মৃধা হজ্জ ট্রাভেলস

মৃধা হজ্জ ট্রাভেলস রাসূল (সা:) বলেছেন মাবরুর হজ্জের (কবুল হজ্জের) প্রতিদান জান্নাত ব‍্যতিত আর কিছুই নয়।

“ইয়াওমু খালীফ” মাক্কার এক হৃদয়ছোঁয়া ঐতিহ্য!!আরবি ভাষায় খালীফ বা তাখাল্লুফ শব্দের অর্থ হলো—পেছনে থেকে যাওয়া বা পিছিয়ে থাক...
30/05/2026

“ইয়াওমু খালীফ” মাক্কার এক হৃদয়ছোঁয়া ঐতিহ্য!!

আরবি ভাষায় খালীফ বা তাখাল্লুফ শব্দের অর্থ হলো—পেছনে থেকে যাওয়া বা পিছিয়ে থাকা। মাক্কাহ্ মুকাররমার পরিভাষায় এটি বিশেষভাবে ৯ জিলহাজ্জ, অর্থাৎ ইয়াওমে আরাফার দিনকে বোঝাতে ব্যবহৃত হয়।

৮ ও ৯ জিলহাজ্জে যখন মাক্কার প্রায় সকল পুরুষ, তরুণ এবং যুবক হাজীদের খেদমাত, নিরাপত্তা ব্যবস্থাপনা কিংবা নিজেরা হাজ্জ আদায়ের উদ্দেশ্যে মিনা ও আরাফাতের দিকে রওনা হন, তখন মাক্কার ঘর-বাড়ি ও বাজার পুরুষশূন্য হয়ে পড়ে। এই সময় যারা মাক্কায় থেকে যান—নারী, শিশু ও প্রবীণরা—তাদের বলা হয় ‘খালীফ’। আর এই প্রেক্ষাপট থেকেই দিনটি পরিচিত হয়েছে “ইয়াওমে খালীফ” নামে।

এই দিনের সবচেয়ে সুন্দর ও আবেগময় দিক হলো; যখন সব হাজী আরাফাতের ময়দানে অবস্থান করেন, তখন মাসজিদুল হারাম প্রায় ফাঁকা হয়ে যায়। এ সুযোগে মাক্কার নারীরা শিশু ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে নিয়ে বায়তুল্লাহর দিকে ছুটে আসেন। তারা এই বিরল মুহূর্তকে সানন্দে গ্রহণ করেন, যখন তাওয়াফের স্থান (মাতাফ) প্রায় জনশূন্য থাকে। প্রশান্ত মনে তারা তাওয়াফ করেন, ভালোবাসা ও আকাঙ্ক্ষায় হাজরে আসওয়াদে চুম্বন করেন।

শুধু ইবাদাতেই সীমাবদ্ধ নয়, বরং ঐতিহ্যগতভাবে এদিন মাক্কার নারীরা মাতাফ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুগন্ধি ছড়ানো এবং হারাম শরীফের পরিচর্যায় প্রশাসনকে সহযোগিতা করেন—যা এক অনন্য খিদমাতের দৃষ্টান্ত।

©

27/05/2026
মিনা প্রান্তরে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা।  মহান আল্লাহ তায়ালা সকলের হজ্জকে হজ্জে মাকবুল ...
25/05/2026

মিনা প্রান্তরে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা। মহান আল্লাহ তায়ালা সকলের হজ্জকে হজ্জে মাকবুল হিসেবে কবুল করুক।

15/05/2026

🕋 হজ্জ পরবর্তী ওমরাহ প্যাকেজ। 🌙✨

🗓️ প্যাকেজের মেয়াদ: ১৪ দিন (মক্কা ও মদিনা মিলিয়ে)

✅ প্যাকেজের অন্তর্ভুক্ত সুবিধাসমূহ:

🧾 ওমরাহ ভিসা
✈️ এয়ার টিকিট (আপ-ডাউন)
🏨 হোটেল রিজার্ভেশন
🚍 ট্রান্সপোর্ট (এয়ারপোর্ট - মক্কা - মদিনা - এয়ারপোর্ট)
🍽️ তিনবেলা বাংলা খাবার
🚌 যিয়ারাহ (মক্কা - মদিনার ঐতিহাসিক স্থানসমূহ)
📩 রিয়াজুল জান্নাহ পারমিট (এপস খোলা থাকা সাপেক্ষে)

🕋 মহান রবের মেহমান হতে আজই আপনার বুকিং নিশ্চিত করুন।

🏠 গাজীপুর অফিস :-
Talimul Millat Central Madrasah,Gazipur
এফ- ১৯৩/২ উত্তর ছায়াবিথী, ২৮ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।

🏠 ঢাকা অফিস :-
এইচ এম প্লাজা (১২ তলা) রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা।

