দ্য টাঙ্গাইল টাইমস The Tangail Times

দ্য টাঙ্গাইল টাইমস The Tangail Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্য টাঙ্গাইল টাইমস The Tangail Times, Adalatpara Tangail, New York, NY.

দ্য টাঙ্গাইল টাইমস: জেলার প্রতিটি সংবাদ, ঐতিহ্য এবং মানুষের কথা নিয়ে আমরা কাজ করি। টাঙ্গাইলের নির্ভরযোগ্য সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্ম। সর্বদা সবার জন্য, সবসময় সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

শ্রদ্ধাঞ্জলি: শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল- এর ৩৮তম শাহাদাত বার্ষিকীঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২...
09/10/2026

শ্রদ্ধাঞ্জলি: শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল- এর ৩৮তম শাহাদাত বার্ষিকী

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, পার্বত্য চট্টগ্রামে ১২ ইস্ট বেঙ্গল (দি স্ট্রাইকিং টুয়েলভ) এর সাথে ১৯৮৮ সালে জুরাছড়ি জোনে কর্মরত ছিলেন। ১০ সেপ্টেম্বর ১৯৮৮ তারিখে সকাল ১০১৫ ঘটিকায় জুরাছড়ি জোনের অন্তর্গত মদইন্যাপাড়া ক্যাম্প হতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মেজর শহীদ আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল বের হয়। অত্যন্ত সাহসী সেনাসদস্য হিসেবে সুপরিচিত ল্যান্স নায়েক আবেদ টহল দলের এক নম্বর স্কাউটের ভূমিকা পালন করছিলেন।

দুর্গম পাহাড়ে ঘন অরণ্যে টহল চলাকালীন আনুমানিক ১১০০ ঘটিকায় টহল দল শান্তি বাহিনীর অ্যাম্বুশে পতিত হয়। শান্তি বাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণে ল্যান্স নায়েক আবেদ গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বীরদর্পে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তাঁর এসএমজি থেকে গুলি বর্ষণ করতে থাকেন। এসময় শান্তি বাহিনীর গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মান্তিকভাবে আহত হওয়া সত্ত্বেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত শান্তি বাহিনীকে প্রাণপণে প্রতিহত করার চেষ্টা করেছিলেন।

তাঁর অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি তাঁকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করেন।

09/09/2026

যমুনায় আগের মতো পানি আর নেই

আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল-এর যৌথ টাস্কফোর্স কর্তৃক টাঙ্গাই...
09/08/2026

আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল-এর যৌথ টাস্কফোর্স কর্তৃক টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ০৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১:৩০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল কর্তৃক দেলদুয়ার উপজেলায় পরিচালিত মাদকবিরোধী অপর এক অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনস্বার্থে পুরো জেলায় মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষতা উন্নয়ন, হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ থেকে ৪...
09/08/2026

দক্ষতা উন্নয়ন, হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ থেকে ৪৫ বছর বয়সী পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত কর্মহীন জনগোষ্ঠীর জন্য নিম্নোক্ত কোর্সসমূহের সুযোগ রয়েছে।
আগ্রহীরা আবেদন করুন।

টাংগাইলে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৮-৩৫ বছর বয়সীদের জন্য নিম্নোক্ত প্র...
09/06/2026

টাংগাইলে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৮-৩৫ বছর বয়সীদের জন্য নিম্নোক্ত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আগ্রহীরা যোগাযোগ করুন।

09/04/2026
বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশ...
09/01/2026

বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে ৪৪৬ জনের চাকরি হয়েছে। পাশাপাশি বাছাই করা আরও ১ হাজার ৫৮১ জনের চাকরি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। ফলে মেলার মাধ্যমে মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জব ফেয়ারে চাকরি পাওয়া কয়েকজন তরুণ-তরুণীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ জব ফেয়ারে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫১টি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইন ও অফলাইনে সিভি সংগ্রহের পাশাপাশি মেলায় সরাসরি সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব ফেয়ারে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। এর মধ্যে তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে ৪৪৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাছাই করা আরও ১ হাজার ৫৮১ জনের নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। সব মিলিয়ে এ জব ফেয়ারের মাধ্যমে ২ হাজার ২৭ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘এটা প্রাথমিকভাবে আয়োজন করা হয়েছিল। বেশ সাড়া ফেলেছে। আগামী ছয় মাসের মধ্যে এটি আরও বড় পরিসরে কীভাবে করা যায়, সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগেও বলেছি, টাঙ্গাইলের একজন শিক্ষিত যুবকও যাতে বেকার না থাকে, আমি সেই অনুযায়ী কাজ করব।’

জব ফেয়ারের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একজন শিক্ষিত ও দক্ষ মানুষ যাতে বেকার না থাকে এবং শিক্ষা কার্যক্রম শেষ করার পর প্রত্যেকে যাতে কর্মক্ষেত্রে যাওয়ার সুযোগ পায়, সে পরিবেশ ও ক্ষেত্র তৈরি করাই সরকারের লক্ষ্য।

চাকরি না পাওয়া প্রার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকে যাদের চাকরি হলো না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের সিভি জমা রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, এ ধরনের জব ফেয়ার সারাদেশে আয়োজন করা হলে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হবে না। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে। এ ধরনের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

জেলা প্রশাসন আয়োজিত জব ফেয়ার আগামীকাল 💥 সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।  জনসেবা চত্বরে অনুষ্ঠিত এই জব ফেয়ারে চ...
08/31/2026

