20/05/2023
বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম
👫 ইলহাম ট্রান্সপোর্ট চুক্তিপত্র 👫
পক্ষ পরিচিতিঃ
প্রথম পক্ষ: ইলহাম মানি ইনভেস্টমেন্ট
দ্বিতীয় পক্ষ: “ইলহাম ট্রান্সপোর্ট চুক্তিপত্র” দলিলে খদ ৫০০৪৬৮২, কড ৮৫০৭৮১৫, কড ৮৫০৭৮১৬, কড ৮৫০৭৮১৭, কড ৮৫০৭৮২০, কড ৮৫০৭৮২২, কড ৮৫০৭৮২৪ এবং কড ৮৫০৭৮২৫ নম্বর স্ট্যাম্পে স্বাক্ষর প্রদানকারী শেয়ার হোল্ডার বা সদস্যবৃন্দ।
প্রস্তাবনাঃ
পরম করুণাময় মহান আল্লাহ্ তাআলার নামে অত্র “ইলহাম ট্রান্সপোর্ট চুক্তিপত্র” দলিলের আইনানুগ বয়ান শুরু করছি, আমরা দ্বিতীয় পক্ষ একে অপরের পূর্ব পরিচিত হওয়ায় প্রথম পক্ষ আমাদের পুরাতন সম্পর্ককে আরো আন্তরিক ও সহযোগীতামূলক করার লক্ষে বাণিজ্যিক উদ্দেশ্যে শেয়ারের মাধ্যমে প্রাইভেট কার/মাইক্রোবাস/পরিবহন যান/গাড়ি ক্রয়ের প্রস্তাব পেশ করেন। উক্ত প্রস্তাবে আমরা দ্বিতীয় পক্ষ একমত হয়ে উদ্যোগটি বাস্তবায়ন করার লক্ষে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে “ইলহাম ট্রান্সপোর্ট চুক্তিপত্র” দলিলে সম্মতি প্রদান করলাম।
শর্তাবলীঃ
1. পরিবহন ব্যবস্থাটির নাম হবে “ইলহাম ট্রান্সপোর্ট”।
2. “ইলহাম ট্রান্সপোর্ট চুক্তিপত্র” দলিলটি খদ ৫০০৪৬৮২, কড ৮৫০৭৮১৫, কড ৮৫০৭৮১৬, কড ৮৫০৭৮১৭, কড ৮৫০৭৮২০, কড ৮৫০৭৮২২, কড ৮৫০৭৮২৪ এবং কড ৮৫০৭৮২৫ নম্বর স্ট্যাম্পে মুদ্রিত হবে।
3. “ইলহাম ট্রান্সপোর্ট” বাণিজ্যিক ভাবে/উদ্দেশ্যে ভাড়া/সার্ভিস চার্জের বিনিময়ে/বিপরীতে সেবা প্রদান করবে।
4. একাধিক শেয়ারের মাধ্যমে/ভিত্তিতে প্রাইভেট কার/মাইক্রোবাস/পরিবহন যান/গাড়ি ক্রয় করা হবে।
5. প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০,০০০/- (দশ হাজার) টাকা।
6. কেবল প্রথম পক্ষ বা কর্তৃপক্ষ অনুমোদিত ব্যক্তি দুই বা ততোধিক শেয়ার ক্রয় করতে পারবে।
7. দ্বিতীয় পক্ষ বা কোন শেয়ার হোল্ডার বা সদস্য তার ক্রয়কৃত শেয়ার বিক্রি অথবা প্রদানকৃত টাকা ফেরতের জন্য প্রথম পক্ষ বা কর্তৃপক্ষকে কোন প্রকার আদেশ, নির্দেশ, অনুরোধ অথবা চাপ প্রয়োগ করতে পারবে না।
8. দ্বিতীয় পক্ষ বা কোন শেয়ার হোল্ডার বা সদস্য নিজ দায়িত্বে তার ক্রয়কৃত শেয়ার প্রথম পক্ষ বা কর্তৃপক্ষ অনুমোদিত যে কোন ব্যক্তির কাছে আইনি/বৈধ দলিলের ভিত্তিতে হস্তান্তর/বিক্রি করতে পারবে।
9. দ্বিতীয় পক্ষ/শেয়ার হোল্ডার/সদস্য ক্রয়কৃত শেয়ারের টাকা প্রথম পক্ষ বা কর্তৃপক্ষকে অবশ্যই (বাধ্যতামূলক) “মানি রিসিপ্ট”-এর বিপরীতে প্রদান করবে।
10. প্রথম ও দ্বিতীয় পক্ষ প্রতিটি আর্থিক লেদ-দেনের বিপরীতে এভিডিয়েন্স/প্রমাণ হিসেবে অবশ্যই (বাধ্যতামুলক) “আই.এম.আই চেক/মানি রিসিপ্ট” গ্রহণ/প্রদান করবে।
11. “আই.এম.আই চেক/মানি রিসিপ্ট” প্রথম ও দ্বিতীয় পক্ষের মধ্যে প্রতিটি আর্থিক লেদ-দেনের এভিডিয়েন্স/প্রমাণ স্বরুপ চুরান্ত ডকুমেন্ট/দলিল/প্রমাণপত্র হিসেবে গণ্য হবে।
12. প্রতিটি শেয়ার সমহারে লাভ/ক্ষতির অংশিদার হবে।
13. “ইলহাম ট্রান্সপোর্ট”-এর অর্জিত বার্ষিক নিট মুনাফার শতকরা ৪০ (চল্লিশ) ভাগ “রিজার্ভ ফান্ড”-এ, ১০ (দশ) ভাগ প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে এবং ৫০ (পঞ্চাশ) ভাগ দ্বিতীয় পক্ষ বা শেয়ার হোল্ডার বা সদস্যদের প্রদান করা হবে।
