12/11/2016
গত ২৯/১০/১৬ সুবিধা বঞ্চিত উমরপুর ইউপির মাটিহানি গ্রামের প্রতিবন্ধী রুমেন মিয়া ও মাজেদা বেগমকে ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদের এর পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়। রুমেন ও মাজেদার পরিবারের সদস্যদের নিকট হুইল চেয়ার তুলে দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব গৌরাঙ্গ চন্দ্র মন্ডল ও ইয়ুথ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর ফাউন্ডার ও চেয়ারম্যান সাংবাদিক জুবেল আহমদ সেকেল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাংবাদিক কয়েছ মিয়া ও কবির আহমদ।