কমলাপুর রেলওয়ে স্টেশন-Komolapur railway station

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কমলাপুর রেলওয়ে স্টেশন-Komolapur railway station

কমলাপুর রেলওয়ে স্টেশন-Komolapur railway station Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কমলাপুর রেলওয়ে স্টেশন-Komolapur railway station, Travel and transport, 19 Mristitola, Uttar Badda, Dhaka.
(31)

🚆 ঢাকার সকল ট্রেনের নিয়মিত সময়সূচী, প্ল্যাটফর্ম নম্বর, লাইভ লোকেশন ও সর্বশেষ আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকুন। সঠিক তথ্য ও জরুরি ভ্রমণ নির্দেশিকা নিয়ে আমরা আছি আপনার নিরাপদ, আরামদায়ক ও আনন্দময় ট্রেন যাত্রার বিশ্বস্ত সঙ্গী হিসেবে! 🛤️

ঢাকা গামী ৭৫২ডাউন লালমনি এক্সপ্রেস বগুড়া রেলওয়ে স্টেশন প্রবেশ করলো।সময়:- দুপুর ১:০২ মিনিট।বিলম্ব:- মাত্র ২১ মিনিট।'ক' কো...
25/07/2026

ঢাকা গামী ৭৫২ডাউন লালমনি এক্সপ্রেস বগুড়া রেলওয়ে স্টেশন প্রবেশ করলো।
সময়:- দুপুর ১:০২ মিনিট।
বিলম্ব:- মাত্র ২১ মিনিট।
'ক' কোচের অবস্থান:- পিছনে।
পরাবর্তী স্টেশন:- কাহালু (৬.৭ কি.মি. দূরে)।
পরাবর্তী যাত্রাবিরতি:- সান্তাহার (৩৯.৩ কি.মি. দূরে)।

25/07/2026

ঢাকা গামী ৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস জয়দেবপুর জংশন ছেড়ে গেল।
⏰দুপুর ১২:৫৩ মিনিট।

📢 ভুয়া ট্রেনের আপডেট পেজ বয়কট করুন এবং সতর্ক থাকুন! 🚨সবাইকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, এদের ভন্ডামি আর প্রতারণা যেন ...
15/07/2026

📢 ভুয়া ট্রেনের আপডেট পেজ বয়কট করুন এবং সতর্ক থাকুন! 🚨

সবাইকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে, এদের ভন্ডামি আর প্রতারণা যেন শেষই হতে চায় না! আমাদের উচিত এবং সত্য লেখার কারণে ভয়ে তারা আগের ভুয়া পেজটি পোস্ট করার দিনই ডিলিট করে পালিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, এদের জালিয়াতির ডালপালা আরও অনেক দূর ছড়ানো—এবার তাদের আরেকটি ভুয়া পেজের সন্ধান পাওয়া গেছে, যার নাম ‘Suborno Express - সুবর্ণ এক্সপ্রেস’।

এই পেজটির জালিয়াতি এবং এদের পরিচয় আগেরটার চেয়েও এক কাঠি ওপরে:
১. ৬ মাসের নিখোঁজ ডায়েরি: এরা পেজে মাত্র ১ দিন ট্রেনের আপডেট দিয়ে টানা ৬ মাসের জন্য সম্পূর্ণ গায়েব হয়ে যায়!
২. চট্টগ্রামের ট্রেন, কিন্তু অ্যাডমিন সিলেটে: এটি মূলত ঢাকা-চট্টগ্রাম রুটের বিখ্যাত ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের নামে খোলা পেজ। অথচ এই পেজ যারা চালায়, তারা নিজেরা বসে আছে সিলেটে!
৩. মুখোশ উন্মোচন: এই ভুয়া পেজের মূল হোতা ও অ্যাডমিনদের নাম হচ্ছে রোহান ইসলাম এবং সালমান হোসেন।

যে রোহান আর সালমানরা নিজেরা সিলেটে বসে থাকে এবং ৬ মাস পর পর ঘুম থেকে ওঠে, তারা কীভাবে আপনাকে চট্টগ্রামের ট্রেনের নিয়মিত এবং সঠিক আপডেট দেবে? স্টেশনের হুইসেল আর ট্রেনের আবেগ নিয়ে সুন্দর সুন্দর বায়ো লিখে এরা মূলত সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ভুয়া ট্রাফিক জমাচ্ছে।

নিজেরা নিয়মিত আপডেট দিতে পারে না, অথচ ট্রেনের নামে ভুয়া পেজ খুলে বসে থাকে ওস্তাদরা! তাই বিভ্রান্তি এড়াতে এই ধরণের অকেজো ও ভুয়া পেজটি ফলো করা থেকে বিরত থাকুন এবং অবিলম্বে আনফলো করুন। সঠিক তথ্যের সাথে থাকুন। ❌📌

