Al Qaswa Travels Wal Hajj Wal Omrah

  • Home
  • Al Qaswa Travels Wal Hajj Wal Omrah
Website

Al Qaswa Travels Wal Hajj Wal Omrah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Qaswa Travels Wal Hajj Wal Omrah, Travel Service, 29 toyenbee, Circular Road, Doinik bangla mor, .

🕋 হজ | উমরাহ | ইসলামিক ট্যুর

বিশ্বস্ত ও আন্তরিক সেবার মাধ্যমে আপনার ইবাদতের সফরে পাশে আছি।

হজ লাইসেন্স নং: ০৫৪৪

📞 01723-532810
📞 01971-266152

📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

21/09/2026

পাহাড়টি জাবালে নূর নামে পরিচিতির কারণ..

ইহরাম বাঁধা অবস্থায় শরীরের গড়নের মাপে বানানো জামা কাপড় যেমন- শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, অন্তর্বাস, মোজা ইত্যাদি প...
21/09/2026

ইহরাম বাঁধা অবস্থায় শরীরের গড়নের মাপে বানানো জামা কাপড় যেমন- শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি, টুপি, অন্তর্বাস, মোজা ইত্যাদি পরা জায়েজ নেই। রোদ থেকে বাঁচতে ছাতা কিংবা মাথা থেকে ওপরে থাকবে এমন কিছু ব্যবহার করা যাবে। যদি ভুলক্রমে পরা হয়, ১২ ঘণ্টার বেশি সময় পরে থাকলে তার ওপর দম ওয়াজিব হয়ে যায়।

নারীদের ক্ষেত্রে হিজাব পরা যাবে, তবে চেহারার সাথে লেগে থাকে এমন নিকাব পরা যাবে না। হজ/উমরাহর আগে এ বিষয়ে বিস্তারিত মাস‌আলা জেনে নেওয়া আবশ্যক। ছোট কিছু ভুলের জন্য আমাদের ইবাদত যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।

20/09/2026

আগে থেকে সব‌ তথ্য না জানার কারণে আপনার হজ উমরাহর পবিত্র সফর কষ্টদায়ক হতে পারে।

ইসলামের ইতিহাসে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নির্মিত প্রথম মসজিদ হলো এই মসজিদে কুবা। আল্লাহ নিজে এই মসজি...
20/09/2026

ইসলামের ইতিহাসে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক নির্মিত প্রথম মসজিদ হলো এই মসজিদে কুবা। আল্লাহ নিজে এই মসজিদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন এবং এতে যারা নামাজ আদায় করে তাদের প্রশংসা করেছেন।

“নিশ্চয়ই একটি মসজিদ যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম দিন থেকেই, অধিক হকদার যে আপনি তাতে (সালাত আদায় করতে) দাঁড়াবেন। এতে রয়েছে এমন ব্যক্তিগণ যারা পবিত্রতা অর্জনকে পছন্দ করে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন।”

-সূরা তাওবা: আয়াত ১০৮

এছাড়াও এই মসজিদের বিশেষ ফজিলত আছে। এই মসজিদে নামাজ পড়লে এক উমরাহর পরিমাণ স‌ওয়াব পাওয়া যায়।

♥️madinah

19/09/2026

ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো কাছ থেকে দেখার ইচ্ছা আছে?

মুতার যুদ্ধের ঐতিহাসিক প্রান্তর, সূরা কাহাফে বর্ণিত আসহাবে কাহাফের গুহা, মিশরের ঐতিহ্যবাহী ইসলামি প্রতিষ্ঠান এবং হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো ঘুরে দেখার সুযোগ এবার একসাথে।

আল ক্বাছওয়া ট্রাভেলস নিয়ে এসেছে:

🕋 উমরাহ + মিশর ট্যুর
🇯🇴 জর্ডান + মিশর ট্যুর

পরিবার, বন্ধু কিংবা গ্রুপ নিয়ে আপনার পছন্দ অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন। কাস্টমাইজড ট্যুরের ব্যবস্থাও রয়েছে।

প্যাকেজ, ভ্রমণ তারিখ, খরচ ও বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ দিন।

আল ক্বাছওয়া ট্রাভেলস ওয়াল হজ্জ ওয়াল ওমরাহ
হজ্জ এজেন্সি নং: ৫৪৪

অফিস লোকেশন: ২৯ টয়েনবি, সার্কুলার রোড দৈনিক বাংলা মোড়, মতিঝিল, ঢাকা - ১০০০

মক্কায় কুরাইশ বংশের একটি প্রাচীন কবরস্থান আছে। জান্নাতুল মুআল্লা নামে পরিচিত এই কবরস্থান। এখানে খাদিজা রদিয়াল্লহু আনহা...
19/09/2026

মক্কায় কুরাইশ বংশের একটি প্রাচীন কবরস্থান আছে। জান্নাতুল মুআল্লা নামে পরিচিত এই কবরস্থান। এখানে খাদিজা রদিয়াল্লহু আনহা, নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা,চাচা, দুই পুত্র কাশেম এবং আবদুল্লাহর কবর রয়েছে। এছাড়াও অনেক সাহাবির কবর‌ও আছে এই প্রাচীন কবরস্থানটিতে।

19/09/2026

ইসলামি ইতিহাসের আকাশে যে কজন মহামানব ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে আছেন, আইয়ুবী সালতানাতের প্রতিষ্ঠাতা মহাবীর সুলতান সালাহুদ্দীন আইয়ুবী তাঁদের অন্যতম। কেমন হয় যদি তার রণকৌশলের একটি অংশ হিসেবে নির্মিত দূর্গ প্রত্যক্ষ দর্শন করতে পারেন?

