Emad Paribahan Pvt Ltd

  • Home
  • Emad Paribahan Pvt Ltd

Emad Paribahan Pvt Ltd Welcome to Emad Paribahan official page. Inbox for any information and our service, we will reply quickly

আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা, পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে কাছে ছুটছে...
24/05/2026

আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা, পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে কাছে ছুটছে ঘরমুখো মানুষ ❤️

ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে কিছু পূর্ব প্রস্তুতি নিতে পারেন -

📌 নির্দিষ্ট বোর্ডিং পয়েন্ট থেকে গাড়িতে উঠবেন। গাড়ি ছাড়ার সময়ের ২০ মিনিট পূর্বে অবশ্যই কাউন্টারে অবস্থান করবেন।

📌 টিকেটে দেওয়া নাম্বারটি সচল রাখবেন । অবশ্যই কোচ নাম্বার মনে রাখবেন , ভ্রমনের সময়ে কোচ নাম্বার বলেই ডাকা হবে।

📌 যদি সাথে লাগেজ বা ব্যাগ থাকে তার টোকেন ঠিক ভাবে বুঝে নিয়ে সংরক্ষণ করে রাখবেন , বাস থেকে নামার সময় সুপারভাইজার বা স্টাফের কাছ থেকে টোকেনযুক্ত মালামাল নিজ দায়িত্বে বুঝে নিবেন।

📌 ঈদ-উল-আজহার সময়ে বিভিন্ন পয়েন্টে পশুর হাট থাকে এবং ঘরমুখী মানুষের ভীড়ের কারনে অনেক স্থানে জ্যাম থাকতে পারে, এজন্য অতিরিক্ত সময় নিয়ে বের হবেন ।

📌 ভ্রমনপথে চালককে নিরাপদ গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিবেন ,কখনোই অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য বলবেন না ।

📌 রাস্তায় জ্যাম এবং সমস্যার জন্য গাড়ি আসতে লেট হতে পারে ,এক্ষেত্রে কোম্পানির প্রতিনিধিকে সহযোগিতা করবেন ।

ঈদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী হতে পেরে আমরা গর্বিত, সকলের ঈদ যাত্রা নিরাপদ হোক।

ধন্যবাদ,
ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

সাফল্যের তৃতীয় বছরে ইউনাইটেড ইমাদ পরিবহন। আনন্দময় এমন দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌹
23/05/2026

সাফল্যের তৃতীয় বছরে ইউনাইটেড ইমাদ পরিবহন।

আনন্দময় এমন দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

যাত্রীসেবা, আস্থা & গৌরবের ২ বছর পূর্ন 🎊হাঁটি হাঁটি পা পা করে আজ আপনাদের প্রিয় ইউনাইটেড ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেড সফল...
23/05/2026

যাত্রীসেবা, আস্থা & গৌরবের ২ বছর পূর্ন 🎊

হাঁটি হাঁটি পা পা করে আজ আপনাদের প্রিয় ইউনাইটেড ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেড সফলতার সাথে ২য় বছর পেরিয়ে ৩য় বছরে পদার্পণ করল। আলহামদুলিল্লাহ!
বিগত ২টি বছর ধরে আপনাদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের এই পথচলার মূল চালিকাশক্তি হলেন আমাদের সম্মানিত যাত্রী সাধারণ, শুভাকাঙ্ক্ষী এবং আমাদের কঠোর পরিশ্রমী কর্মীগণ । সেই কারণে আজ ১ টি রুট থেকে ৪ টি লং রুটে বর্ধিত হয়েছি আমরা। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
ভবিষ্যতেও আপনাদের সেবায় আরও উন্নত ও নিরাপদ যাত্রা উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

ইউনাইটেড ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

🕋  আজ থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা এর ঈদ যাত্রা।আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে সবাই প্রস্তুত হয়েছে...
21/05/2026

🕋 আজ থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা এর ঈদ যাত্রা।

আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে সবাই প্রস্তুত হয়েছেন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ঈদে বাড়ি ফেরার এই আনন্দযাত্রায় আপনাদের আরামদায়ক ও নিরাপদ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। কোরবানির ঈদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে খুশি ছড়িয়ে পড়ুক সবার মনে।আপনার স্বপ্নের বাড়ি ফেরার গর্বিত সঙ্গী হতে পেরে ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেড অত্যন্ত আনন্দিত।

