04/09/2026
Automatic Defect Detection Conveyor System — 70% Completed
গত কয়েক সপ্তাহ ধরে আমাদের Automatic Defect Detection Conveyor System demo project নিয়ে কাজ করছি। অনেক পরীক্ষা-নিরীক্ষা, পরিবর্তন এবং troubleshooting-এর পর এখন পর্যন্ত প্রায় 70% কাজ সম্পন্ন করতে পেরেছি।
Project-এর mechanical part আমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বাইরে থেকে conveyor system তৈরি করা সহজ মনে হলেও বাস্তবে belt tracking, motor alignment, roller alignment, conveyor frame-এর design এবং belt movement ঠিক করা প্রতিটি বিষয় নিয়েই অনেকবার চেষ্টা করতে হয়েছে।
কখনো belt একদিকে চলে গেছে, কখনো motor-এর alignment ঠিক হয়নি, আবার কখনো roller-এর সামান্য ভুলের কারণে পুরো system-এর movement-এ সমস্যা হয়েছে। Frame কীভাবে তৈরি করলে ভালো হবে, roller কীভাবে align করলে belt ঠিকভাবে চলবে—এসব নিয়ে অনেকটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হয়েছে।
এই challenges-গুলোই project-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ learning experience হয়ে দাঁড়িয়েছে।
Design
Build
Test
Failure
Modification
Test Again
এই process-এর মধ্য দিয়েই project ধীরে ধীরে এগিয়েছে।
🎯 আমাদের মূল project concept ছিল:
Product-এর Weight measurement
Color/product logo detection
Height measurement
Defective product Reject
Accepted product Count
Rejected product Count
Total produced product Count
তবে একটি ছোট demo project-এর মধ্যে সবগুলো feature যুক্ত করতে গেলে project-এর scope অনেক বড় হয়ে যাচ্ছিল।
তাই project-টিকে manageable করার জন্য আমরা আপাতত focus করেছি:
✅ Product Height Inspection
✅ Automatic Accept/Reject
✅ Total Product Counting
✅ Accept & Reject Counting
✅ Automatic Reject Gate using Servo
✅ Conveyor-based automatic inspection
এখন পর্যন্ত system-এর mechanical structure, conveyor movement এবং inspection-related অংশ নিয়ে অনেকটা কাজ এগিয়েছে।
আরও প্রায় 30% কাজ বাকি। সামনে সেই কাজগুলো শেষ করে পুরো system-এর final performance কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।
এই project আমাকে শুধু electronics বা programming নয়, mechanical design, troubleshooting, problem solving এবং বাস্তব hardware development সম্পর্কেও অনেক কিছু শেখাচ্ছে।
The journey is still going on.