29/07/2026
পেশাজীবী ড্রাইভারের ওপর হামলা বা মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে-ই এই অন্যায় করুক না কেন, তার পরিচয় বা রাজনৈতিক অবস্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানাই—নিজেদের কর্মীদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করুন এবং কোনো নিরীহ পেশাজীবীর ওপর হামলা বা হয়রানির সুযোগ দেবেন না।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করে বলতে চাই—আইন নিজের হাতে তুলে নেওয়া, সাধারণ মানুষের ওপর নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন। অন্যথায় জনগণের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে।
ন্যায়বিচার, আইনের শাসন এবং প্রতিটি শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।