জেলা প্রশাসন আয়োজিত জব ফেয়ার আগামীকাল 💥 সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জনসেবা চত্বরে অনুষ্ঠিত এই জব ফেয়ারে চাকুরীপ্রার্থীরা পেতে পারেন তাদের কাঙ্ক্ষিত চাকুরী।

প্রয়োজন সকল প্রস্তুতি নিন।কয়েক সেট ডকুমেন্টস সিভি রেডি রাখুন, ফরমাল ড্রেসে যান, ভাইভার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন৷

ভাইভাতে আপনার সম্পর্কে জানতে চাওয়া হবে৷ কি কি পারেন বা কি কি স্কিল আছে সেগুলো ফোকাস করে " Introduce yourself " প্রাকটিস করে যান৷

প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ও টোন এবং ওয়ার্ড প্রাকটিস করুন৷ যেসকল প্রতিষ্ঠানে আপনি চাকুরী করতে আগ্রহী তাদের সম্পর্কে বিস্তারিত জেনে যান।

আর রেজিষ্ট্রেশন করতে হবে৷ লিংক ১ম কমেন্টে যুক্ত করা আছে৷ রেজিস্ট্রেশন করে নিয়ে সেটি ডাউনলোড করে সাথে রাখবেন গেটপাস হিসেবে দেখাতে হবে৷

কয়েক হাজার চাকুরীপ্রার্থীর সমাগম হবে সারা জেলা থেকে৷

শুভকামনা রইলো।

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধ দখল উচ্ছেদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করে বাড়িসহ জমির ...
08/31/2026

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধ দখল উচ্ছেদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল।

টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পৌরসভাধীন সাবালিয়া মৌজার জনাব মো: আতিকুর রহমান রুবেল দীর্ঘদিন ধরে তার নিজ জমিতে নির্মিত বাড়ি হতে অবৈধভাবে দখলচ্যুত ছিলেন। তিনি দখল পুনরুদ্ধারে অনেক ছোটাছুটি করেছেন এবং স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেছেন কিন্তু নিজ জমি পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছেন। আদালতের মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধারের চিন্তা করলেও অনেক সময় ও উকিল খরচের কথা চিন্তা করে জমি উদ্ধারের আশা ছেড়ে দেন রুবেল। পরবর্তীতে জানতে পারেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অবৈধ দখল উচ্ছেদের মামলা করে অল্প সময়ে দখলচ্যুত জমির দখল পুনরুদ্ধারের সুযোগ রয়েছেন। তাই তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-১ (টাঙ্গাইল দক্ষিণ), টাঙ্গাইল এর আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৮ ধারা মোতাবেক একটি দখল পুনরুদ্ধারে একটি আবেদন দাখিল করেন। আইনের ৮ ধারার সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-১ (টাঙ্গাইল দক্ষিণ), টাঙ্গাইল এর বিচারকের আদেশে তর্কিত জমি জনাব মো: আতিকুর রহমান রুবেল এর নামে দখল হস্তান্তরের জন্য অফিসার ইন চার্জ, টাঙ্গাইল সদর থানাকে নির্দেশ প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে আদেশ প্রদান করেন।
এ রায়ের ভিত্তিতে ২৪/০৮/২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ রুবেলের কাছে বাসাসহ জমি হস্তান্তর করেন। উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত ছিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রাফিউল ইসলাম। তার উপস্থিতিতে জনাব মো: আতিকুর রহমান রুবেলকে দখল হস্তান্তরনামা প্রদানপূর্বক উচ্ছেদকৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে রুবেল জানান আদালতের মাধ্যমে জমি উদ্ধার করতে অনেক ক্ষেত্রে বছরের পর বছর সময় লাগে। দীর্ঘদিন আইনজীবীর খরচ মেটানোর জন্য অনেকটা নি:স্ব হয়ে যেতে হয় বলে আমি জমি উদ্ধারের আশায় ছেড়ে দিয়েছিলাম। পরে আমার আইনজীবীর কাছে জানতে পারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে অনেক দ্রুতই আমি আমার জমি উদ্ধার করতে পারব। প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। তবে আইনজীবীর পরামর্শে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করি। কিন্তু আজ আমার হারানো জমি ও বাড়ি ফিরে পেয়ে নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত দ্রুত আমি আমার জমি ফিরে পাব। আমি ধন্যবাদ জানাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসানকে।

এ বিষয়ে রবেলের আইনজীবী জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করে অতি দ্রুত নিজের হারানো জমি ফিরে পাওয়ার আইনী সুযোগ রয়েছে।
এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: মাহবুব হাসানকে জিজ্ঞেস করা হলে তিনি জানান কোন ব্যক্তির যদি জমিতে স্বত্ব বিদ্যমান থাকে কিন্তু তাকে আইনানুগ পদ্ধতি ছাড়া অবৈধভাবে উচ্ছেদ করা হয় তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৮ ধারায় মামলা করে দ্রুত জমির দখল ফিরে পাওয়ার সুযোগ আছে।
জেলা প্রশাসক, টাঙ্গাইল জনাব শরীফা হক জানান বেদখল হওয়া জমি উদ্ধারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং আদালত -২ এ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার কার্যক্রম চলছে। তবে জনগণ যাতে দ্রুত প্রতিকার পায় সেজন্য মামলার সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজনে আদালতের সংখ্যা বৃদ্ধি করা হবে।

08/28/2026

🔴LIVE: সরকারের ১৮০ দিন পূর্তি ও নতুন রাষ্ট্রপতি-ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল | দ্য টাঙ্গাইল টাইমস The Tangail Times

Address

Adalatpara Tangail
New York, NY
1900

Alerts

Be the first to know and let us send you an email when দ্য টাঙ্গাইল টাইমস The Tangail Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share