👤 সার্বিক যোগাযোগ:
Burhan Uddin Mridha
📲 01886-165096

আপনার ওমরাহ’র স্বপ্ন যেন অপূর্ণ না থাকে, তাই আজই সিদ্ধান্ত নিন।

এটা কোন ব্রীজ বা রেল সেতু নয়।হাজীদের পানির কষ্ট লাগব করার জন্য খলীফা হারুনুর রশিদ রহ. এর স্ত্রী হযরত জুবাইদা রহ. এর তৈরী...
01/05/2026

এটা কোন ব্রীজ বা রেল সেতু নয়।
হাজীদের পানির কষ্ট লাগব করার জন্য খলীফা হারুনুর রশিদ রহ. এর স্ত্রী হযরত জুবাইদা রহ. এর তৈরী করা নহরে জুবাইদা।

৯০০ মাইল দীর্ঘ পথে হাজিদের সেবায় সম্রাজ্ঞী মহীয়সী নারী জুবাইদার অমর কীর্তি।"

আলহামদুলিল্লাহ
ইসলামি ইতিহাসের পাতায় মহিয়সী নারী বলতেই যার নাম উজ্জ্বল হয়ে ওঠে, তিনি হলেন জুবাইদা বিনতে জাফর রহ.

আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী এবং খলিফা আল-মানসুরের নাতনি এই নারী কেবল একজন সম্রাজ্ঞীই ছিলেন না, ছিলেন এক অসামান্য দূরদর্শী ও দানবীর ব্যক্তিত্ব।

হিজরি ১৯৩ সাল। হজ পালন করতে গিয়ে জুবাইদা রহ. দেখলেন মক্কায় পানির তীব্র হাহাকার। জমজম কূপ ছাড়া আর কোনো নির্ভরযোগ্য উৎস ছিল না। হাজিরা চড়া মূল্যে পানি কিনছেন; এক বালতি পানির দাম তৎকালীন ২০ দিরহাম পর্যন্ত ঠেকেছিল! হাজিদের এই নিদারুণ কষ্ট দেখে তিনি বিচলিত হয়ে পড়েন এবং এক ঐতিহাসিক শপথ গ্রহণ করেন।

এক অসম্ভবকে সম্ভব করার গল্প: 'নহরে জুবাইদা'

জুবাইদা বিনতে জাফর রহ.। তিনি সিদ্ধান্ত নিলেন বাগদাদ থেকে মক্কা অভিমুখে হাজিদের পথের পাশে খাল খনন করবেন। প্রকৌশলীরা যখন খরচের দোহাই দিয়ে একে অসম্ভব বলেছিলেন, জুবাইদা তখন দৃঢ়কণ্ঠে বলেছিলেন,

"কোদালের প্রতিটি কোপের বিনিময়ে যদি আমাকে এক একটি স্বর্ণমুদ্রাও (দিনার) ব্যয় করতে হয়, তবুও আমি এই কাজ থেকে পিছু হটব না।"

এটি ইরাকের নু’মান উপত্যকা থেকে শুরু হয়ে তায়েফ ও আরাফাহ হয়ে মক্কায় পানি সরবরাহ করত।

খরচ:-
তৎকালীন প্রায় ১৭ লক্ষ দিনার (যা বর্তমান হিসেবে কয়েক হাজার কোটি টাকা)।

প্রকৌশল শৈলী, কঠিন শিলা কেটে খাল তৈরি করা এবং বাষ্পীভবন রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ।

রোড অফ জুবাইদা:
প্রায় ৯০০ মাইল দীর্ঘ এই পথে তিনি কেবল খালই নন, বরং বিশ্রামের জন্য সরাইখানা, পুকুর এবং বাতিঘর নির্মাণ করেছিলেন।

তিনি কেবল সম্রাজ্ঞী নন, এক অনন্য উদ্যোক্তা...
জুবাইদার আসল নাম ছিল আমাতুল আজিজ। শৈশবে দাদা আল-মানসুর তাকে আদর করে 'জুবাইদা' (ছোট মাখনের টুকরা) ডাকতেন।

তিনি কুরআন-হাদিস, ইতিহাস, সাহিত্য ও চিকিৎসা শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন।

উদ্যোক্তা:- রাষ্ট্রীয় তহবিলের ওপর নির্ভর না করে তিনি নিজস্ব ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতেন এবং তা থেকে উপার্জিত অর্থ জনকল্যাণে ব্যয় করতেন।

প্রখ্যাত পর্যটক ইবনে বতুতা তাকে নিয়ে লিখেছেন, যদি জুবাইদা এই পথের জন্য উদ্যোগী না হতেন, তবে হাজিদের কষ্ট আরও বেশী হতো।