শেকড়ের টানে বাড়ির পথে, নিরাপদ যাত্রা হোক ইমাদ-এর সাথে! 🚍

ঈদ যাত্রায় আপনাদের বিশ্বস্ত ভ্রমনসঙ্গী ইমাদ পরিবহন প্রাঃ লিঃ

📳 টিকেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের কল সেন্টারে -

+8801798229087
+8801798229098

ছবি : 📸 Faizur Rahman

ধন্যবাদ।

20/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ্জ পালন, যা ইসলামের পাচটি মুল স্তম্ভের মদজ্যে একটি। আল্লাহর এ মহান হুকুম পালনের উদ্দেশ্যে যাত্রার শুরুতে এই মেহমানদের যাত্রায় প্রথম পছন্দ ইমাদ পরিবহনের এসি বাস এবং আমরাও তাদেরকে সেবা প্রদান করতে পেরে খুশি আলহামদুলিল্লাহ।

ভিডিওগ্রাফি : Neamat Ullah Khan

সকলের হজ্জকে আল্লাহ কবুল করে নিন (আমিন)

ধন্যবাদ
ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

⛔ ঈদের রিটার্ন টিকেট আপডেট ⛔ ঈদ যাত্রার ফিরতি টিকেট আজ থেকে বিক্রয় শুরু হবে। দুপুর ২ টা থেকেই আপনার এলাকার নিকটস্থ কাউন্...
19/05/2026

⛔ ঈদের রিটার্ন টিকেট আপডেট ⛔

ঈদ যাত্রার ফিরতি টিকেট আজ থেকে বিক্রয় শুরু হবে। দুপুর ২ টা থেকেই আপনার এলাকার নিকটস্থ কাউন্টার থেকে টিকেট নিতে পারবেন এবং কল সেন্টার থেকে নেওয়ার সুযোগ থাকবে না।

📌 সরাসরি আপনার এলাকায় নিকটস্থ কাউন্টারে যোগাযোগ করুন।

জরুরি প্রয়োজনে কল সেন্টারে যোগাযোগ করুন :

+8801798229087
+8801798229098

ধন্যবাদ,
ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

জরুরি নিয়োগ ✅ ইমাদ পরিবহন প্রাঃ লিঃ এ নির্দিষ্ট পদের জন্য কিছুসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে,উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থী...
18/05/2026

জরুরি নিয়োগ ✅

ইমাদ পরিবহন প্রাঃ লিঃ এ নির্দিষ্ট পদের জন্য কিছুসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে,উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আগামী ২৩/০৫/২৬ ইং রোজ শনিবার আয়ামাদের হেড অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📍 ঠিকানা : ১৮, আলিয়া মাদ্রাসা রোড, হারুন টাওয়ার (৩য় তলা), গোপালগঞ্জ, ৮১০০

জরুরি প্রয়োজনে : +8801733-759001

বি.দ্র. উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

ধন্যবাদ,
ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

16/05/2026

ঢাকা-গোপালগঞ্জ হাইওয়ের নিয়মিত দৃশ্য ❤️

আমাদের চলমান রুটসমূহ:

♈ ঢাকা-গোপালগঞ্জ-পাটগাতি (নন এসি)
♈ ঢাকা-গোপালগঞ্জ-নাজিরপুর-পিরোজপুর (নন এসি)
♈ঢাকা-গোপালগঞ্জ-নাজিরপুর-পিরোজপুর-ভান্ডারিয়া (নন এসি)
♈ ঢাকা-গোপালগঞ্জ-খুলনা (ফুলতলা) (এসি/নন এসি)
♈ ঢাকা-গোপালগঞ্জ-সাতক্ষীরা-শ্যামনগর (এসি/নন এসি)
♈শ্যামনগর-সাতক্ষীরা-গোপালগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার (নন এসি)
♈ সাতক্ষীরা-ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার (এসি/নন এসি)
♈ খুলনা-ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার (নন এসি)

📌 আব্দুল্লাহপুর-✈️ এয়ারপোর্ট ✈️ -বাড্ডা হয়ে উক্ত সকল রুটে নন এসি সার্ভিস চালু আছে।

☎️ টিকেট বুকিং ও যেকোনো তথ্য জানার জন্য যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারেঃ

