RUSA FLY

RUSA FLY Tour & Travel | Air Ticket | Visa | Umrah &Hajj

অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট সবকিছু ঠিকঠাক থাকলে আর ঘন্টাখানেক পর বাংলাদেশ সময় ১১টার দিকে ঢাকায়...
09/08/2026

অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট

সবকিছু ঠিকঠাক থাকলে আর ঘন্টাখানেক পর বাংলাদেশ সময় ১১টার দিকে ঢাকায় অবতরণ করার কথা।

এই ফ্লাইটটিকে ভুতুরে বলা হচ্ছে কারণ, সরাসরি দেশে আসার পরিকল্পনা নিয়ে এই ফ্লাইটের টিকিট কেটে ৩দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছে বেশ কিছু বাংলাদেশি, এদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

ঘটনা হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো–ঢাকা ফ্লাইটে ছিলেন প্রায় ২৫৬ যাত্রী। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী।

রিফুয়েলিংয়ের জন্য ইতালির রোমে অবতরণের পর ধরা পড়ে বিমানের যান্ত্রিক ত্রুটি। প্রথমে বলা হয়েছিল কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু অপেক্ষা গড়ায় ৯ ঘণ্টায়। অভিযোগ, এর মধ্যে কয়েক ঘণ্টা বিমানের এসিও বন্ধ ছিল। এসি বন্ধ থাকলে যাত্রীদের অবস্থা কেমন হয়ে যায় সবাই জানেন।

৫/৬ ঘন্টা পরে জানা গেল এই ত্রুটি সারাতে সময় লাগবে

যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে, ফ্লাইটের সকলকে খাবার ও হোটেল দেয়া হবে।

কিন্তু সমস্যা বাধে বাংলাদেশ পাসপোর্টে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা ইতালির ইমিগ্রেশন পার হয়ে বিমানবন্দরের বাইরে যেতে পারেননি। মুল ওয়েটিং লাউঞ্জেও যেতে পারেন নি।

অন্যদিকে কানাডিয়ান ও আমেরিকান পাসপোর্টধারীরা নিয়ম অনুযায়ী বাইরে হোটেলে যেতে পেরেছেন।

বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি ইটালিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এখন উপায়?

টার্মিনালে প্রবেশের পর থেকে ইমিগ্রেশনের পূর্ব পর্যন্ত যাত্রীদের আসা যাওয়ার যেই জায়গা থাকে সেখানেই অবস্থান করতে দেয়া হয়।

এখানেই অপেক্ষা করতে থাকেন তারা

এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে দিন পাড় হয়ে যায়, রাত পাড় হয়ে যায।

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এই যাত্রীদের বড় একটি অংশ বৃদ্ধ বাবা-মা ও শিশু। ডিরেক্ট দেশের ফ্লাইট হওয়ায় এখানে ছিল অনেক বৃদ্ধ বাবা মা যারা একা ভ্রমণ করছেন। তাদের ঔষধ খেতে হয়, হাত ধরে টয়লেটে নিতে হয়, এমন মানুষও।

এই ১৭০ জনকে দীর্ঘ ৩৫ ঘন্টা এই স্থানে অবস্থান করতে হয়।

যারা বিদেশ যাতায়াত করেন তারা জানেন, এটা কোন লাউঞ্জ নয়, ফলে এখানে শোয়া ও বসার ভালো কোন ব‍্যবস্থা নাই।

অনেকে চাদর টাওয়াল যা সাথে ছিল তাই ফ্লোরে বিছিয়ে ঘুমানোর চেষ্টা করেছে। কেউ বাথরুমের আশেপাশে শুয়ে পড়েছে।

পরবর্তীতে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার এ প্রয়োজনিয় টুলস নিয়ে গিয়ে সেই বিমানের ত্রুটি মেরামত করে তারপর ৩৫ ঘন্টা পর বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

বিমানটি এখন আকাশে আছে, সবকিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণ পর অবতরণ করবে।

আরেকটি বিষয়, যেহেতু এই ফ্লাইটটি টরেন্টো থেকে সরাসরি ঢাকায় আসার কথা ছিল সেহেতু কানাডার অন‍্যান‍্য শহর থেকেও কিছু যাত্রীরা অন‍্য ফ্লাইট ধরে টরেন্টো এসে অপেক্ষা করেছিল, তারপর এই ফ্লাইট ধরেছিল। তাদের অবস্থা ছিল বেশি গুরুতর কারণ তাদের প্রায় ৩দিন এভাবে উদ্বাস্তুর মত থাকতে হয়েছে।

