SukBilash - সুখবিলাস

SukBilash - সুখবিলাস ঘুরতে ঘুরতে বিশ্ব জয় !!

Bangla Logo
05/10/2024

Bangla Logo



ঈদ হলো মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য দুইটি মহোৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদের সকালে দুই রাকাত...
18/05/2024

ঈদ হলো মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য দুইটি মহোৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদের সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদের খুশির অন্যতম উপকরণ। ঈদের নামাজের জন্য ঈদগাহ ময়দানগুলো সুসজ্জিত করা হয়।

আজকে আলোচনা করব বাংলাদেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ (Sholakia Eidgah) ময়দান নিয়ে। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দান। বাংলাদেশ তথা উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ঈদগাহ ময়দান এটি। এই ময়দানে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ- https://rb.gy/zmkrgw

বাংলাদেশের মধ্যে স্বপ্নের মতো একটা রিসোর্ট আছে সেটা আমাদের অনেকের অজানা। তাও আবার পাহাড়ি রিসোর্ট। বিদেশের কোনো এক রিসোর্...
16/05/2024

বাংলাদেশের মধ্যে স্বপ্নের মতো একটা রিসোর্ট আছে সেটা আমাদের অনেকের অজানা। তাও আবার পাহাড়ি রিসোর্ট। বিদেশের কোনো এক রিসোর্টের অংশ বলে মনে হয়। দেখলে মনে হবে নেপালের নাগরকোটের মতো। আমরা বলছিলাম “সাইরু হিল রিসোর্ট“ এর কথা যেটা বান্দরবানে অবস্থিত।

এখানে ঝর্ণা-পাহাড়, আকাশ-মেঘ এবং প্রকৃতির আরো সৌন্দর্য যেমন মুগ্ধ করে। তেমনি রেস্টুরেন্টের সাজানো গুছানো পরিবেশ দেখে মন জুড়িয়ে যায়। অবকাশে ছুটি কাটানোর জন্য এবং মনকে প্রফুল্ল করতে এখানে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ- https://rb.gy/2op8h8

তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার ছোঁয়ায় সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান দখল করে নিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বা...
15/05/2024

তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার ছোঁয়ায় সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান দখল করে নিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের পাশ ঘেঁসে তৈরি পলওয়েল পার্ক (polwel park rangamati)। পাহাড়িয়া আদিবাসীদের সাথে জীবনের কিছু স্মৃতি জড়িয়ে রাখতে চলে আসতে পারেন রাঙ্গামাটির আকর্ষণীয়, দর্শনীয়, সৌন্দর্যে পরিপূর্ণ একটি স্থান পলওয়েল পার্কে।

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, রাঙ্গামাটির (Rangamati) পলওয়েল পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। পলওয়েল পার্কের যাবতীয় সব তথ্য প্রবেশ ফি, রাইডার ফি সব ধরনের ফি সহ অন্যান্য উপভোগ্যকর সব দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

আরও পড়ুনঃ- https://rb.gy/l6i1fk

আপনি যদি নিরিবিলি পরিবেশে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতে হবে নীলগিরিতে। নীলগি...
14/05/2024

আপনি যদি নিরিবিলি পরিবেশে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতে হবে নীলগিরিতে। নীলগিরি সমুদ্র পৃষ্ট থেকে ২২০০ ফুট উচ্চতায় মেঘ ছুঁতে পারা যায় এমন একটি পাহাড়।

সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া এই সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নীলগিরি তে। উঁচু অবস্থান করার কারণে বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র হিসাবে নীলগিরির (nilgiri) পরিচিতি সারা দেশজোড়া!

