11/01/2024
গত ৫/৬ দিন পূর্বে শিশু আরিয়ান হোসেন তুহিন (৮) সিলেটের এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকায় ঘুরাফেরারত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে স্থানীয় একজন মুরব্বীর বাসায় আশ্রয় দেন আজ পুলিশে সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে৷ সে বর্তামানে পুলিশ হেফাজতে রয়েছে৷ তার সাথে কথাবার্তায় জানা যায় তার নাম আরিয়ান হোসেন তুহিন৷ তবে তার পিতা এবং মাতার নাম জানেনা৷ তার বাড়ী নোয়াখালী বললেও পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারে না৷ তার গায়ের রং শ্যামলা৷ নোয়াখালী স্থানীয় ভাষায় কথা বলে৷নোয়াখালী এলাকার লোকজনসহ সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। যদি কোন ব্যাক্তি চিনে থাকেন তবে অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট, মোবা-০১৩২০-০৬৭৬২০ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে৷