Mahir Tour & Travels

Mahir Tour & Travels বিদেশে চাকুরীর জন্য আপনার বিশ্বস্থ সহযোগী হিসেবে কাজ করছি আমরা। বিস্তারিত জানতে ম্যাসেজ দিন আমাদের পেইজে অথবা কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে।

06/09/2026

আসসালামু আলাইকুম সবাই ভাল আছেন আশা করি আজকে রাত ৮.৩০মিনিটে আমি লাইভে আসবো আপনারা সবাই যারা মাহির ট্যুরস এন্ড ট্রাভেলস সাথে লেনদেন করেছেন, এখনো টাকা ফেরত পান নাই তারা সবাই আজকে লাইভে যুক্ত থাকবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইলো।ইনশাল্লাহ আজকেই লাইভে আপনাদের প্রত্যেকের সমস্যা সমাধানের একটা উপায় বলে দিব ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাকে সময় দিয়ে একটু সহযোগিতা করুন।

02/09/2026

আসসালামু আলাইকুম আমার মাহির
ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিবর্তে নতুন করে নাম লিপ অ্যান্ড্রয়েড নামে পরিচালনা করে আসছিলাম,এই শাখা ছাড়া আমার আর কোন শাখা নাই এবং আমার আর কোন অফিস নাই। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে লেনদেন অতি দ্রুত শেষ করে দিব, সবাই সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন, প্রত্যেকে আমার দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01898940956.

আসসালামু আলাইকুম যারা টাকা পাবেন তারা অতিসত্বর হোয়াটসঅ্যাপে যাদের ডকুমেন্টস পাঠান।
01/09/2026

আসসালামু আলাইকুম যারা টাকা পাবেন তারা অতিসত্বর হোয়াটসঅ্যাপে যাদের ডকুমেন্টস পাঠান।

06/08/2026

আপনাদের প্রত্যেককে আর একটা কথা অবগত করতেছি যে আগামী কালকে আপনাদের একটি whatsapp নাম্বার দিবে প্রত্যেকের নিজ দায়িত্বে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডকুমেন্টস এর ছবি এবং কে কত টাকা পাবেন আপনাদের নাম মোবাইল নাম্বার সহ টাকার পরিমান সহ হোয়াটসঅ্যাপে করবেন, সবাই আমাকে সহযোগিতা করবেন 25 তারিখ পর্যন্ত আমি কোন টাকা দিতে পারবো না ২৫ তারিখের পর থেকে আমি নিজ দায়িত্বে অফিসে ডেকে এনে ব্যাংক অথবা বিকাশ অথবা সরাসরি যার যার টাকা পৌঁছে দিবে এবং বুঝিয়ে দিব, আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন এখানে আর দ্বিতীয় কোন তৃতীয় ব্যক্তির প্রয়োজন নাই নিজের টাকা নিজে নিবেন পরের কে দিয়ে খাওয়ানো কোন প্রয়োজন নাই, আর সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক করবেন কমান্ডবক্সে মেসেজ করা প্রয়োজন নাই, আপনাদের গচ্ছিত আমানত আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য, আরেকটি কথা প্রত্যেককে আমি বড় ভাই হিসেবে অনুরোধ করতেছি সবাই সম্মান বজায় রাখবেন এবং সম্মান ধরে রাখার চেষ্টা করবেন আমাকে হেনস্তা করে আপনাদের কোন লাভ নাই আপনাদের টাকা দিয়ে দিলে আপনাদের সাথে আমার সুসম্পর্ক বজায় থাকবে সেই জন্য আমি লস খাওয়ার পরেও আমি আপনাদেরকে টাকা ডেকে ডেকে নিয়ে পরিশোধ করতেছি আপনারা সবাই শুধুমাত্র আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন আমাকে কোন অপমান অপদস্ত কোন ক্ষতি করবেন না এটা আপনাদের কাছ থেকে আমি ছোট ভাই হিসাবে চেয়ে নিচ্ছি। আমার কোনো ভুল ভ্রান্ত হলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

06/08/2026

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ট্যুর ট্রাভেলসে যারা টাকা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকের ডকুমেন্টস এর ছবি, নাম, মোবাইল নাম্বার, টাকার পরিমাণ সহ হোয়াটসঅ্যাপ করুন 01341653318।