✅ +8809643430011

ভিডিওগ্রাফিতে : নোমান

ধন্যবাদ,
ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

কক্সবাজার থেকে উদ্ভোদনী ট্রিপ নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু আমাদের নন এসি বাসের। ট্রিপ সিডিউল: 📌 কক্সবাজার-শ্যাম...
15/05/2026

কক্সবাজার থেকে উদ্ভোদনী ট্রিপ নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু আমাদের নন এসি বাসের।

ট্রিপ সিডিউল:

📌 কক্সবাজার-শ্যামনগর : বিকাল ৩.৩০ মিনিট
📌 চট্টগ্রাম-শ্যামনগর : রাত ৮.৩০ মিনিট

রেগুলার ভাড়ার তালিকা (নন এসি) :

📌 কক্সবাজার-শ্যামনগর : ১৭০০ টাকা
📌 কক্সবাজার-সাতক্ষীরা : ১৬০০ টাকা
📌 চট্টগ্রাম-শ্যামনগর : ১৩০০ টাকা
📌 চট্টগ্রাম-সাতক্ষীরা : ১২০০ টাকা

উদ্ভোদনী ট্রিপের গাইড হিসেবে আছেন Sk Sumon এবং ড্রাইভিং সিটে আছেন মো: পিয়াল

ধন্যবাদ,
ইউনাইটেড ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

আলহামদুলিল্লাহ শুভ উদ্ভোদন হয়ে গেলো আমাদের নতুন রুট শ্যামনগর-কক্সবাজার 💥শ্যামনগর থেকে সমুদ্রের টানে এবার ইউনাইটেড ইমাদ প...
14/05/2026

আলহামদুলিল্লাহ শুভ উদ্ভোদন হয়ে গেলো আমাদের নতুন রুট শ্যামনগর-কক্সবাজার 💥

শ্যামনগর থেকে সমুদ্রের টানে এবার ইউনাইটেড ইমাদ পরিবহনের সাথে !

​সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগর থেকে এখন সরাসরি পৌঁছে যান নীল জলরাশির শহর কক্সবাজারে। আরামদায়ক আসন, দক্ষ চালক এবং উন্নত যাত্রীসেবা নিয়ে ইউনাইটেড ইমাদ পরিবহন এখন আপনার সেবায় নিয়োজিত।

ট্রিপ সিডিউলঃ

📌 শ্যামনগর-কক্সবাজারঃ বিকাল ৪.১৫ মিনিট
📌 কালীগঞ্জ-কক্সবাজারঃ বিকাল ৪.৪০ মিনিট
📌 সাতক্ষীরা-কক্সবাজারঃ সন্ধ্যা ৬.১৫ মিনিট

📌 কক্সবাজার-শ্যামনগরঃ ৩.৩০ মিনিট
📌 একে খান চট্টগ্রাম-শ্যামনগরঃ ৮.৩০ মিনিট

ধন্যবাদ,
ইউনাইটেড ইমাদ পরিবহন প্রাঃ লিঃ 🇧🇩

সুন্দরবন টু কক্সবাজার বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন  সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার , প্রথমবারের ম...
14/05/2026

সুন্দরবন টু কক্সবাজার

বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন সুন্দরবন ও বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার , প্রথমবারের মতো সংযোগ পেতে যাচ্ছে আজ ১৪ই মে, ইউনাইটেড ইমাদ পরিবহন এর হাত ধরে !!
তাহলে আর অপেক্ষা কেন? শামিল হতে পারেন এই রোমাঞ্চকর সফরে আমাদের সাথে ❤️, সাক্ষী হতে পারেন এক অনিন্দ্য সুন্দর অভিজ্ঞতার ।

✅ শ্যামনগর থেকে আজকে উদ্ভোদনী ট্রিপ ছেড়ে যাবে বিকাল ৪.১৫ মিনিটে এবং আগামীকাল কক্সবাজার থেকে উদ্ভোদনী ট্রিপ ছেড়ে আসবে বিকাল ৩.৩০ মিনিটে ইনশাআল্লাহ

ছবি সত্ত্ব: Abdul Habib Sheikh

আমরা ইউনাইটেড ইমাদ পরিবহন আছি আপনার সেবায় সর্বক্ষণ।

Address

27/B DC Road

Alerts

Be the first to know and let us send you an email when Emad Paribahan Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emad Paribahan Pvt Ltd:

  • Want your business to be the top-listed Transport Service?

Share