Anowar Hajj & Umrah Group

Anowar Hajj & Umrah Group We arrange Safe & Comfortable Hajj–Umrah Journey with full guidance. Reliable Hajj & Umrah Service — Visa, Ticket, Hotel & Guide Support in one place.

সস্তায় উমরাহ খুঁজছেন?তাহলে একটা কঠিন প্রশ্ন আগে করি;ইবাদতটা কি আমরা অফারের জিনিস বানিয়ে ফেলেছি?সাফ কয়েকটি কথা বলি...চমকা...
21/01/2026

সস্তায় উমরাহ খুঁজছেন?

তাহলে একটা কঠিন প্রশ্ন আগে করি;
ইবাদতটা কি আমরা অফারের জিনিস বানিয়ে ফেলেছি?

সাফ কয়েকটি কথা বলি...
চমকানো কথা, বড় বড় আশ্বাস আর মুখরোচক গল্প—এই তিনটার পেছনে দৌড়ালেই ইবাদতের শান্তি প্রথমে হারায়। কারণ,

টাকা আপনার।
সময় আপনার।
শ্রম আপনার।
আর শেষ পর্যন্ত জবাবদিহিটাও… আপনারই।

কিন্তু আমরা সবাই একটা জায়গায় এসে ভুল করি।

হাজি না হয়েও কেউ “হাজি ভাই” বললে মন নরম হয়ে যায়। ইবাদতের শুদ্ধতার চেয়ে “ভয় দেখানো গল্প” আমাদের বেশি প্রভাবিত করে। বড় কাফেলা দেখলে ভাবি “এটাই বুঝি নিরাপদ”। কেউ বললো—“সব হয়ে যাবে”, “চিন্তা করবেন না” আমরা স্বস্তি পাই।

আর সেই স্বস্তির নামেই নিজের দায়িত্বটা ছেড়ে দিই।
আর সবচেয়ে বিপজ্জনক লাইনটা কী জানেন?
“হাতে ধরে উমরাহ করাবো।”

👆 এই কথাটাকে আমরা যত্ন মনে করি। ভাবি, কেউ একজন সব সামলে নেবে। কিন্তু উমরাহতে আপনার ইবাদতের দায়িত্ব কেউ হাতে ধরে নিতে পারে না।

ফলাফলটা কী হয়?
বায়তুল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়ার চেয়ে দুশ্চিন্তা বেশি হয়, আমলের জায়গায় আসে তর্ক, আর প্রশান্তির জায়গায় জমে প্রশ্ন;
• হোটেল ঠিক আছে তো?
• ভিসা ঠিক আছে তো?
• ইবাদত ঠিকভাবে হচ্ছে তো?

একটা বাস্তব ঘটনা বলি,
শুনে রাখুন – কারণ এটা আপনার সাথেও হতে পারতো।

একজন সচেতন আইনজীবী পরিবার নিয়ে উমরাহ করবেন। আমাদের সাথে একাধিকবার কথা হলো, সব পরিষ্কারভাবে জানলেন। শেষ মুহূর্তে সামান্য কিছু টাকা বাঁচানোর আশায় অন্যত্র থেকে একটা ‘সস্তা’ প্যাকেজ (দেখতে একই রকম, কিন্তু খরচ আমাদের চেয়ে কম) বেছে নিলেন।

কয়েকদিন পর উনি ফোন করলেন, ভাই বড় ভুল করছি...
হোটেল নুসুক অ্যাপ্রুভড না হওয়াই পুলিশ হোটেল ছাড়তে বলেছে, অনেক রিকোয়েস্ট করে এক দিনের সময় পেয়েছে। সাঈ শেষ না করেই চুল কেটেছেন, রুমমেট থেকে সঠিক নিয়ম শুনে এখন মনে ভয় ঢুকেছে – উমরাহটা ঠিক হলো তো? সবচেয়ে বড় সমস্যা, স্ত্রীর শারীরিক সমস্যার কারনে অতিরিক্ত খরচ করেও কথামত কাছের হোটেল পাননি।

ওনার অনুরোধে আমরা ওনাকে অন্য হোটেলের বন্দোবস্ত করে দিয়েছি।

যাইহোক, ওনাদের পুরো সফর কেটেছে ইবাদতের চেয়ে অস্থিরতা আর অনিশ্চয়তায়।

এখন প্রশ্নটা খুব সোজা করে করি,
ইবাদত যার, সময় যার, টাকা যার—সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটাও কি তার ছিল না?