05/08/2026

আসসালামু আলাইকুম, আমি মাহির টুর এন্ড ট্রাভেল এর পক্ষ থেকে বলছি, আশা করি আপনারা সবাই ভাল আছেন? আর আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা বড় একটা বিপদ এবং অনেক টাকা ধরা খাইছি সেজন্য আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আশা করি খুব দ্রুতই সেই সমস্যা সমাধান করে ফেলব। আমার অফিস থেকে যারা যারা টাকা পাবেন করে কেউ মাধ্যম ধরবেন না সরাসরি যে টাকা পাবেন সেই যোগাযোগ করবেন, কোনরকম বাইরের মানুষ ধরে কাউকে টাকা খাওয়ানোর প্রয়োজন নাই, আপনাদের কষ্ট টাকা আমি নিয়েছি সে তো আপনাদের কষ্টের টাকা আমি আপনাদেরকে ফেরত দিব, আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে আমাকে একটু সময় দিয়ে সহায়তা করবেন, পাশাপাশি আমি যেন আমার সেই কষ্টের অর্জিত টাকা এবং ক্ষতিপূরণ থেকে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, আমি কারো একটা টাকাও আমি মেরে খাবো না এবং কারো একটা টাকা আমি রাখবো না, আমি আপনাদের যে অফিস থেকে টাকা নিয়েছি ইনশাল্লাহ এখন আমি সেই অফিসে আছি যদি আমি কারো সাথে প্রতারণা করতাম বা কারো টাকা মেরে দিতাম অফিস বন্ধ করে পালিয়ে বেড়াতাম/যেতাম। তাই আপনাদেরকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই আমাকে সময় যে সহযোগিতা করবেন আমি একবারে না পারি দুইবার দুইবারে না পারি তিনবার অবশ্যই আপনাদের টাকা পরিশোধ করব। শুধু আপনাদের কাছ থেকে আমার সময় নেওয়ার প্রয়োজন এবং আপনার সবাই আমাকে সহযোগিতা করবেন সময় দিয়ে। কেউ কোনো রকম উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা আচরণ বা বাইরের মানুষ দে আমাকে কোনরকম হামলা মামলা ওরকম ক্ষমতার আমাকে দয়া করে কেউ করবেন না নিয়ে প্রত্যেকের কাছে আপনাদেরকে মিনতি করতেছি আপনার প্রত্যেকে আমাকে সময় দিয়ে সহযোগিতা করুন এবং প্রত্যেকের নিজ নিজ টাকা আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন প্রত্যেকের টাকা আমি এতদিন পর্যন্ত যারা ঘুরেছেন বা ঘুরতেছেন প্রত্যেকের কাছ থেকে আমি আবারো সময় নিচ্ছি, আপনার এতদিন যেহেতু অপেক্ষা করতে পারছেন আর কিছুদিন অপেক্ষা করুন ইনশাল্লাহ এই মাসটা অপেক্ষা করুন আমি প্রত্যেককে একজন একজন করে ডেকে ডেকে এনে আমার অফিস থেকে আমি আপনাকে প্রত্যেকের টাকা তুলে দিব। আগামীকালকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যারা যারা আমার অফিসে টাকা পাবেন প্রত্যেকে দয়া করে টেম্পের কপিগুলা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবেন হিসাব করা প্রয়োজন হিসাব করে আমি প্রত্যেককে প্রত্যেকের whatsapp এ আমি সেই তারিখের পর থেকে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি ধরা প্রয়োজন নাই আপনি আমাকে টাকা দিয়েছেন আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি আমি স্বীকার করতেছি আমি আপনার টাকা পৌঁছে দিব আর সবাই আমাকে আবারও বলছি সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি চাইনা আপনার কষ্টের টাকা আপনি আমাকে দিয়েছেন আমি চাইনা আপনার কষ্ট টাকা থেকে একটা টাকাও কম পড়ুক বা কেউ নিয়ে যাক একটা টাকা আপনি নিয়ে যাবেন, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির কাছে গেলেই সে টাকা থেকে আপনার টাকা কমবে সো দয়া করে আপনাদের কাছে আমি আবারো বলতেছি প্রত্যেকের টাকা বুঝে পাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার সবাই আমাকে আবারো বলছি সময় দিয়ে সহযোগিতা করবেন কে যে নাম্বার দিব সেই নাম্বারে সবাই স্ট্যাম্পের কপি গুলো আমাকে পাঠিয়ে দিবেন।

