23/02/2026
কবিতার নাম: একাকীত্বের সীমানা
কবি: মোস্তফা জামাল গুমুজী
কারো খুব কাছাকাছি যাওয়ার আগে
নিজেকে প্রশ্ন করে নিও একবার,
তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে
সামলাতে পারবে কি নিজেকে আর?
কথা বলার তৃষ্ণায় গলা শুকিয়ে গেলেও
কথা না বলে থাকতে পারবে কি স্থির?
মায়া কমিয়ে নিলে বিষণ্ণ দিনে
মেনে নিতে পারবে কি চোখের নদীর নীব?
যদি না পারো তবে দুঃসাহস দেখিও না
কারো খুব কাছাকাছি হওয়ার মিছে খেলায়,
বরং একাই থাকো নিজের গহীনে
নিজেরই ভাবনার শান্ত ভেলায়।
নিজেকেই ভালোবাসো, নিজের সাথে কথা বলো
ঘরকুনো করে ফেলো নিজেকে পুরোপুরি,
নয়তো দূরত্বের এই যাঁতাকলে পিষ্ট হয়ে
হারিয়ে ফেলবে জীবনের সবটুকু মাধুরী।
সামনে আগানো তো দূরের কথা তখন
পারবে না সোজা হয়ে দাঁড়াতে কোনো মতে,
তার চেয়ে একা থাকাই তো ঢের ভালো
এই মায়ার জগতের পিচ্ছিল পথে।
২৩-০২-২০২৬ সোমবার
#গুমুজী