21/05/2023
গত বছর আপনার বন্ধুকে ৩০০০ টাকা ধার দিয়েছিলেন এবং তারপর থেকে সে টাকা ফেরত দিতে নানা রকম তালবাহানা শুরু করে, টাকার কারণে বন্ধুর প্রতি একধরনের রাগ, ঘৃণা তৈরী হয়ে যাচ্ছে।
আপনি তাকে অনেক অনুরোধ করেছেন অন্তত ১০০০ টাকা দিতে এবং বাকিটা আর দেওয়ার দরকার নেই । কারণ আপনি আর্থিক সংকটে দিন পার করছেন।
বন্ধু তখন বলল সে আপনাকে শুধুমাত্র ৫০০ টাকা দিতে পারবে কারণ তার কাছে শুধু মাত্র এ টাকাই আছে।
অনেক ভেবে দেখলেন যে নাই মামার থেকে কানা মামা ভালো, ৫০০ টাকা অন্তত নেওয়া যাক, তাই অবশেষে আপনি নম্বর দিয়ে দিলেন টাকা পাঠানোর জন্য।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখলেন ৫০০০ টাকা ব্যালেন্স । নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন নাহ কিন্তু আসলে ৫০০০ টাকা ব্যালেন্স।
ফোন চেক করতে গিয়ে দেখলেন আপনার বন্ধু ৪৩ বার মিসড কল সাথে অতিরিক্ত ১৭ বার মেসেজ দিয়েছে।
যেখানে ৪৫০০ টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছে। কারণ সে শুধুমাত্র ৫০০ টাকা পাঠাতে চেয়েছিল কিন্তু ভুলবশত একটি অতিরিক্ত শুন্য (০) বেশি দিয়েছে।
এ অবস্থায় আপনি কি করবেন ?
১. ৪৫০০ টাকা ফেরত পাঠাবেন ?
২. আপনার সম্পূর্ণ ৩০০০ টাকা রেখে বাকী টাকা ফেরত দিবেন ?
৩. পুরো ৫০০০ টাকা টাই মেরে দিবেন ?