✨ পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। ✨এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে...
27/05/2026

✨ পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। ✨
এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি পরিবারে।
আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানি, ইবাদত ও নেক আমল কবুল করুন।
🌙 Mahir Tour & Travels পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙
ঈদের আনন্দ হোক নিরাপদ, সুন্দর, আনন্দময় ও ভালোবাসায় পরিপূর্ণ।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধির আলোয়।

পবিত্র "ঈদ উল আযহা" উপলক্ষে আগামীকাল [২৪-০৫-২০২৬] তারিখ হতে, [৩-০৬-২০২৬] তারিখ পর্যন্ত অফিসের সকল প্রকার কার্যক্রম বন্ধ ...
23/05/2026

পবিত্র "ঈদ উল আযহা" উপলক্ষে আগামীকাল [২৪-০৫-২০২৬] তারিখ হতে, [৩-০৬-২০২৬] তারিখ পর্যন্ত অফিসের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

>(৪-০৬-২০২৬) তারিখ হতে অফিসে পুনঃরায় সকল কার্যক্রম যথানিয়মে চলবে।

20/05/2026

আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি মাহির ট্যুরস এন্ড ট্রাভেলের পক্ষ থেকে মাহির ট্যুরস এন্ড ট্রাভেলের মালিক বলতেছি আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা একদম মিথ্যা এবং বানোয়াট আমার অফিস ৬ নাম্বার সেক্টরে আছে এবং থাকবে, আর ব্যবসা করতে গেলে যেমন লাভ লস থাকবে ঠিক তেমনি ভাবে ব্যবসা করতে গেলে ঋণ থাকবেই তাই বলে আমি এত ভয় পাওয়ার কিছু নাই বা অফিস ছেড়ে দিব বা ব্যেগে যাব মানুষের টাকা মেরে খাব এরকম ধারণা যারা করতেছেন সম্পূর্ণ ভুল, আমি সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করতেছি ইনশাল্লাহ বাকি জীবন যতদিন এই বিজনেস করি কাজ করে যাব কেউ বিচলিত হবেন না এবং এই মিথ্যা ভিডিও দেখে কেউ ফাঁদে পাড়া দিবেন না এবং কেউ বিচলিত হবেন না এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইলো, পূর্বের ন্যায় যথারীতি নিয়মে আমার অফিস চলতেছিল এবং চলবে, একটা প্রবাদ আছে যারা কাজ করতে পারবে তাদের বিরুদ্ধে মানুষ মিথ্যাচার করবে এবং তাদের কে ব্যবসা ছাড়া এবং তাদেরকে ধ্বংস করার জন্য কিছু কিছু মানুষ উঠে পড়ে লাগে আমি সেই জায়গার মধ্যে বর্তমান অবস্থায় আছি, আমি সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করতেছি বাকি জীবন করে যাব আপনারা কেউ বিচলিত হবেন না, সবাই বলতেছে আমি বেগে যাচ্ছি কিন্তু এখনো আমার কাজ চলমান অবস্থায় আছে তার প্রমাণও চাইলে আপনারা দেখতে পাবেন এবং আশা করি যারা যারা কাজগুলো করতেছেন তারা যদি তাদের টাকা-পয়সাগুলো বা যা কিছু তাদের লেনদেন ফেরত পেয়ে যান আমার এই সম্মানটুকু কি তারা ফেরত দিতে পারবেন আমি অলরেডি অভিযোগ করে দিয়েছি প্রশাসন তার অ্যাকশনে যাবে।

25/04/2026

আসসালামু আলাইকুম আগামীকাল ১ টার সময় আমি ফেসবুক লাইভে আসবো সবাই যুক্ত থাকবেন, আপনাদের নতুন পুরাতন যারা আছেন সবার বিষয়ে বিস্তারিত কথা হবে ।

Address

House-08, Road-03, Sector/06
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahir Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category