09/06/2026
Amar business page
মাত্র দুইটা শাড়ি নিয়ে আমার এই ব্যবসাটা শুরু হয়েছিলো। আপনি যেই কাজটা করেন না কেন সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে । অনলাইন বিজনেসটার সম্বন্ধে আমার খুবই কম ধারনা ছিল আমি রিসেলার হিসেবে কাজ করেছিলাম 2020-2021 সালে হবে । তখন থেকে আমার ইচ্ছা আমার একটা পেইজ থাকবে আমি অনলাইন বিজনেস করবো। তারপর একদিন হুট করে খুবই ছোট বয়সেই নিউ টেনে আমার বিয়ে হয় আলহামদুলিল্লাহ জীবনে অনেক ভালো একজন মানুষ পেয়েছি যে কিনা আমার সবকিছুতে সাপোর্ট করে তারপর হুট করে একদিন ভাবলাম সারাদিন বসেই থাকি কিছু একটা করি টুকটাক ধারণা ছিল তারপর শুরু হলো আমার অনলাইন বিজনেস ।শুরুতে অনেক ভালো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ 🥺 । এখন পর্যন্ত অনেক ভালোবাসা পেয়েছি আমার পেইজটা খুবই ছোট ইনশাআল্লাহ এটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে আল্লাহ চাইলে পূরণ হবে । আমার হাজবেন্ডের সাপোর্ট এবং সবাই আমাকে হেল্প করে আমার বাবা আমার মা অনুপ্রেরণা দেয় । এবং আমি শশুর বাড়ি মানুষ আমার শাশুড়ি আমার ননদ তারাও কিন্তু অনেক হেল্প করে অনেক ভালো মনের মানুষ তারা । এবং সততা এবং পরিশ্রম করলে আপনি একদিন সফল হবেন । আমি এই বিজনেস থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে অনেক । অবশ্যই বিজনেসটা এত সহজ না খুবই পরিশ্রমের একটা কাজ এই পরিশ্রম আমি করে যাবো , আজকের পরিশ্রমটাই আমার স্বপ্নকে সত্যি করবে একদিন ।
আমাদের সবার উচিত আমরা যেই কাজটা করি না কেন ভালোবাসা দিয়ে করা , নিজের স্বপ্নকে গুরুত্ব দিন
আমার জন্য সবাই দোয়া করবেন পুরোটা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ❣️।
~ Afroza’s diary