এই জায়গাটায় এসে
আমরা একটা কথা পরিষ্কার করি; উমরাহ কোনো লাক্সারি ট্রিপ না, এটা একটা আমানত। আর আমানতের ক্ষেত্রে
“সস্তা” শব্দটা অনেক সময় সবচেয়ে দামী হয়ে যায়।

আমরা কাউকে ভয় দেখিয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করি না। আমরা শুধু চাই—আপনার ইবাদত যেন শেষে প্রশ্ন হয়ে না দাঁড়ায়।

এই কারণেই
যারা উমরাহকে আমানত হিসেবে নিতে চান, তাদের জন্য কিছু মৌলিক গাইডলাইন আমরা আলাদা করে লিখেছি। সবাই পড়বে না জেনেই সেটা প্রথম কমেন্টে রেখে দিচ্ছি।

(কপি পোস্ট)

20/01/2026

মসজিদে গামামা!
এই মসজিদের নামকরণের কারণ হলো—
একবার রাসূলুল্লাহ ﷺ এখানে সালাতুল ইস্তিস্কা (বৃষ্টির নামাজ) আদায় করেন।
নামাজ শেষ হতেই আল্লাহর কুদরতে আকাশে মেঘ (গামামা) দেখা দেয় এবং বৃষ্টি হয়।
এই ঘটনাকে স্মরণ করেই মসজিদটির নাম হয় মসজিদে গামামা।

মদিনার পথে আমরা!রাসূল সা: এর রওজা মোবারকের উদ্দেশ্য...
18/01/2026

মদিনার পথে আমরা!
রাসূল সা: এর রওজা মোবারকের উদ্দেশ্য...

13/01/2026

নবুয়ত প্রাপ্তির প্রায় ১০ম বছরে (আনুমানিক ৬১৯ খ্রি., আমুল হুযন) রাসূলুল্লাহ ﷺ মক্কায় তীব্র নির্যাতনের পর তায়েফে যান—
উদ্দেশ্য ছিল আল্লাহর দাওয়াত পৌঁছানো এবং কুরাইশের জুলুম থেকে আশ্রয় পাওয়া।
* তায়েফের নেতা বনু সাকিফ রাসূল ﷺ–এর দাওয়াত প্রত্যাখ্যান করে।
তারা তাঁকে অপমান করে, শিশুদের লেলিয়ে দেয়।
রাসূল ﷺ–কে পাথর নিক্ষেপ করা হয়; পা রক্তাক্ত হয়ে যায়।
তিনি আশ্রয় নেন এক বাগানে।
ঐতিহাসিক দোয়া
এই কষ্টের সময় রাসূল ﷺ যে দোয়াটি করেন তা ইসলামের অন্যতম হৃদয়ছোঁয়া দোয়া—
“হে আল্লাহ! আমি তোমার কাছেই আমার দুর্বলতা, অসহায়ত্ব ও মানুষের কাছে আমার অপমানের কথা পেশ করছি…”

ফেরেশতার প্রস্তাব ও রাসূল ﷺ–এর মহানুভবতা
পাহাড়ের ফেরেশতা এসে প্রস্তাব দেন—চাইলে দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করা হবে।
রাসূল ﷺ বলেন:
“না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা আল্লাহর ইবাদত করবে।”
তায়েফ ঘটনার শিক্ষা
দাওয়াতের পথে ধৈর্য ও সহনশীলতা
শত্রুর প্রতিও ক্ষমা ও দয়া
ব্যর্থতার মাঝেও আশাবাদ
আল্লাহর উপর পূর্ণ ভরসা।

11/01/2026

আরাফাতের ময়দান!

জাবালে ছুর পর্বত!যেখানে রাসূলে পাক সা: মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে ৩ দিন অবস্থান করেন রাস...
11/01/2026

জাবালে ছুর পর্বত!
যেখানে রাসূলে পাক সা: মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে ৩ দিন অবস্থান করেন রাসূল সা: এর সফর সঙ্গী হযরত আবু বকর রা: কে সঙ্গে নিয়ে

09/01/2026

আলহামদুলিল্লাহ উমরাহ হজ্জ করার উদ্দেশ্য রওনা হলাম!নিরাপদ সফরের জন্য দোয়ার দরখাস্ত।
09/01/2026

আলহামদুলিল্লাহ উমরাহ হজ্জ করার উদ্দেশ্য রওনা হলাম!
নিরাপদ সফরের জন্য দোয়ার দরখাস্ত।

08/01/2026




01/01/2026
Historic gathering marks Shaheed (Usman Haadi) Janazah!🇧🇩একজন মুমিনের ইসলাম ও দেশ প্রেম! শেষ বিদায়ে লাখো মানুষের অশ্রুভে...
20/12/2025

Historic gathering marks Shaheed (Usman Haadi) Janazah!🇧🇩
একজন মুমিনের ইসলাম ও দেশ প্রেম!
শেষ বিদায়ে লাখো মানুষের অশ্রুভেজা অগাধ ভালোবাসা।

🌸🌿
28/11/2025

🌸🌿




Address

40 No Ward, Kudabo, Pubail
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anowar Hajj & Umrah Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category