27/06/2026

৭০৯ পারাবত এক্সপ্রেস ইলাসপুর রেলক্রসিং অতিক্রম করলো দুপুর ১২:৫০ মিনিট।

27/06/2026

সিলেট গামী ৭০৯ পারাবত এক্সপ্রেস মাইজগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে গেল দুপুর ১২:৪২ মিনিট।
ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন অতিক্রম করলো দুপুর ১২:৪৫ মিনিট।
ফেঞ্চুগঞ্জ রেলওয়ে সেতু অতিক্রম করলো দুপুর ১২:৪৬ মিনিট।

রেলওয়ের এই চরম ভোগান্তি আর কতদিন? আধুনিক কোচ সরিয়ে জরাজীর্ণ কোচ কেন? 😡📢উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্য...
26/06/2026

রেলওয়ের এই চরম ভোগান্তি আর কতদিন? আধুনিক কোচ সরিয়ে জরাজীর্ণ কোচ কেন? 😡📢

উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি জনপ্রিয় ট্রেন—একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে এই ট্রেন তিনটির অবস্থা একবারে বেহাল হয়ে পড়েছে!

সবচেয়ে ক্ষোভের বিষয় হলো, একসময় এই তিনটি ট্রেন অত্যন্ত আধুনিক ও আরামদায়ক পিটি ইনকা (PT Inka) কোচ দিয়ে চলাচল করতো। কিন্তু ২০২৪ সালের নির্বাচনের পর থেকেই রহস্যজনক কারণে সেই আধুনিক কোচগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তার বদলে এই রুটে জুড়ে দেওয়া হয়েছে অত্যন্ত জরাজীর্ণ ও পুরনো এলএইচবি (LHB) কোচ!

বর্তমানে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা যে চরম ভোগান্তি পোহাচ্ছেন:
১. জরাজীর্ণ ও ভাঙা আসন: বর্তমান এলএইচবি কোচগুলোর সিট ভাঙা, কুশন ছেঁড়া এবং বসার অনুপযোগী। ফ্যান ও লাইট ঠিকমতো কাজ করে না।

২. অসহনীয় শিডিউল বিপর্যয়: ট্রেনগুলো এখন আর সময় মেনে চলে না। ঘণ্টার পর ঘণ্টা লেট করা যেন এখনকার নিয়মিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

৩.অপরিচ্ছন্ন পরিবেশ ও দুর্গন্ধ: ট্রেনের ভেতরের পরিবেশ খুবই নোংরা। টয়লেটগুলোর অবস্থা শোচনীয়, পর্যাপ্ত পানির অভাব এবং তীব্র দুর্গন্ধে বগিতে টিকে থাকা দায়।

৪.বিনা টিকিটের যাত্রী ও হকারদের দাপট: এসি এবং শোভন চেয়ার বগিগুলোতেও বিনা টিকিটের যাত্রী এবং হকারদের অবাধ যাতায়াত। বৈধ টিকিট কাটা যাত্রীরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উত্তরবঙ্গের মানুষের সাথে এই বৈষম্য কেন? আমাদের আধুনিক পিটি ইনকা কোচ কেন কেড়ে নেওয়া হলো?

আমরা এই রুটের ট্রেনগুলোতে আবারও পূর্বের আধুনিক কোচ ফিরিয়ে আনার এবং রেলের সার্বিক অব্যবস্থাপনা দূর করার তীব্র দাবি জানাচ্ছি। রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ যাত্রীদের এই দুর্ভোগের অবসান হোক! 🙏

ছবি:- সংগৃহীত।

25/06/2026

৮০২ চট্টলা এক্সপ্রেস কুমিল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। ⏰রাত ৮:১৬ মিনিট।

13/06/2026

৮২৪ সৈকত এক্সপ্রেস ফুলছড়ি এলাকা অতিক্রম করলো।
⏰রাত ১০:০৮ মিনিট।

13/06/2026

৭৯৯ জামালপুর এক্সপ্রেস বাইগনবাড়ী রেলসেতু অতিক্রম করলো দুপুর ২:৪২ মিনিট।
বাইগনবাড়ী রেলগেট অতিক্রম করলো দুপুর ২:৪৩ মিনিট।
বাইগনবাড়ী রেলস্টেশন অতিক্রম করলো দুপুর ২:৪৩ মিনিট।

সিলেট অভিমূখী ৭০৯ পারাবত এক্সপ্রেস অল্পকিছুক্ষণের মধ্যে শামশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করবে।আপডেট সময়:- দুপুর ১২:২৩ মিন...
12/06/2026

সিলেট অভিমূখী ৭০৯ পারাবত এক্সপ্রেস অল্পকিছুক্ষণের মধ্যে শামশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করবে।
আপডেট সময়:- দুপুর ১২:২৩ মিনিট।

Address

19 Mristitola, Uttar Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when কমলাপুর রেলওয়ে স্টেশন-Komolapur railway station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share