আরও পড়ুনঃ- https://rb.gy/0j1x3p

যান্ত্রিক জীবনের ব্যস্ততা ছেড়ে মাঝেমধ্যে মনে হয় কোলাহলবিহীন কোন স্থানে চলে যাই। তেমনই এক জায়গা দেবতাখুম বান্দরবান। খু...
13/05/2024

যান্ত্রিক জীবনের ব্যস্ততা ছেড়ে মাঝেমধ্যে মনে হয় কোলাহলবিহীন কোন স্থানে চলে যাই। তেমনই এক জায়গা দেবতাখুম বান্দরবান। খুমের স্বর্গরাজ্য বান্দরবান (Bandarban)। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বান্দরবানে রয়েছে ছোট বড় অনেক খুম। খুম অর্থ জলাধার। বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত দেবতাখুম (Debotakhum)।

দেবতাখুম (debotakhum) বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান, এই খুমের ট্রেইল যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও বটে। বিশাল দুটি পাহাড়ের মধ্য দিয়ে চলে গেছে পথ, পথটি ভেলায় করে পাড়ি দিতে হয়। যারা প্রকৃতিকে পছন্দ করে, প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে চায় তাদের জন্য দেবতাখুম অন্যতম।

আরও পড়ুনঃ- https://rb.gy/vfktjy

কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় এমিউজমেন্ট পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক (magic paradise)। যা কুমিল্লা জেলার বিনোদ...
12/05/2024

কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় এমিউজমেন্ট পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক (magic paradise)। যা কুমিল্লা জেলার বিনোদনের প্রাণকেন্দ্র। কুমিল্লা জেলার কোটবাড়ি (kotbari) এলাকায় অবস্থিত এই প্যারাডাইস পার্ক। কুমিল্লা শহর থেকে দূরত্ব মাত্র ১০.৭ কিলোমিটার।

শহরের কর্মব্যস্ততার সময় থেকে নিজেকে একটু স্বস্তি দিতে ঘুরে আসতে পারেন বিনোদনের কেন্দ্র কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে। বিশ্বের বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ডের (theme park Disneyland) আদলে নির্মিত করা হয়েছে পার্ক এর মূল ফটকটি।

আরও পড়ুনঃ- https://rb.gy/oskzwf

“স্রষ্টার সৃষ্টিকে ভালবাসলে পক্ষান্তরে স্রষ্টাকেই ভালোবাসা হয়।” কথাটি গানের মাধ্যমে বলেছিলেন সাধক লালন শাহ। আধ্যাত্মিক ...
11/05/2024

“স্রষ্টার সৃষ্টিকে ভালবাসলে পক্ষান্তরে স্রষ্টাকেই ভালোবাসা হয়।” কথাটি গানের মাধ্যমে বলেছিলেন সাধক লালন শাহ। আধ্যাত্মিক সংগীত বা বাউল সংগীত যাদের পছন্দ তাদের কাছে লালন শাহ একটি আবেগের নাম।

লালনের (lalon) গানের জাদুতে (lalon geeti) মগ্ন হয়ে জান লালন প্রেমীরা। আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আধ্যাত্মিক সাধক, বাউল সাধনার প্রধান গুরুর মাজার সম্পর্কে। এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত।

আরও পড়ুনঃ- https://rb.gy/gb3j33

সবুজের সমারোহে শান্ত কাপ্তাই। কাপ্তাই লেক খুব শান্ত এবং সবুজের ঘেরা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মানবসৃষ্ট কৃত্রিম হ্রদ। ১৯৫...
09/05/2024

সবুজের সমারোহে শান্ত কাপ্তাই। কাপ্তাই লেক খুব শান্ত এবং সবুজের ঘেরা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার মানবসৃষ্ট কৃত্রিম হ্রদ। ১৯৫৭ সালে পার্বত্য চট্টগ্রামে কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে বাঁধ নির্মাণ করা হয় জলবিদ্যুৎ উৎপাদনের জন্য।

সেই সময় এই জলাধার টি গড়ে উঠেছিলো। এটি মূলত পার্বত্য চট্টগ্রামের রাজ্ঞামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। এই হ্রদটি ৫৪ একর জমিতে অবস্থিত৷ এই ৫৪ একর জমি পূর্বে কৃষি জমি ছিলো৷ পরবর্তীতে পানিতে ডুবে এই কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ- https://rb.gy/mt8510