14. “রিজার্ভ ফান্ড”-এর টাকা ক্রয়কৃত প্রাইভেট কার/মাইক্রোবাস/পরিবহন যান/গাড়ির ক্ষতিপূরণ/সার্ভিস চার্জ/ব্যবহার মূল্য হিসেবে বিবেচিত হবে।
15. কোন কারণে “ইলহাম ট্রান্সপোর্ট”-এর অবসান হলে, ক্রয়কৃত প্রাইভেট কার/মাইক্রোবাস/পরিবহন যান/গাড়ি বিক্রির টাকা এবং “রিজার্ভ ফান্ড”-এর টাকা দ্বিতীয় পক্ষ বা শেয়ার হোল্ডার বা সদস্যদের মাঝে প্রতিটি শেয়ারের বিপরীতে সম হারে প্রদান করা হবে।
16. প্রতি চলতি বছরের (লাভ/ক্ষতি) হিসাব ৩১শে ডিসেম্বরের মধ্যে সমাপন এবং পরবর্তী বছরের জানুয়ারী মাসের প্রথম শুক্রবার আলোচনা সাপেক্ষে স্বহস্তে বিতরণ/প্রদান করা হবে।
17. প্রতি বছর দুটি আলোচনা (চলতি বছরের জুলাই মাসের প্রথম শুক্রবার অর্ধ-বার্ষিক এবং পরবর্তী বছরের জানুয়ারী মাসের প্রথম শুক্রবার বার্ষিক) সভা অনুষ্ঠিত হবে।
18. “ইলহাম ট্রান্সপোর্ট” দ্বিতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া কেবল প্রথম পক্ষ বা কর্তৃপক্ষের একক ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
19. দ্বিতীয় পক্ষ বা শেয়ার হোল্ডার বা স্বাক্ষর প্রদানকারী সদস্যবৃন্দ একে অপরের স্বাক্ষী হিসেবে বিবেচিত হবে।
20. মানুষ মরণশীল। দ্বিতীয় পক্ষ বা শেয়ার হোল্ডার বা কোন সদস্য মৃত্যু বরণ করলে, ঐ মৃত ব্যক্তির আইনি/বৈধ উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণ ক্রয়কৃত শেয়ারের মালিক হবেন।
21. এই চুক্তিপত্রে স্বাক্ষর প্রদানকারী দ্বিতীয় পক্ষ বা শেয়ার হোল্ডার বা সদস্য কেবল উল্লেখিত প্রাইভেট কার/মাইক্রোবাস/পরিবহন যান/গাড়িটির মালিক হবেনঃ
ক. গাড়ি নম্বরঃ খ. গাড়ির নামঃ
গ. গাড়ির মডেলঃ ঘ. ইঞ্জিন নম্বরঃ
ঙ. চেচিজ নম্বরঃ
22. প্রথম ও দ্বিতীয় পক্ষের স্বার্থে অত্র চুক্তিনামায় যে কোন শর্তের পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/সংশোধন অথবা বাতিল করার প্রয়োজন হলে উভয় পক্ষের পরামর্শ/মতামত/আলোচনা সাপেক্ষে প্রথম পক্ষ বা কর্তৃপক্ষ একক ভাবে সিদ্ধান্ত নিতে/গ্রহণ করতে পারবে।
23. এই চুক্তিতে উল্লেখ নেই এমন বিষয়ে প্রথম ও দ্বিতীয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে, অংশীদারী আইন ১৯৩২ ইং এর বিধান অনুযায়ী মিমাংসা/ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, উভয় পক্ষের সম্মতিক্রমে যৌথ মনোনিত প্রতিনিধির দ্বারা/মাধ্যমে বিরোধীয় বিষয়ের সমাধান/মিমাংসা করা যেতে পারে।
24. দ্বিতীয় পক্ষ বা প্রত্যেক শেয়ার হোল্ডার বা সদস্য স্বাক্ষর প্রদানের পর সম্পন্নকৃত (“ইলহাম ট্রন্সপোর্ট চুক্তিপত্র”) দলিলটি ভবিষ্যৎ প্রয়োজনে প্রথম পক্ষ/কর্তৃপক্ষের দ্বারা সত্যায়িত ফটোকপি নিজ দায়িত্বে নিজ গৃহে সংগ্রহ/সংরক্ষণ করবে।
অঙ্গীকার নামাঃ
উপরোক্ত শর্তাবলী পাঠ করে উহার মর্ম সম্যক অবগত হয়ে প্রতিষ্ঠানের নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষে একে অন্যের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, সম্মান ও ভালবাসা প্রদর্শন পূর্বক সেচ্ছায়, স্ব-জ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র “ইলহাম ট্রান্সপোর্ট চুক্তিপত্র” দলিলে নিজ নিজ নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ স্বাক্ষর প্রদান করলাম।
ইলহাম মানি ইনভেস্টমেন্ট
চন্দ্রকোনা বাজার, নকলা, শেরপুর।
প্রথম পক্ষ/কর্তৃপক্ষের সীল ও স্বাক্ষর