জুবাইদা বিনতে জাফর রহ.
জনকল্যাণকামী নারী প্রজ্ঞা এবং ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন বিনয়ী ও ইবাদতগুজার। এই মহীয়সী নারী ২১৬ হিজরিতে পরলোকগমন করেন। কিন্তু তার নির্মিত সেই 'নহরে জুবাইদা' প্রায় এক হাজার বছর ধরে তৃষ্ণার্ত হাজিদের পানি জুগিয়ে তার অমর কীর্তির সাক্ষ্য দিয়ে গেছে।
আল্লাহ তাআলা উনাকে উত্তম বিনিময় দান করুন। জাযাকাল্লাহু খাইরান।

ঐতিহাসিক দলিল ও তথ্যসূত্র-
১। আল-বিদায়া ওয়ান নিহায়া (ইবনে কাসীর) ​খণ্ড: ১০ম খণ্ড
​পৃষ্ঠা নং: ৫৪৩ - ৫৪৫ (জুবাইদা বিনতে জাফরের মৃত্যু ও জীবনী আলোচনা)
​এখানে তাঁর আমল, দানশীলতা এবং মক্কার হাজিদের জন্য পানি সরবরাহে খালের অবদানের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।

সিয়ার আলাম আন-নুবালা (ইমাম আয-যাহাবি) ​খণ্ড: ৯ম খণ্ড, ​পৃষ্ঠা নং: ৩৩৪ - ৩৩৬

​তাঁর তাকওয়া, ইবাদত এবং বিশেষ করে নহরে জুবাইদা প্রকল্পে তৎকালীন ১৭ লক্ষ দিনার ব্যয়ের কথা এখানে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।

তারিখ-ই-বাগদাদ (আল-খতিব আল-বাগদাদি) ​​পৃষ্ঠা নং ৪৩৩ - ৪৩৪
©️

আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে প্রথম হজ্জ ফ্লাইট মক্কায় পৌছেছে...
18/04/2026

আলহামদুলিল্লাহ
বাংলাদেশ থেকে প্রথম হজ্জ ফ্লাইট মক্কায় পৌছেছে...

🕋 ওমরাহ ঈদ প্যাকেজ। 🌙✨ 🕋 পবিত্র ঈদুল ফিতরে ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ! হে আল্লাহ! আমাদের বারবার আপনার ঘর জিয়ারত করার তৌফ...
17/01/2026

🕋 ওমরাহ ঈদ প্যাকেজ। 🌙✨

🕋 পবিত্র ঈদুল ফিতরে ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ!

হে আল্লাহ! আমাদের বারবার আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন।

পবিত্র রমজান পরবর্তী ঈদুল ফিতরের আনন্দকে আরও মহিমান্বিত করতে আপনি কি মক্কা ও মদিনার পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে চান?
আপনার সেই স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে...

🗓️ সফরের সময়সূচী:

যাত্রার সম্ভাব্য তারিখ: (ঈদের ২/৩ দিন পর)
প্যাকেজের মেয়াদ: ১৪ দিন (মক্কা ও মদিনা মিলিয়ে)

🎁 প্যাকেজের অন্তর্ভুক্ত সুবিধাসমূহ:

✅ প্যাকেজে যা কিছু অন্তর্ভুক্ত থাকবে:

🧾 ওমরাহ ভিসা
✈️ এয়ার টিকিট (আপ-ডাউন)
🏨 হোটেল রিজার্ভেশন
🚍 ট্রান্সপোর্ট (এয়ারপোর্ট - মক্কা - মদিনা - এয়ারপোর্ট)
🚌 যিয়ারাহ (মক্কা - মদিনার ঐতিহাসিক স্থানসমূহ)
📩 রিয়াজুল জান্নাহ পারমিট (এপস খোলা থাকা সাপেক্ষে)

🕋 মহান রবের মেহমান হতে আজই আপনার বুকিং নিশ্চিত করুন।

(অনেকে প্রশ্ন করেন " কম খরচে যাওয়া যায়।" কম খরচের হোটেলের মান এবং দূরত্ব বেশী হয়ে থাকে। আমি কাছে এবং মান সম্পন্ন হোটেলে রাখার চেষ্টা করি, তাই হোটেল ভাড়া বেশী)

🏠 গাজীপুর অফিস :-
Talimul Millat Central Madrasah,Gazipur
এফ- ১৯৩/২ উত্তর ছায়াবিথী, ২৮ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।

🏠 ঢাকা অফিস :-
এইচ এম প্লাজা (১২ তলা) রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা।

👤 সার্বিক যোগাযোগ:
Burhan Uddin Mridha
📲 01886-165096

⚠️ বিশেষ সতর্কবার্তা:

