08/27/2026
Casa Loma:
আমার সামনের এই সুন্দর ভবনটির নাম Casa Loma. টরন্টোর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা Casa Loma শুধু একটি প্রাসাদ নয়, এটি কানাডার ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের এক অসাধারণ সাক্ষী। ১৯১১ থেকে ১৯১৪ সালের মধ্যে এটি নির্মাণ করেন কানাডার শিল্পপতি ও ধনকুবের Sir Henry Pellatt। ইউরোপের দুর্গের আদলে তৈরি এই প্রাসাদে রয়েছে প্রায় ৯৮টি কক্ষ, গোপন সুড়ঙ্গ, বিশাল লাইব্রেরি, টাওয়ার ও সুন্দর বাগান।
তবে এই রাজকীয় স্বপ্নের গল্পের শেষটা ছিল বেশ বেদনাদায়ক। নির্মাণের বিপুল খরচ, কর ও আর্থিক সংকটের কারণে Pellatt শেষ পর্যন্ত Casa Loma ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে বাড়িটি বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও সময়ের সঙ্গে এটি City of Toronto তাদের দখলে নিয়ে টরন্টোর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনায় পরিণত করেছে।
আজ Casa Loma শুধু একটি পর্যটন আকর্ষণ নয়, বরং টরন্টোর সেই সময়ের শিল্পায়ন, উচ্চবিত্ত সমাজ ও কানাডার পুরোনো ঐতিহ্যের জীবন্ত স্মারক। এর প্রতিটি কক্ষ যেন এক শতাব্দী আগের এক স্বপ্নের গল্প বলে।