18/06/2021
আমেরিকার ভিজিট ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে অনেকেই মনে করেন, ভিসা অফিসার আমার ডকুমেন্ট গুলি দেখলে আমার ভিসা দিয়ে দিতো আমার ডকুমেন্টস গুলি কেন দেখলেন না?
সে ক্ষেত্রে স্বাভাবিক ভাবে বুঝা যায় ভিসা কতৃপক্ষ আপনাকে নাম, বাবার নাম কি,বড় জোর আপনি কেন যাবেন?
এই প্রশ্ন করেই রিফিউজ লেটার দিয়ে দিয়েছেন। আপনি কখনো জানতে পারবেন না এর কারন কি?
মুলত আমরা যখন DS160 ফরমটি পূরণ করি তখন কিন্তু কোন প্রকার ডকুমেন্ট জমা দিতে হয় না, এমনকি আপনার পাসপোর্টের কপিও না।
শুধুমাত্র আপনার তথ্যগুলি অনলাইনে পূরন করা হয়। দূতাবাস কতৃপক্ষ এই পূরণ করা ফরম টি নিরিক্ষা করে ৮০% সিদ্বান্ত নিয়ে থাকে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা। বাকী ২০% সিউর হয় সাক্ষাতকার বা ইন্টাভিউ থেকে। তাই সকলের প্রতি অনুরোধ ভিসা আবেদন ফরমটি পূরণ করার সময় সাবধানে পূরণ করা উচিৎ। ফরম পূরণে অনভিজ্ঞতার কারনে আপনার ভিসা পাওয়ার সকল যোগ্যতা থাকার পরও রিফিউজ হতে পারেন।
ফরম পূরণে ভুলের কারনে নিরিক্ষা শাখা থেকে যদি ভিসা দিতে অপারগতা জানায় তাহলে ভালো ব্যাংক ষ্টেটমেন্ট তো দূরের কথা আপনি ব্যাংকের মালিক হলেও লাভ নেই আপনার কোন ডকুমেন্ট দেখতে চাইবে না।
দূতাবাস কতৃপক্ষ বেশীর ভাগ ক্ষেত্রেই কোন ডকুমেন্ট দেখতে চায় না। তা সত্বেও আপনার প্রয়োজনীয় সকল দলিল,সনদ,ব্যবসায়িক ডকুমেন্টস,এক কথায় আপনি এই দেশে যে অবস্থায় আছেন বেশ ভালো আছেন এই কথা টি প্রমান করার জন্য যে সকল নথিপত্র প্রয়োজন সবই সাথে রাখতে হবে।
আপনার ভিসা আপনাকে অর্জন করে আনতে হবে। কেহ আপনার ভিসা করে দিতে পারবে না।এটাই চিরন্তন সত্যি।
তাই ভুলেও কারো সাথে কন্টাক্ট করার কথা ভাবলেই জীবনের শ্রেষ্ঠ ভুলটি করবেন।
আমি চাই আপনি জেনে বুঝে তারপর ভিসা আবেদনের সিদ্বান্ত নিন।