ভিসা জটিলতা এবং শেষ সময়ের ভিড় এড়াতে দ্রুত বুকিং সম্পন্ন করা জরুরি।

আপনার ওমরাহ’র স্বপ্ন যেন অপূর্ণ না থাকে, তাই আজই সিদ্ধান্ত নিন।

🕋 হাতিম বা হিজরে ইসমাইল: কাবার বাইরে দেখা গেলেও এটি কাবারই অংশ 🕋 পবিত্র কাবা শরীফ জিয়ারতের সময় কাবার উত্তর পাশে একটি অর্...
08/01/2026

🕋 হাতিম বা হিজরে ইসমাইল: কাবার বাইরে দেখা গেলেও এটি কাবারই অংশ 🕋

পবিত্র কাবা শরীফ জিয়ারতের সময় কাবার উত্তর পাশে একটি অর্ধবৃত্তাকার নিচু দেয়াল ঘেরা স্থান দেখা যায়। এটিই ঐতিহাসিক ও বরকতময় হাতিম (Hateem), যা হিজরে ইসমাইল (Hijr Ismail) নামেও পরিচিত।

অনেকে একে কাবার বাইরের সাধারণ অংশ মনে করেন। বাস্তবতা ভিন্ন। এটি কাবার মূল কাঠামোরই অবিচ্ছেদ্য অংশ।

📜 ঐতিহাসিক প্রেক্ষাপট
হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আঃ) যখন কাবা ঘর নির্মাণ করেন, তখন এই অংশটি মূল ঘরের ভেতরেই ছিল।

রাসুলুল্লাহ (সাঃ)-এর নবুয়ত প্রাপ্তির কিছু আগে কুরাইশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। তারা সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র হালাল উপার্জনের অর্থই ব্যবহার করবে। কিন্তু পর্যাপ্ত হালাল অর্থ না থাকায় তারা পুরো ইব্রাহিমি ভিত্তির ওপর ছাদ নির্মাণ করতে পারেনি।
ফলে উত্তর পাশের এই অংশটি মূল ভবনের বাইরে রেখে একটি নিচু অর্ধবৃত্তাকার দেয়াল দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়—যাতে বোঝা যায়, এটি কাবারই অংশ।

🕌 নামের অর্থ
হিজরে ইসমাইল ‘হিজর’ অর্থ আশ্রয় বা কোল। মা হাজেরা (আঃ) ও শিশু ইসমাইল (আঃ) এই স্থানে আশ্রয় নিয়েছিলেন বলে এই নামকরণ।
হাতিম ‘হাতিম’ অর্থ বিচ্ছিন্ন বা ভাঙা অংশ। মূল কাবা থেকে আলাদা অবস্থায় থাকার কারণেই এই নাম।

✨ ফজিলত ও গুরুত্ব
হাতিমের ফজিলত অসীম। এটি আল্লাহর বিশেষ রহমত যে, সাধারণ মুসলমানরা কাবার ভেতরে প্রবেশ করতে না পারলেও হাতিমে প্রবেশ করে সেই সৌভাগ্য অর্জন করতে পারেন।

আম্মাজান আয়েশা (রাঃ) কাবার ভেতরে নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করলে রাসুলুল্লাহ (সাঃ) তাঁকে হাতিমে নিয়ে গিয়ে বলেন—
“তুমি যদি বাইতুল্লাহর ভেতরে নামাজ পড়তে চাও, তবে এই অংশে নামাজ পড়ো। কারণ এটি কাবারই অংশ।” (সুনানে আবু দাউদ, তিরমিযি)
অর্থাৎ, হাতিমে দুই রাকাত নফল নামাজ আদায় করা মানে কাবার ভেতরেই ইবাদত করা।

⚠️ জরুরি মাসআলা (তাওয়াফ)
যেহেতু হাতিম কাবার অংশ, তাই হজ বা ওমরাহর তাওয়াফ অবশ্যই হাতিমের বাইরে দিয়ে সম্পন্ন করতে হবে।
কেউ যদি ভুলবশত হাতিমের ভেতর দিয়ে তাওয়াফের চক্কর দেন, তাহলে সেই চক্কর সহিহ হবে না—কারণ পূর্ণ কাবা প্রদক্ষিণ সম্পন্ন হয়নি।

🤲 দোয়া
হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার পবিত্র ঘর জিয়ারত করার এবং বরকতময় হাতিমে সিজদাবনত হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন। আমিন।

#হাতিম #হিজরে_ইসমাইল #কাবাশরীফ #মক্কা #ইসলামিক_জ্ঞান

🇧🇩 বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
15/12/2025

🇧🇩 বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

Address

F-193/2 Uttar Chayabithi, Word No-28
Gazipur

Telephone

+8801886165096

Website

Alerts

Be the first to know and let us send you an email when মৃধা হজ্জ ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৃধা হজ্জ ট্রাভেলস:

Share

Category