প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়। তাইতো প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজেকে বারবার খুঁজে পেতে মন চায়। আপনাদেরকে...
08/05/2024

প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয়। তাইতো প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজেকে বারবার খুঁজে পেতে মন চায়। আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তেমনি এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সম্পর্কে।

হ্যাঁ, জানাবো চট্টগ্রামের সীতাকুণ্ড (Sitakunda) সম্পর্কে। ২৭.৯৭ বর্গ কিলোমিটার আয়তন এবং প্রায় ৪৫,১৪৭ জন জনসংখ্যা নিয়ে গঠিত উপজেলা। চট্টগ্রাম নগর থেকে ২০ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে সীতাকুণ্ড (sitakunda) অবস্থিত। সুউচ্চ পাহাড়, সুবিশাল সমুদ্র, মেঘ, ঝর্ণা,ঝিরি আরও কত কি।

আরও পড়ুনঃ- https://rb.gy/rqs4jt

‘ভুটান’ হলো দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। ভূটানের রাজধানী হলো থিম্পু। এখানকার মাতৃভাষা হলো  ‘জংখা‘ ভাষা। ভুটান...
07/05/2024

‘ভুটান’ হলো দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। ভূটানের রাজধানী হলো থিম্পু। এখানকার মাতৃভাষা হলো ‘জংখা‘ ভাষা। ভুটান হলো দেশটির প্রাতিষ্ঠানিক নাম তবে সেখানকার স্থানীয় লোকজন তাদের দেশ কে ব্জ্র ড্রাগনের দেশ নামে ডাকে৷ প্রকৃত পক্ষে ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ”ভু উত্থান” থেকে।

যার অর্থ হলো উঁচু ভুমি। আবার সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্ত বলেও ভুটান কে বোঝানো হয়ে থাকে। সার্কের সদস্য রাষ্ট্র হিসাবে ভুটানও (bhutan) রয়েছে। দক্ষিণ এশিয়ার সব চেয়ে কম জনসংখ্যার দেশ হিসাবে মালদ্বীপের পরেই ভূটানের অবস্থান।

ভুটানের সাথে বাংলাদেশের কোন বর্ডার অঞ্চল নেই, কোন বাংলাদেশি যদি ভুটান ভ্রমণ (bhutan tour) করতে চান তাহলে দুই ভাবে ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুনঃ- https://rb.gy/wi6osw

#ভুটান

দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু। এই রাজ্যের রাজধানী চেন্নাই, যা পূর্বে মাদ্রাজ নামে পরিচিত ছিল। চেন্নাই থেকে ১৩৩ কিলোমিটার...
06/05/2024

দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু। এই রাজ্যের রাজধানী চেন্নাই, যা পূর্বে মাদ্রাজ নামে পরিচিত ছিল। চেন্নাই থেকে ১৩৩ কিলোমিটার দূরে রয়েছে জেলাশহর ভেলোর। ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত হাসপাতাল ভেলোর সিএমসি হাসপাতাল (CMC Hospital)।

এটা ছাড়াও রয়েছে হাসপাতাল নারায়নী (Hospital Narayani), চেন্নাই এ্যাপোলো (Chennai Apollo) ও রামচন্দ্র হাসপাতাল (Ramchandra Hospital)। তবে সিএমসি হাসপাতালের সেবাও মান একেবারে বিশ্বমানের উন্নত কিন্তু চিকিৎসা খরচ তুলনামূলক অন্যান্য উন্নত মানের হাসপাতাল থেকে অনেকাংশ কম।

এটি খ্রিষ্টান মিশনারী পরিচালিত একটি ভালো সেবা সহ ভালো মানের হাসপাতাল (Hospital)। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন ভেলোর সিএমসি হাসপাতাল (cmc vellore hospital) সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ- https://rb.gy/cfwqop

Address

Tarokhadia Daptola
Rajshahi
6202

Alerts

Be the first to know and let us send you an email when SukBilash - সুখবিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category