27/05/2026
নয়টি দিন পূর্বে
হ্যাঁ মাত্র নয়টি দিন আগের কথা বলছি।
দেখতে দেখতে Tourxtra পরিবারের সাথে একটি বছর কেটে গেল! ❤️
ঠিক এক বছর আগে #মাওয়া ট্রিপ থেকে আমাদের পথচলা শুরু হয়েছিল নতুন উদ্যম, স্বপ্ন আর ভ্রমণপিপাসু মানুষদের নিয়ে। এই অল্প সময়ের পরিচয়ে শত শত মানুষের ভালোবাসা, স্মৃতি আর আন্তরিকতা যোগ হয়েছে আমাদের জীবনের ডায়েরিতে—যা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
আমাদের প্রতিটি ট্রিপই ছিল একেকটি আলাদা গল্প, একেকটি অসাধারণ অভিজ্ঞতা। কোথাও ছিল রোমাঞ্চ, কোথাও প্রকৃতির শান্ত সৌন্দর্য, কোথাও আবার নতুন মানুষের সাথে হৃদ্যতা—প্রতিটি ট্যুরই ছিল নিজস্ব দিক থেকে সেরা এবং স্মরণীয়।
মাঝে আমাদের ফাউন্ডার এডমিনের ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছু সময় ইভেন্ট আয়োজন থেকে বিরতি ছিল। তবে আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং বিশ্বাসকে সঙ্গে নিয়ে ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আবারও নতুন উদ্যমে ফিরে দাঁড়িয়েছে
#ঈদ উপলক্ষে আমাদের কিছু #ডোমেস্টিক কাস্টমাইজড ট্রিপ চলমান রয়েছে। খুব শীঘ্রই বিস্তারিত আপডেট নিয়ে হাজির হবে আমাদের টিম।
আর হ্যাঁ!
টাঙ্গুয়ার হাওরের পানি কিন্তু চলে এসেছে!
প্রস্তুত আমাদের টিম—আপনি যাচ্ছেন কবে? 😉
মাত্র ২ জন হলেই ঘুরে আসতে পারেন
পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে, নিজের মতো করে, নিজের পছন্দের কাস্টমাইজড ট্যুরে।
ভ্রমণ হোক স্মৃতির, ভালোবাসার আর নতুন গল্প তৈরির নাম। 💙