20/04/2026
𝐊𝐚𝐫𝐢𝐦 𝐌𝐨𝐭𝐨𝐫𝐬 (𝐓𝐮𝐧𝐠𝐢𝐩𝐚𝐫𝐚 𝐄𝐱𝐩𝐫𝐞𝐬𝐬)
𝐇𝐢𝐧𝐨 𝐀𝐊𝟏𝐉 𝐌𝐊𝐀
Dhaka Metro Ba 15-8418
Dhaka Metro Ba 14-1103
গত ১৫ তারিখের ভাটিয়াপাড়া - ঘোনাপাড়া আপ ডাউনের পোকমেট😝
সকাল সকাল উল্টাপথে ভাটিয়াপাড়া এসে দাঁড়ায়ে পড়ি গোপালগঞ্জ যাওয়ার জন্য। দোলা, ওয়েলকাম, কোটালিপাড়া স্টার- এরা কারো ডাকেই পাত্তা দেয়নাই। আমি অবশ্য এনা ফুসো কে টার্গেট করে দাঁড়াইছিলাম। প্রথমে টেক্সের আইশার ক্যান্টার এসে ৫-৬ জন নিয়ে গেলো, আমি চেসিস দেখে ছেড়ে দিলাম। এরপর আরেক ১জে এসে যশোর ডাকলো। তারপরে এই ৮৪১৮ আসলে চোখ বুজে উঠে পড়ি।
টানের কথা বললে ১১০+, ভালো প্রেশারে চালাইছে। ইঞ্জিন কন্ডিশনও কড়কড়া।
ফিরতি পথে ঘোনাপাড়া অনেকক্ষণ দাঁড়ায়ে বারবার রিজেকশন খাওয়ার পর এই ১৪-১১০৩ বুড়া ১জের দয়া হইলো। সম্ভবত এটাই ওদের সবচেয়ে বুড়া ১জে। নিজস্ব গ্যারেজে রিসেন্টলিই রিবডি করা মনে হইলো, কিন্তু আফতাবের ফাইবার বডির চেয়েও এদের মেটাল বডির কোয়ালিটি জঘন্য মনে হইলো। গোপীনাথপুর কাউন্টারে দাঁড়ানো অবস্থায় পাশ দিয়ে ৯০+ একটা বাস গেলে গাড়ি যেমনে দোল খাইলো, তাতে মনে হইলো বেশ লাইট বডি করছে। ইঞ্জিন সাউন্ডও ম্যাড়ম্যাড়ে, কিন্তু লাইট বডি বলেই মনে হয় টান ভালো ছিলো (১২০+ ও গেছিলো)। যাইহোক, আমার ফিরতি পথে ভাটিয়াপাড়া যাওয়াও লাগে নাই, বাড়ির উপরই আমারে নামায়ে গেছে।
ওহ ভাড়ার কথাও বলে যাই😛। ভাড়া প্রায় ৪০ কিলো পথ ১০০ করে দিছি, একটু বেশি চাইছিলো যদিও😁 আরো কমে যাওয়া যায় নাকি জানিনা, এ অঞ্চলে প্রথমবার পোকাইলাম।
তোহ, এই হইলো করিম মটর্স ওরফে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বর্তমান সার্ভিস🤣 (এসি অবশ্য ডাকে সাড়া দেয়নাই, অন্য সময় নেয় নাকি জানি না)
゚