাফ সেন্টার। Girrafe Center
An amazing experience!

20/10/2022

সৌদি আরবের পবিত্র মদিনা শহরের অদূরে রহস্যময় উয়াদি আল জ্বিন বা জ্বিনের পাহাড় ভ্রমন। যেখানে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখলেও তা পিছিয়ে যেতে থাকে বিপরীত দিকে।
একেবারেই অলৌকিক , নাকি আছে কোন বিজ্ঞানের ব্যাখ্যা? বিজ্ঞান কতটুকু পেরেছে এই রহস্যের সমাধান করতে?
জানতে দেখুন পুরো ভিডিও।

07/10/2022

কয়েকদিন আগে ঘুরে এসেছিলাম দ্যা প্যালেস রিসোর্ট থেকে। সিলেট এবং এর আশেপাশের রিসোর্টগুলোর মধ্যে সবচেয়ে সেরা রিসোর্টগুলোর মধ্যে The Palace অন্যতম, মেঘ,বৃষ্টি আর অনেক অনেক একটিভিটি রিসোর্টটিকে করেছে প্রানবন্ত। ২ রাত , ৩দিন কিভাবে কেটে গেছে টেরই পাইনি আমরা। একটু বড় হলেও পুরো ভিডিওটি দেখলে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন আপনাদের জন্য কি কি নিয়ে অপেক্ষা করছে The Palace Laxury Resort.
আমরা গিয়েছিলাম একটি বিশেষ প্রোগ্রামের আওতায় কম্পলিমেন্টারি ভাবে, তাই প্রাইস নিয়ে খুব বেশি আলোচনা করিনি, কিন্তু তাদের পেজে ঢু মারলেই পেয়ে যাবেন সময়ে সময়ে বিভিন্ন আকর্ষনীয় অফার।

30/03/2022

Take me to Kelingking beach, Nusa Penida, Bali 💙

13/12/2021

নিজে প্ল্যান করে ঘুরে আসুন মালদ্বীপ। পর্ব ১।Airport, MTB air lounge, Qatar airways flight Dhaka-Male

06/07/2020

Address

Alloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctravelers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share