EduTripper Tuhin

EduTripper Tuhin Explore Knowledge. Experience Journeys. Discover the beauty of learning and traveling together with Edutripper Tuhin. Learn something new, see something amazing.

03/04/2026

কোন একটি নতুন বিষয়ের উপর যদি আপনি ৩০ দিন সময় ব্যয় করেন তাহলে সেটি আপনার কাছে সহজ হবে এবং ১০০ দিন সময় ব্যয় করলে সেটি আপনার শক্তিতে পরিণত হবে।

✍️ রাজীব আহমেদ স্যার।

02/04/2026

ভিডিও তৈরির দ্বিতীয় দিনে এটা উপলব্ধি করতে পারছি যে, এটা খুব একটা সহজ কাজ না। আপনি যে কাজে পারদর্শী না বা একদম নতুন, সে কাজের প্রথম দিকে আপনাকে তিনটি প্রধান প্রতিবন্ধকতার স্বীকার হতে হবে। ভয়, লজ্জা আর সন্দেহ প্রবণতা। এটি আরো প্রতিবন্ধক হয়ে উঠবে যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন। তবে যেকোন কাজে নিয়মানুবর্তিতা এবং লেগে থাকার মানসিকতা থাকলে সেটা একসময় আপনার সম্পদ এবং শক্তিতে রুপান্তর হবে।

ভিডিও কেন করছি বা কেন করা প্রয়োজন?
নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারা এবং লিখতে পারা নিজের পারসোনাল ব্রান্ডিং এ অনেক সহায়ক।
সবার জন্য শুভকামনা।

01/04/2026

দিনের কিছুটা সময় নির্জন, একাকিত্বে বা একান্তে কাটানো আমাদের শারিরীক, মানসিক এবং আধ্যাত্মিক উভয় সাস্থ্যের জন্য ভালো। হোক সেটা ভোর সকাল, পড়ন্ত বিকাল বা গোধুলিতে। স্মার্টফোনের যুগে আমরা এতটাই ঘরকুনো হয়ে গেছি যে সামান্য বা অল্পতেই ভালো না লাগা, কোন কিছু করতে মন না চাওয়া, সুর্যের আলোয় অস্থিরতা ইত্যাদি নানান সমস্যায় ভুগি।

অনেক চিন্তা ভাবনা করে এ-ই রোগ থেকে নিজেকে মুক্ত করার সংকল্পে এ-ই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, প্রতিদিন কিছুটা সময় একান্তে প্রকৃতির সাথে কাটাবো, খালি পায়ে হাটবো এবং কিছু ভালো ভালো চিন্তা অভ্যাস করবো। আপনিও চিন্তা করে এগোতে পারেন। যদি দেখেন কোন লাভ হচ্ছে না ছেড়ে দিয়েন। তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে কোন ক্ষতি অন্তত আপনার হবে না। ধন্যবাদ।

শুভকামনা।

31/03/2026

আজ যশোর থেকে খুলনার উদ্দ্যেশ্য রওনা হয়েছিলাম ওয়াইফকে ভার্সিটিতে দিতে। মজার বিষয় আমার ওয়াইফ বললো যে, মার্চ মাস যেন শেষ-ই হচ্ছে না। কথা শুনে ধারনা করলাম ও চায় যেন সময় আবার দ্রুত যাক আবার আমরা এক হয়। এখন দেখি এটা জাতীয় প্রশ্ন!!!😁

আপনার মনেও কি একই প্রশ্ন?

17/01/2026

ফুল তার নিজস্ব অবস্থানে সুন্দর যখন তার অবস্থান থেকে তার বিচ্যুতি ঘটাবেন, পরক্ষনেই দেখবেন কেমন বিবর্ণ হয়ে গেছে।

13/01/2026

কাশফুল
লেখা এবং কণ্ঠ - Ariful Islam Tuhin

অনেকদিন আগের লেখা।

13/01/2026
13/01/2026

শীতকালে যশোর মানেই খেজুরের টাটকা রস 🍺

ফুল কেন সবার প্রিয় হয়??কারন ফুল কখনো ভুল করেও স্বার্থপর হয় না। তার সৌন্দর্যের সবটুকু-ই আপনার জন্য।। ফুল কখনো নিজের প্রশং...
21/07/2025

ফুল কেন সবার প্রিয় হয়??

কারন ফুল কখনো ভুল করেও স্বার্থপর হয় না। তার সৌন্দর্যের সবটুকু-ই আপনার জন্য।। ফুল কখনো নিজের প্রশংসা কুড়ানোর জন্য ফুটে না। সে ফোটে সৃষ্টির নিয়মে। আপনার ক্লান্ত -শ্রান্ত চর্মচক্ষু, দেহ ও মনকে অশান্ত থেকে শান্ত -প্রশান্ত করতে।।

ভুল করি আমরা। অন্যায় করি আমরা। নিজেদের সাময়িক অসুস্থ সুখের জন্য ফুল-কে তার অবস্থান থেকে বিচ্ছিন্ন করি।। পরক্ষণেই তার মলিনতার কারন হই, তার অপমিত্যুর কারন হয়।

চলুন, আল্লাহর এই সৃষ্টিকে ভালোবাসি, ভালোবাসি তার উপস্থাপনা কে এবং তার অবস্থান কে।

#ছোটপরিবর্তন

নদির স্রোত আর জীবনের গতি দুটোই প্রবাহমান। স্রোত যেমন তার সম্মুখ গতিবেগ পরিবর্তন করে কিছুটা ডানে-বামে করতে পারলেও তা আর প...
30/06/2025

নদির স্রোত আর জীবনের গতি দুটোই প্রবাহমান। স্রোত যেমন তার সম্মুখ গতিবেগ পরিবর্তন করে কিছুটা ডানে-বামে করতে পারলেও তা আর পেছনে ফিরে আসা সম্ভব নয়। তেমনিভাবে আমাদের জীবনও।

আমরা সামনে চলি, ধাক্কা খেয়ে পড়ে যায়, আমরা অনুসুচনায় ভুগি, আমরা ভুল করি। কিন্তু,১০০০ বালতি অনুসুচনা নিয়ে পুর্বে ফিরে গিয়ে ভুলটা সুধরানো বা নিজেকে সংশোধন করে ভুল করা কাজটা পুনরায় ভালোতে রুপান্তর করার সুযোগ নেই।

আমরা মায়ায় পড়ি, আমরা মায়া থেকে বঞ্চিত হই। আমরা ভালোবাসি, আমরা ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আমরা সপ্ন দেখি, আমরা সপ্ন থেকে বঞ্চিত হয়।

স্রোত আর জীবন!
পার্থক্যটা এখানেই। আমরা থমকে যেতে পারি, আমরা প্রয়োজনে স্থীর হতে পারি। আমরা স্থীর হয়ে থমকে গিয়ে পুর্বের করা ভুলটাকে নিজের শক্তিতে পরিণত করতে পারি।

আমাদের করা ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা মূলে আসতে পারি।

তুহিন✍️

13/04/2025

Welcome to Edutripper Tuhin!
A warm welcome to everyone joining this journey.
If you're someone who loves to learn new things, explore places, and grow through real-life experiences—this page is made for you.

I’m Tuhin—someone passionate about learning and in love with travel.
Here, you’ll find:

Educational content explained in simple language

Travel experiences that teach real-world lessons

And a touch of inspiration from everyday life

So stay with me—to learn more, to see more.
Like, Follow & Share to be a part of this journey of knowledge and adventure.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when EduTripper Tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share