Artistic Arjo

Artistic Arjo Handmade Mini Bookshelf & Cute Decor ✨
Shop Now ⬇️ 🔗
[https://www.facebook.com/share/1WSpQ15uNB/]
🤝DM for PR & Promotions
⚡Brand Ambassador of Art & Co.
(12)

📌 অর্ডার করার আগে অনুরোধআমরা যেহেতু ডেলিভারি চার্জ আগে নিয়ে অর্ডার কনফার্ম করি, তাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে সমস্য...
19/08/2026

📌 অর্ডার করার আগে অনুরোধ

আমরা যেহেতু ডেলিভারি চার্জ আগে নিয়ে অর্ডার কনফার্ম করি, তাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে সমস্যা থাকলে দয়া করে অর্ডার নিয়ে দীর্ঘ সময় আলোচনা বা অযথা মেসেজ করবেন না। কারণ আপনার একটি অপ্রয়োজনীয় কথোপকথনের কারণে হয়তো অন্য কয়েকজন কাস্টমারের মেসেজের রিপ্লাই দিতে দেরি হচ্ছে। আমি একাই সবকিছু সামলাই, তাই আমার সময়টাও অনেক গুরুত্বপূর্ণ।

প্রতিদিন অনেক অনেক মেসেজ ও অর্ডার আসে। তাই সবাইকে সবসময় সময়মতো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না।

এর মধ্যে কিছু মানুষ PVC Board, Sticker ইত্যাদির দাম নিয়ে অনেকক্ষণ দরদাম করেন। এরপর বলেন,
“ডেলিভারি চার্জ পরে দিয়ে দেব”,
“আমি অবশ্যই রিসিভ করব”,
“আমি সবার মতো না”
ইত্যাদি।

তবে সবাই এমন না, এটা আমরা অবশ্যই বুঝি। অনেক কাস্টমারই ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠালে ঠিকভাবে রিসিভ করেন। কিন্তু ১০ জনের মধ্যে যদি ২-৩ জন ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল নিয়ে রাইডারের ফোন না ধরেন বা পার্সেল রিসিভ না করেন, তাহলে দিনশেষে ওই কয়েকজনের কারণে সবার জন্যই একই নিয়ম রাখতে হয়।

শুরুর দিকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অনেক পার্সেল পাঠিয়েছি, সেখান থেকে অনেক পার্সেল রিসিভ না করে রিটার্ন চলে এসেছে এবং সেই পার্সেল গুলো ডেলিভারি চার্জ আমাদেরই দিতে হয়েছে। এভাবে আমাদের বেশ কিছু টাকা লস হয়েছে।

যারা সত্যিই প্রোডাক্ট নেওয়ার উদ্দেশ্য নিয়ে অর্ডার করেন, তাদের জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে সাধারণত কোনো সমস্যা থাকে না।

🔐 ডেলিভারি চার্জ নিয়ে যারা দ্বিধায় আছেন

আমরা বুঝি, বর্তমানে অনেক ফ্রড পেজ আছে। কেউ কেউ ডেলিভারি চার্জ নেওয়ার পর প্রোডাক্ট পাঠায় না। তাই আপনি অনলাইনে অর্ডার করার আগে অবশ্যই যে পেজ থেকে অর্ডার করছেন সেটি যাচাই করে নেবেন।

আমাদের পেজের পোস্টগুলো, কমেন্ট এবং কাস্টমারদের রিভিউ দেখে নিতে পারেন। কোনো খারাপ কমেন্ট বা অভিযোগ আছে কিনা সেটাও যাচাই করে তারপর অর্ডার করবেন।

অনেকে বলেন, “ডেলিভারি চার্জ নেওয়ার পর টাকা নিয়ে ব্লক করে দেবেন না তো?”

আমাদের লক্ষ্য হলো আমাদের এই ছোট্ট বিজনেসটাকে ধীরে ধীরে আরও বড় করা। শুধুমাত্র অল্প কিছু টাকার ডেলিভারি চার্জের জন্য একজন কাস্টমারের সঙ্গে প্রতারণা করে আমাদের নিজের ব্যবসার বিশ্বাস নষ্ট করার কোনো কারণই নেই।

আমরা চাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করতে, আপনাদের বিশ্বাস অর্জন করতে। 🫶🏻

তাই অর্ডার করার আগে আমাদের নিয়মটা দয়া করে বুঝে নেবেন।

ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে সমস্যা না থাকলে অবশ্যই ইনবক্স করবেন। ❤️

আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 🌸

17/08/2026

বুক সেলফ এর কম্বোতে ডেলিভারি চার্জ ফ্রি দিলে কেমন হয়? 🥴

15/08/2026

তোমারা কি মিনিয়েচার বুক সেলফ এর বিজনেস শুরু করতে চাও ⁉️🤗

Art Together – Task - 12Topic: Crown Art👑Art Together Group-এর Task– 12 এর অংশ হিসেবে(54) জন সদস্যের artwork একসাথে উপস্...
13/08/2026

Art Together – Task - 12

Topic: Crown Art👑

Art Together Group-এর Task– 12 এর অংশ হিসেবে
(54) জন সদস্যের artwork একসাথে উপস্থাপন করা হয়েছে।

12/08/2026

অনেক দিন কোন ভিডিও দেওয়া হয় না,
আচ্ছা মিনিয়েচার কম্পিউটার টেবিল বানানো টিউটোরিয়াল দিলে কেমন হয়?