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার 💜
09/08/2026

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার 💜

🚨 ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম আনছে সৌদি আরববাংলাদেশসহ ৪ দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে সৌদি ...
04/08/2026

🚨 ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম আনছে সৌদি আরব

বাংলাদেশসহ ৪ দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে সৌদি আরব।

নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক (Nusuk)’ ফুড ভাউচার কিনতে হবে। প্রতিদিন এই ভাউচারের মূল্য হবে প্রায় ২০ সৌদি রিয়াল, যা সরাসরি ওমরাহ ভিসার মোট ফি’র সঙ্গে যুক্ত করা হবে।

📌 যেসব দেশের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য:
🇧🇩 বাংলাদেশ
🇵🇰 পাকিস্তান
🇮🇳 ভারত
🇪🇬 মিশর

🗓️ কার্যকর হবে: রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে।

ওমরাহ করার পরিকল্পনা থাকলে নতুন নিয়ম সম্পর্কে আগে থেকেই জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নিন।

#ওমরাহ

যারা দীর্ঘদিন সৌদি এয়ারলাইন্সের অফারের অপেক্ষায় আছেন দ্রুত পাসপোর্ট কপি হোয়াটসঅ্যাপ করুন। সময় সীমিত Our WhatsApp +880195...
02/08/2026

যারা দীর্ঘদিন সৌদি এয়ারলাইন্সের অফারের অপেক্ষায় আছেন দ্রুত পাসপোর্ট কপি হোয়াটসঅ্যাপ করুন।
সময় সীমিত

Our WhatsApp
+8801951554815
+8801753353106

আলহামদুলিল্লাহ হাজী সাহেবদের নিয়ে মদীনার জিয়ারা সম্পন্ন।
29/07/2026

আলহামদুলিল্লাহ হাজী সাহেবদের নিয়ে মদীনার জিয়ারা সম্পন্ন।

আসরের পরের মক্কা🥰
25/07/2026

আসরের পরের মক্কা🥰

মক্কায় ভাইব্রাদার এক সাথে☺️
25/07/2026

মক্কায় ভাইব্রাদার এক সাথে☺️

সরকারিভাবে যারা হজে যাবেন, তাদের জন্য সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজ ৬,১৫,২৬৩ টাকা, হোটেলের দূরত্ব হবে ১০...
22/07/2026

সরকারিভাবে যারা হজে যাবেন, তাদের জন্য সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম প্যাকেজ ৬,১৫,২৬৩ টাকা, হোটেলের দূরত্ব হবে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজ ৫,০৫,৬৪৮ টাকা, হোটেলের দূরত্ব হবে ২/৩ কিলোমিটারের মধ্যে।

অথচ আমাদের দেশের হাজি সাহেবরা থাকতে চান আরও কাছে। অধিকাংশই ৪/৬/৮ মিনিট হাঁটা দূরত্বে থাকার কথা বলেন৷ সে হিসেবে তাদের হোটেল রাখতে হয় ২০০/৪০০/৬০০ মিটারের মধ্যে। তাই বেসরকারি এজেন্সির প্যাকেজের মূল্যও বেশি হয়।

আমরা তিনটা প্যাকেজ রাখছি এবার।
একটি জিরো মিটারের মধ্যে, ফাইভ স্টার হোটেলে।
দ্বিতীয়টি ৩০০/৪০০ মিটারের মধ্যে, থ্রি-স্টার হোটেলে।
তৃতীয়টি ৭০০/৮০০ মিটারের মধ্যে, ওয়ান স্টার হোটেলে৷ তাছাড়া শর্ট প্যাকেজের ব্যবস্থাও থাকবে আমাদের।

আমাদের সব প্যাকেজের মূল্যসহ বিস্তারিত ঘোষণা দ্রুতই আসবে ইনশাআল্লাহ।

প্রথমবার উমরায় যাচ্ছেন? তাহলে এই পোস্টটি এখনই Save করে রাখুন!অনেকেই উমরায় যাওয়ার সময় ছোট ছোট কিছু প্রয়োজনীয় জিনিস ...
20/07/2026

প্রথমবার উমরায় যাচ্ছেন? তাহলে এই পোস্টটি এখনই Save করে রাখুন!

