Quick Hajj. Com

Quick Hajj. Com A Karol Travels International Initiative. Hajj License No. 872

13/05/2026

হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন করুন।
নিয়তের সাওয়াব পেতে থাকুন।

৩১ জুলাইয়ের মধ্যে প্রি-রেজিস্ট্রেশন করুন।
প্রতি ২৫ জন প্রি-রেজিস্ট্রেশনকারীর মধ্যে ১ জন পাবেন নিশ্চিত উমরাহ উপহার।

📞 +৮৮০ ১৩২১-১৪৮১১৩
---
A Karol Travels International Initiative.
Hajj License No. 872
---
৩/১-এইচ, পুরানা পল্টন,
ঢাকা, বাংলাদেশ

হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন করুন।নিয়তের সাওয়াব পেতে থাকুন।
13/05/2026

হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন করুন।
নিয়তের সাওয়াব পেতে থাকুন।

11/05/2026

✈️🕋 হজযাত্রার আগে বিমানবন্দরে করণীয় কিছু জরুরি পরামর্শ
হজযাত্রা আল্লাহর এক মহান নিয়ামত। তাই সফরের আগেই কিছু বিষয় ঠিকভাবে প্রস্তুত করে নিলে যাত্রা হবে সহজ, সুন্দর ও শান্তিময় ইনশাআল্লাহ।
✅ সফরের আগের দিন করণীয়
🔸 সফরের আগের দিন ভালোভাবে বিশ্রাম নিন।
🔸 যারা বিদায় জানাতে আসবেন, তাদের অনুরোধ—যাত্রার আগের রাতটিতে ভিড় না করা উত্তম, যাতে হজযাত্রী শান্তিতে বিশ্রাম নিতে পারেন।
🔸 গোসল করে সুগন্ধি ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিন।
🔸 ব্যাগের জিনিসপত্র ভালোভাবে চেক করুন। প্রয়োজনীয় ওষুধ অবশ্যই হাতব্যাগে রাখুন (যেটা প্লেনে সাথে থাকবে)।
🔸 ব্যাগে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে ট্যাগ লাগিয়ে দিন।
🔸 আগেই ব্যাগের ওজন মেপে নিন, যেন বিমানবন্দরে ঝামেলা না হয়।
🔸 যারা সরাসরি মক্কায় যাবেন—হাতব্যাগে ইহরামের কাপড় অবশ্যই রাখুন।

🏢 বিমানবন্দরে ঢোকার পর করণীয়
🔹 এয়ারপোর্টে পৌঁছে প্রথমে সংশ্লিষ্ট হজ কোম্পানির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করুন।
🔹 বাসস্থানের কাগজ/হোটেল পেপার জমা দিলে ভিসা কাগজ, ব্যাজ এবং লাগেজ ট্যাগ দেওয়া হবে।
🔹 প্রয়োজন হলে বিমানবন্দরে বৈধ এক্সচেঞ্জ বুথ থেকে রিয়াল পরিবর্তন করে নিতে পারেন।
🔹 লাগেজ জমা দেওয়ার সময় লাইনে দাঁড়িয়ে সঠিকভাবে ব্যাগ জমা দিন।
🔹 কেউ যদি পরিবারের সদস্য বা পরিচিত কারও সাথে পাশাপাশি বসতে চান, তাহলে চেক-ইন কাউন্টারে আগে থেকেই জানিয়ে দিন।
🔹 ইমিগ্রেশন ও কাস্টমস পার হওয়ার সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন।

🕌 ডিপারচার হলে ইহরামের প্রস্তুতি
🟢 ডিপারচার হলে কিছুক্ষণ বিশ্রাম নিন, হালকা খাবার খান।
🟢 যারা সরাসরি মক্কায় যাবেন, তারা এখানেই অজু করে ইহরাম পরে ২ রাকাত নামাজ আদায় করে নিতে পারেন।
(কারণ বিমানে অনেক যাত্রী একসাথে ইহরাম পরতে গেলে কষ্ট হয়ে যায়।)

✈️ বিমানে ওঠার সময় সতর্কতা
⚠️ বিমানে ওঠার সময় হাতব্যাগ ভালোভাবে তল্লাশি করা হয়।
❌ ধারালো/লোহার জিনিস
❌ অতিরিক্ত তরল
❌ কিছু খাবার
এসব বিষয়ে সতর্ক থাকুন।
🪑 বোর্ডিং পাস অনুযায়ী নির্ধারিত আসনে বসুন।

🕋 মীকাতের কাছে পৌঁছালে
✈️ বিমানের ক্যাপ্টেন মীকাতের কাছাকাছি পৌঁছালে ঘোষণা দেবেন। তখন—
✔️ তামাত্তু হজকারী উমরার নিয়ত করবেন
✔️ ইফরাদ হজকারী হজের নিয়ত করবেন
✔️ এরপর তালবিয়া শুরু করবেন
ইনশাআল্লাহ হজের সফর হোক নিরাপদ ও বরকতময়।

Send a message to learn more

আল্লাহর ঘরে শান্তির সফরপ্রিমিয়াম উমরাহ প্যাকেজ ২০২৭
10/05/2026

আল্লাহর ঘরে শান্তির সফর
প্রিমিয়াম উমরাহ প্যাকেজ ২০২৭

হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন করুন।নিয়তের সাওয়াব পেতে থাকুন।
07/05/2026

হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন করুন।
নিয়তের সাওয়াব পেতে থাকুন।

05/05/2026
হজ্জ পরবর্তী উমরাহ—সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য প্যাকেজ। এখনই বুক করুন।
30/04/2026

হজ্জ পরবর্তী উমরাহ—সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য প্যাকেজ। এখনই বুক করুন।

মিনা ~ মূলত সৌদি আরবের মক্কা শহরের অদূরে অবস্থিত একটি তাবুর শহর যেখানে হজের সময় বিশ্বজুড়ে আগত লাখ লাখ হাজি ৮ থেকে ১২ই ...
28/04/2026

মিনা ~ মূলত সৌদি আরবের মক্কা শহরের অদূরে অবস্থিত একটি তাবুর শহর যেখানে হজের সময় বিশ্বজুড়ে আগত লাখ লাখ হাজি ৮ থেকে ১২ই জিলহজ পর্যন্ত এই তাঁবুতে অবস্থান করেন।
মিনায় অবস্থান করা হজের একটি গুরুত্বপূর্ণ আমল। এটি হাজীদের জন্য সুন্নাতে মুয়াক্কাদা বা ওয়াজিব (মাজহাব ভেদে) এবং তাশরীকের রাতগুলো (১০, ১১ ও ১২ জিলহজ) মিনায় তাঁবুতে যাপন করা হয়।
এখানে নামাজ, জিকির ও
তাসবিহ-তাহলিলের মাধ্যমে সময় অতিবাহিত করেন হাজিগন।
রাসুলুল্লাহ (সা.) এই দিনগুলো মিনায় কাটিয়েছেন, তাই এটি সুন্নাত বা ওয়াজিব আমল।
হজের কার্যক্রম মূলত মিনা থেকেই শুরু হয়। গোসল করে ইহরাম পরে ৮ই জিলহজ জোহরের আগেই হাজিরা মিনায় আসতে থাকে। ৯ই জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন, যেটা
হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ রুকন, যা ছাড়া হজ কবুল হয় না।
তারপর আসরের পর আরাফাত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে ১০ই জিলহজ হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন, মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ ও সাফা মারওয়া সাঈ করবেন। তাওয়াফ, সাঈ শেষে আবার মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন। সেখানে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তাঁরা।

হজ ক্যাম্পে প্রবেশ ম্যাপ
22/04/2026

হজ ক্যাম্পে প্রবেশ ম্যাপ

হজের স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজই নিন 🕋২০২৭ হজ প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে!
07/04/2026

হজের স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজই নিন 🕋
২০২৭ হজ প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে!

মক্কায় জানাজার ভিড়ে একজন কেন আলাদা? চমকে যাওয়ার মতো এক দৃশ্য! মক্কার হারাম শরিফে জানাজার এই দৃশ্যটি ভালো করে লক্ষ্য করুন...
05/04/2026

মক্কায় জানাজার ভিড়ে একজন কেন আলাদা? চমকে যাওয়ার মতো এক দৃশ্য!
মক্কার হারাম শরিফে জানাজার এই দৃশ্যটি ভালো করে লক্ষ্য করুন। সারিবদ্ধ কা।ফনে মোড়ানো নিথর দেহগুলোর মাঝে একজনের মুখ কেন খোলা রাখা হয়েছে? এটি কি কোনো ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর বিশেষ কোনো বিধান?
প্রথম দেখায় অবাক লাগলেও, এর পেছনে রয়েছে ইসলামের এক অত্যন্ত সম্মানজনক ও হৃদয়স্পর্শী নিয়ম। ছবিতে আপনি যে ব্যক্তির মুখ খোলা দেখছেন, তিনি সাধারণ অবস্থায় মা।রা যাননি। তিনি মা।রা গেছেন আল্লাহর মেহমান হয়ে—অর্থাৎ ওমরাহ পালনের জন্য ইহরাম পরা অবস্থায়।
ইসলামি শরীয়ত অনুযায়ী, কেউ ইহরাম অবস্থায় মা।রা গেলে তার দাফন-কাফনের নিয়ম বদলে যায়। সহিহ বুখারি ও মুসলিম শরিফের হাদিস অনুযায়ী, নবীজি (সা.) নির্দেশ দিয়েছেন যেন এমন ব্যক্তির মুখ ও মাথা ঢাকা না হয় এবং কোনো সুগন্ধি ব্যবহার না করা হয়।
এর কারণটি শুনলে গা শিউরে ওঠে! রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে সাধারণ মানুষের মতো উঠবে না, বরং উচ্চস্বরে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ (তালবিয়া) পাঠ করতে করতে কবর থেকে পুনরুত্থিত হবে।
কি সৌভাগ্যবান সেই আত্মা, যার শেষ বিদায়টাও সাধারণ নয়, বরং রাজকীয় সম্মানের। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে এবং সর্বোত্তম অবস্থায় মৃ।ত্যু নসিব করুন। আমিন।

Address

3/1-H, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Quick Hajj. Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share