প্রতি বছর অনেকেই উমরাহ করতে গিয়ে হারিয়ে যান। হজে হাজীদের সবার গলায় নুসুক কার্ড, এজেন্সির আইডি কার্ড থাকে।তাই হজে হারি...
18/09/2026

প্রতি বছর অনেকেই উমরাহ করতে গিয়ে হারিয়ে যান। হজে হাজীদের সবার গলায় নুসুক কার্ড, এজেন্সির আইডি কার্ড থাকে।তাই হজে হারিয়ে যাওয়ার সংখ্যা কম।কিন্তু উমরাহয় এমন ব্যবস্থা নেই যে কারণে উমরাহ করতে গিয়ে হারিয়ে যাওয়ার সংখ্যাটা বেশি। হারিয়ে গেলে স্থানীয় পুলিশ, ব্যবস্থাপনায় যদিও অধিকাংশের‌ই পরিচয় খুঁজে পাওয়া যায়, তবে পবিত্র ইবাদত পালন করতে গিয়ে এই বিড়ম্বনা এবং মানসিক চাপ থেকে বেঁচে থাকতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় ।

গলায় ঝোলানো ব্যাগে কিছু প্রয়োজনীয় কাগজপত্র যেমন- পাসপোর্টের ফটোকপি, ছবিসহ আইডি কার্ড, মক্কা-মদিনায় আবাসিক হোটেলের ঠিকানা, জরুরি যোগাযোগের মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা সবসময় সাথে রাখা জরুরি।এছাড়াও, সবসময় নিজ গ্রুপের সাথে সাথে থাকা, দলছুট না হয়ে যাওয়া। বয়স্ক কাউকে সাথে নিয়ে গেলে তার দিকে সতর্ক দৃষ্টি রাখা।

আল্লাহ আমাদের সবাইকে আফিয়াতের সাথে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করে নিন।

11/09/2026

উমরাহ প্লাস মিশর ট্যুর।

উমরাহর সফরটা যদি আরও একটু বিশেষ হয়ে ওঠে?

মক্কা ও মদিনায় উমরাহ, ইবাদত ও জিয়ারতের পর সেই সফরেই এবার যোগ হতে পারে মিশরের ইতিহাস ও ঐতিহ্য।

আল কাসওয়া ট্রাভেলস-এর উমরাহ প্লাস মিশর সফরে থাকছে

মক্কায় ৬ দিন, মদিনায় ৩ দিন এবং এরপর মিশরে ৫ দিনের বিশেষ ভ্রমণ।

উমরাহর সঙ্গে মিশরও ঘুরে দেখতে চাইলে বিস্তারিত জানতে Inbox করুন ,
অথবা আমাদের অফিসে যোগাযোগ করুন।

──────────────────

আল ক্বাছওয়া ট্রাভেলস ওয়াল হজ্জ ওয়াল ওমরাহ

হজ লাইসেন্স নং: ০৫৪৪

📞 যোগাযোগ:
০১৭২৩-৫৩২৮১০
০১৯৭১-২৬৬১৫২

📍 অফিসের ঠিকানা:
২৯, টয়েনবি সার্কুলার রোড সি/এ, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, ঢাকা - ১০০০।

হজ্জ ২০২৭! আপনার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আমাদের রয়েছে ৫টি ভিন্ন প্যাকেজ।হজ্জ একটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সফর। তাই প...
10/09/2026

হজ্জ ২০২৭!
আপনার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আমাদের রয়েছে ৫টি ভিন্ন প্যাকেজ।

হজ্জ একটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সফর। তাই প্যাকেজ বাছাইয়ের ক্ষেত্রে শুধু বাজেট নয় হোটেলের অবস্থান, Shifting/Non-Shifting, সফরের সময়কাল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিবেচনা করাও জরুরি।

আল-ক্বাছওয়া ট্রাভেলস নিয়ে এসেছে হজ ২০২৭-এর জন্য ৫টি ভিন্ন প্যাকেজ

🔸 Luxury Shifting — ৭,৯০,০০০ টাকা
🔸 Luxury Non-Shifting — ৮,৬০,০০০ টাকা
🔸 Premium Non-Shifting — ৭,৯০,০০০ টাকা
🔸 Standard Shifting — ৫,৭০,০০০ টাকা
🔸 Standard Non-Shifting —৬,৯০,০০০ টাকা

প্যাকেজভেদে রয়েছে,

✅ মানসম্মত হোটেলে আবাসন
✅ মক্কা ও মদিনায় নির্ধারিত দূরত্ব অনুযায়ী হোটেল
✅ Shifting ও Non-Shifting দুই ধরনের অপশন
✅ হজের প্রয়োজনীয় যাতায়াতের ব্যবস্থা
✅ কোরবানি অন্তর্ভুক্ত
✅ হজের গুরুত্বপূর্ণ স্থানসমূহে জিয়ারতের ব্যবস্থা
✅ অভিজ্ঞ গাইডের মাধ্যমে হজের প্রয়োজনীয় দিকনির্দেশনা
✅ প্যাকেজ অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য সেবা

আপনার বাজেট, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কোন প্যাকেজটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত তা জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📍 আল-ক্বাছওয়া ট্রাভেলস
ওয়াল-হজ • ওয়াল-উমরাহ

📞 লাইসেন্স নং: ০৫৪৪৪
🌐 www.alqaswatravels.com
📍 ২৯ টয়েনবি সার্কুলার রোড, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, ঢাকা-১০০০

হজের সফর হোক সঠিক পরিকল্পনায়, বিশ্বস্ত ব্যবস্থাপনায়।

Address

29 Toyenbee, Circular Road, Doinik Bangla Mor
Motijheel
1000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Al Qaswa Travels Wal Hajj Wal Omrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed transport service?

Share