14/02/2024
শীতের শেষে,ঋতু রাজ বসন্তকে উদযাপন করতে ঘুরে আসতে পারেন শিমুল বাগান থেকে। ফাল্গুণের লাল শিমুল ফুল যেন বসন্তের বার্তা বয়ে আনা এক কোকিল পাখি। শিমুল ফুল এক দিকে যেমন মানুষের নজরকাড়ে অন্যদিকে মানুষের হৃদয়কে আন্দোলিত করে৷ বছরের এই সময়টাতেই শিমুল গাছের ডালে ডালে লাল আগুনের ঝলকানি দেখা যায়। পুরো শিমুল বাগান ছেয়ে যায় শিমুল ফুলে। সেই সাথে শুনতে পারবেন কোকিল পাখির কুহু কুহু ধ্বনি। প্রকৃতি যেন স্নিগ্ধ এক লাল রংয়ের আকাশে ঢাকা, নির্ঝণ কোন এক জায়গায় লোকানো আপনি। অপরুপ সৌন্দর্যের বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান যেন হাতছানি দিয়ে ডাকছে দেশ ও দেশের বাইরের পর্যটকদের। তাই দেরি কেন এক্ষুনি ঘুরে আসুন শিমুল বাগান থেকে। একজন স্বপ্নবাজ শিমুলের ফুলকে ভালবেসেছিলেন। স্বপ্ন পূরণের বাসনাতেই নিজের ১০০ বিঘা জমিতে লাগিয়েছিলেন ০৩ হাজার শিমুল গাছ। ২০০৩ সালে প্রায় ১৯ বছর আগের লাগানো শিমুলের চারাগাছ গুলো এখন হাতছানি দিয়ে ডাকছে সারা দেশের প্রকৃতিপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের। শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে।। স্থানীয় এক ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদীন নামে এই শিমুল বাগানটি শুরু করেন। এছাড়াও সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো:
১ টাঙ্গুয়ার হাওর
২ হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়ি
৩ বারিক্কা টিলা
৫ আছিম শাহ'র মাজার
৬ জগন্নাথ জিউর আখড়া
৭ পাগলা মসজিদ
৮ লালঘাট ঝর্ণাধারা
৯ লাকমাছড়া
১০ নিলাদ্রী লেক
১১ শিমুল বাগান
১২ ডলরা শহীদদের সমাধি সৌধ
১৩ টেকেরঘাট
১৪ গৌরারং জমিদার বাড়ি
১৫ ছাতক সিমেন্ট ফ্যাক্টরী
১৬ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি
১৭ রাধা রমন দত্ত এর সমাধি
১৮ সুরমা নদী মোহনা
১৯ সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর
২০ পাইলগাও জমিদার বাড়ি
২১ নারায়ণতলা
২২ লাউড়ের গড়
২৩ যাদুকাটা নদীর মোহনা
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা।
লেখা ও ছবি: সংগ্রীহিত।