অনেকেই উমরায় যাওয়ার সময় ছোট ছোট কিছু প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে যান। অথচ এগুলো সঙ্গে থাকলে পুরো সফরটা অনেক সহজ, স্বস্তিদায়ক এবং ইবাদতে মনোযোগী হওয়া যায়।

আপনার বা আপনার পরিবারের কেউ যদি শিগগিরই উমরায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে নিচের তালিকাটি অবশ্যই দেখে নিন।

১. গুরুত্বপূর্ণ কাগজপত্র
• পাসপোর্ট
• উমরার ভিসা
• বিমান টিকিট
• হোটেল বুকিং কপি
• ট্রাভেল এজেন্সির কাগজপত্র
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
• পাসপোর্ট ও ভিসার কয়েকটি ফটোকপি
• কয়েক কপি পাসপোর্ট সাইজ ছবি
• জরুরি ফোন নম্বর লিখে রাখা

২. পুরুষদের জন্য
• ২ সেট ইহরামের কাপড়
• ইহরাম বেল্ট
• আরামদায়ক স্যান্ডেল
• সাধারণ পোশাক (মদিনায় থাকার জন্য)
• হালকা জ্যাকেট (এসি-তে প্রয়োজন হতে পারে)

৩. মহিলাদের জন্য
• ২–৩টি আরামদায়ক আবায়া
• কয়েকটি হিজাব
• ঢিলেঢালা পোশাক
• আরামদায়ক স্যান্ডেল/জুতা
• উমরার পর চুল কাটার জন্য ছোট কাঁচি

৪. ব্যক্তিগত ব্যবহার্য জিনিস
• প্লেট ও চামচ
• টুথব্রাশ ও টুথপেস্ট
• চিরুনি
• তোয়ালে
• টিস্যু ও ভেজা টিস্যু
• হ্যান্ড স্যানিটাইজার
• সুগন্ধিবিহীন সাবান/শ্যাম্পু (ইহরাম অবস্থায়)
• নেইল কাটার (ইহরামের আগে ব্যবহার করুন)
• ভ্যাসলিন

৫. প্রয়োজনীয় ওষুধ
• নিয়মিত ওষুধ
• প্যারাসিটামল
• সর্দি-কাশির ওষুধ
• গ্যাস্ট্রিকের ওষুধ
• ডায়রিয়ার ওষুধ
• ব্যান্ডেজ
• ORS
• হট ওয়াটার ব্যাগ (সম্ভব হলে)

৬. ইলেকট্রনিকস
• মোবাইল
• চার্জার
• পাওয়ার ব্যাংক
• ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার

৭. নামাজ ও ইবাদতের জন্য
• ছোট কুরআন (অথবা মোবাইলে অ্যাপ)
• তাসবীহ (ইচ্ছা হলে)
• দোয়ার বই
• জুতা রাখার জন্য ছোট ব্যাগ

৮. টাকা-পয়সা
• কিছু সৌদি রিয়াল
• আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য ডেবিট/ক্রেডিট কার্ড (যদি থাকে)

৯. অতিরিক্ত দরকারি জিনিস
• ছাতা
• সানগ্লাস
• পানির বোতল
• হালকা শুকনো খাবার (খেজুর, বিস্কুট ইত্যাদি)

বিশেষ পরামর্শ

• ব্যাগ যতটা সম্ভব হালকা রাখুন।
• সব গুরুত্বপূর্ণ কাগজপত্র মোবাইলে স্ক্যান করে সংরক্ষণ করুন।

এই তালিকাটি আপনার উমরার সফরকে আরও সহজ ও সুন্দর করতে সাহায্য করবে, ইনশাআল্লাহ। পোস্টটি সেভ করে রাখুন এবং যাঁরা উমরায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা সবার উমরা কবুল করুন। আমীন।

আলহামদুলিল্লাহ! আমাদের ৩৮ জনের উমরাহ গ্রুপ আজ পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহ তাআলা সকলের সফর কবুল ও সহজ করে...
18/07/2026

আলহামদুলিল্লাহ! আমাদের ৩৮ জনের উমরাহ গ্রুপ আজ পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহ তাআলা সকলের সফর কবুল ও সহজ করে দিন। আমীন।

Address

18/Purana, Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUSA FLY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category