গতকাল রাতে যাদের অর্ডার ছিল, তাদের পার্সেলগুলো আজকে পাঠানো সম্ভব হয়নি। 😔হঠাৎ করে একটি জরুরি সমস্যার কারণে আজকে সময়মতো পা...
11/08/2026

গতকাল রাতে যাদের অর্ডার ছিল, তাদের পার্সেলগুলো আজকে পাঠানো সম্ভব হয়নি। 😔

হঠাৎ করে একটি জরুরি সমস্যার কারণে আজকে সময়মতো পার্সেলগুলো ডিসপ্যাচ করতে পারিনি। বিকালে ফিরে এসে পাঠানোর চেষ্টা করেছি, তবে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি গ্রামে থাকায় রাতে রাইডার পার্সেল নিতে আসেন না।

আজকের অর্ডারগুলোও যাদের ছিল, তাদের জানিয়ে দিয়েছি যে আগামীকাল পার্সেল পাঠিয়ে দেওয়া হবে। আর গতকাল রাতের অর্ডারগুলোও আগামীকালই ডিসপ্যাচ করা হবে। ❤️

অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার সমস্যা টা সবাই একটু বোঝার চেষ্টা করবেন।🥺❤️

11/08/2026

A little corner, where every tiny detail tells a story. 📚✨

   Name : Arjo Title: A little corner, where every tiny detail tells a story. 📚✨Giorgione BangladeshClay & clay tools fr...
09/08/2026




Name : Arjo
Title: A little corner, where every tiny detail tells a story. 📚✨

Giorgione Bangladesh
Clay & clay tools from Art & Co.


📚✨ মিনিয়েচার বই তৈরির স্টিকার ও রেডি বুক এখন পাওয়া যাচ্ছে! ✨📚মিনিয়েচার বুক সেলফ তৈরি করতে যা যা লাগবে, PVC বোর্ড বুক ...
08/08/2026

📚✨ মিনিয়েচার বই তৈরির স্টিকার ও রেডি বুক এখন পাওয়া যাচ্ছে! ✨📚

মিনিয়েচার বুক সেলফ তৈরি করতে যা যা লাগবে, PVC বোর্ড বুক স্টিকার সব একসাথেই নিতে পারবেন।

🏷️ স্টিকার ২ ধরনের:

1️⃣ A4 সাইজ স্টিকার শিট
💰 দাম: ৫০ টাকা/পিস
📖 ১টি A4 শিট দিয়ে তৈরি করা যাবে ৩৬টি মিনিয়েচার বই
মিনিমাম অর্ডার: ২ পিস

2️⃣ ছোট স্টিকার
💰 দাম: ১৫ টাকা/পিস
📖 ১টি স্টিকার দিয়ে তৈরি করা যাবে ৯টি মিনিয়েচার বই

📕 মিনিয়েচার রেডি বুক
যার যতগুলো পিস প্রয়োজন, ঠিক ততগুলোই নিতে পারবেন।
💰 মাত্র ৫ টাকা/পিস

PVC Board
• পুরুত্ব: 2.7 mm
• সাইজ: 1×1 ফুট (12×12 ইঞ্চি)
• দাম: ৫০ টাকা/পিস
• মিনিমাম অর্ডার: ২ পিস

📄 PDF-ও নেওয়ার সুযোগ আছে!
আপনার পছন্দের বই/কভার দিয়ে কাস্টমাইজ করে PDF তৈরি করে দেওয়া হবে।
প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট করে দেওয়া হবে। ✨

🎨 যারা নিজের হাতে মিনিয়েচার বই তৈরি করতে চান, তাদের জন্য দারুণ একটি অপশন!

📩 যার যেটা লাগবে, বিস্তারিত জানতে দ্রুত ইনবক্স করুন। আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার নেওয়া হবে। ❤️

Clay and clay tools from Art & Co.
05/08/2026

Clay and clay tools from Art & Co.

Address

Pirojpur

Alerts

Be the first to know and let us send you an email when Artistic Arjo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Artistic Arjo:

Shortcuts

Share